২/৮. অধ্যায়ঃ

সাহ্‌উ সিজদা ও অন্যান্য সিজদা প্রসঙ্গ - সালাম ফিরানোর পর সন্দেহকারীর সিজদা এর প্রসঙ্গে

দুই রাকআতের পর না বসে দাঁড়িয়ে গেলে কী করবেন

বুলুগুল মারামহাদিস নম্বর ৩৩৬

وَعَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ - رضي الله عنه: أَنَّ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - قَالَ: «إِذَا شَكَّ أَحَدُكُمْ, فَقَامَ فِي الرَّكْعَتَيْنِ, فَاسْتَتَمَّ قَائِمًا, فَلْيَمْضِ, وَلْيَسْجُدْ سَجْدَتَيْنِ, وَإِنْ لَمْ يَسْتَتِمْ قَائِمًا فَلْيَجْلِسْ وَلَا سَهْوَ عَلَيْهِ». رَوَاهُ أَبُو دَاوُدَ, وَابْنُ مَاجَهْ, وَالدَّارَقُطْنِيُّ, وَاللَّفْظُ لَهُ بِسَنَدٍ ضَعِيفٍ

মুগীরাহ বিন শু’বাহ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যখন তোমাদের কেউ সালাতে সন্দেহ বশতঃ দু’রাকআতের পর না বসে পূর্ণভাবে দাঁড়িয়ে যায়- তাহলে সে সালাত পূর্ণ করে নিবে এবং সালাত শেষ করে দুটি সাহউ সিজদাহ করবে। আর যদি পূর্ণভাবে না দাঁড়িয়ে থাকে তাহলে বসে পড়বে; এর ফলে তাকে কোন সাহউ সিজদাহ করতে হবে না। শব্দ বিন্যাস দারাকুতনির দুর্বল সানাদে। [৩৭৭]

[৩৭৭] আবূ দাউদ ১০৩৬, তিরমিযী ৩৬৫, ইবনু মাজাহ ১২০৮, আহমাদ ১৭৬৯৮, ১৭৭০৮, ১৭৭৫১, দারেমী ১৫০১। ইমাম ইবনু তাইমিয়্যাহ তাঁর মাজমূ ফাতাওয়া ২৩/২২ গ্রন্থে বলেন, এর সনদে ইবনু আবূ লাইলা রয়েছে। ইমাম যাহাবী তাঁর তানকীহুত তাহকীক ১/১৯৭ গ্রন্থে হাদীসটিকে দুর্বল বলেছেন, ইমাম যইলঈ তাঁর নাসবুর রায়াহ ২/১৬৮ গ্রন্থে বলেন, [আরবী]। মুহাদ্দিস আযীমবাদী তাঁর আওনুল মা’বূদ ৩/১৯৭ গ্রন্থে বলেন, হাদিসটির সনদে বিতর্ক রয়েছে। শাইখ আলবানী তাঁর যঈফ আবূ দাঊদ ১০৩৩, যঈফ নাসায়ী ১২৪৯, যঈফুল জামে ৫৬৪৭ গ্রন্থে হাদিসটিকে দুর্বল বলেছেন। তবে সহীহ নাসায়ী গ্রন্থে উক্ত হাদীসের শেষে [আরবী] সহযোগে হাদীসটিকে সহীহ বলেছেন।

বুলুগুল মারাম হাদিস ৩৩৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে দুই রাকআতের পর বসার জায়গায় ভুলে দাঁড়িয়ে যাওয়ার বিষয়ে নির্দেশ এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কেউ যদি সন্দেহের কারণে দুই রাকআতের পর না বসে পুরোপুরি দাঁড়িয়ে যায়, তাহলে সে সালাত চালিয়ে যাবে এবং শেষে দুইটি সাহু সিজদাহ করবে। আর যদি পুরোপুরি দাঁড়িয়ে না থাকে, তাহলে বসে পড়বে; এতে তার উপর সাহু সিজদাহ নেই। বর্ণনায় বলা হয়েছে, দারাকুতনির শব্দ বিন্যাস দুর্বল সনদে এসেছে। তাই এই হাদিস ব্যাখ্যা করার সময় সনদের মন্তব্যটি মনে রাখা দরকার। সরাসরি শিক্ষা হলো, দাঁড়ানোর অবস্থার উপর করণীয় আলাদা হতে পারে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দুই রাকআতের পর পূর্ণভাবে দাঁড়িয়ে গেলে সালাত চালিয়ে যাওয়ার কথা এসেছে।
  • পূর্ণভাবে দাঁড়িয়ে গেলে শেষে দুই সাহু সিজদাহ করার নির্দেশ আছে।
  • পূর্ণভাবে না দাঁড়ালে বসে পড়ার কথা বলা হয়েছে।
  • এই বর্ণনার সনদ দুর্বল বলা হয়েছে, তাই সতর্কভাবে উল্লেখ করা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন