১/৪. অধ্যায়ঃ
উযূর বিবরণ - উযূর পদ্ধতির বিবরণ
ভালোভাবে ওজু করার হাদিস: আঙুল খিলাল ও নাকে পানি
বুলুগুল মারাম : ৩৯
বুলুগুল মারামহাদিস নম্বর ৩৯
وَعَنْ لَقِيطِ بْنُ صَبْرَةَ, - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم: «أَسْبِغِ الْوُضُوءَ, وَخَلِّلْ بَيْنَ الْأَصَابِعِ, وَبَالِغْ فِي الِاسْتِنْشَاقِ, إِلَّا أَنْ تَكُونَ صَائِمًا». أَخْرَجَهُ الْأَرْبَعَةُ, وَصَحَّحَهُ ابْنُ خُزَيْمَة وَلِأَبِي دَاوُدَ فِي رِوَايَةٍ: إِذَا تَوَضَّأْتَ فَمَضْمِضْ
লাকীত বিন সাবিরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, “ভালভাবে ওজু কর ও আংগুলের ফাকা স্থানে খিলাল কর, সাওম পালনকারি না হলে নাকে পুর্নভাবে পানি প্রবেশ করাও।“ আবূ দাঊদ, নাসায়ী, তিরমিযী, ইবনু মাজাহ। ইবনু খুযাইমাহ একে সহীহ বলেছেন। [৫০] আবূ দাঊদের অন্য বর্ননায় রয়েছে যখন তুমি ওজু করবে তখন কুলি করবে। [৫১]
[৫০] সহীহ। আবূ দাঊদ (১৪২, ১৪৩) নাসায়ী (১/৬৬,৬৯), তিরমিযী (৩৮), ইবনু মাজাহ (৪৪৮), ইবনু খুযাইমাহ (১৫০, ১৬৮) ‘আসিম বিন লাক্বীত বিন সাবেরাহ সুত্রে, তিনি তার পিতা হতে।[৫১] সুনান আবূ দাঊদ (১৪৪)
বুলুগুল মারাম হাদিস ৩৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ভালোভাবে ওজু কর, আঙুলের ফাঁকে খিলাল কর, আর সাওম পালনকারী না হলে নাকে পূর্ণভাবে পানি প্রবেশ করাও। অন্য বর্ণনায় ওজুর সময় কুলি করার কথাও এসেছে। এখানে মূল বিষয় হলো ওজুকে যত্নের সঙ্গে করা। শুধু অঙ্গ ভেজানো নয়, আঙুলের ফাঁকও খেয়াল করা দরকার। নাকে পানি নেওয়ার ক্ষেত্রে রোজার অবস্থাকে আলাদা করে বলা হয়েছে, যাতে পানির ব্যাপারে সতর্কতা থাকে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ওজু ভালোভাবে করার নির্দেশ এসেছে।
- আঙুলের ফাঁকে খিলাল করার কথা বলা হয়েছে।
- রোজা না থাকলে নাকে ভালোভাবে পানি নেওয়ার কথা এসেছে।
- অন্য বর্ণনায় কুলি করার কথাও পাওয়া যায়।
