২/৮. অধ্যায়ঃ

সাহ্‌উ সিজদা ও অন্যান্য সিজদা প্রসঙ্গ - সালাম ফিরানোর পর সন্দেহকারীর সিজদা এর প্রসঙ্গে

সালাতে সন্দেহ হলে সালামের পর দুই সাহু সিজদাহ

বুলুগুল মারামহাদিস নম্বর ৩৩৫

وَلِأَحْمَدَ, وَأَبِي دَاوُدَ, وَالنَّسَائِيِّ; مِنْ حَدِيثِ عَبْدِ بْنِ جَعْفَرٍ مَرْفُوعًا: «مَنْ شَكَّ فِي صَلَاتِهِ, فَلْيَسْجُدْ سَجْدَتَيْنِ بَعْدَمَا يُسَلِّمُ». وَصَحَّحَهُ ابْنُ خُزَيْمَةَ

আবদুল্লাহ বিন জাফর (রাঃ) হতে বর্ণিতঃ

মারফূ’ হাদীসে রয়েছে, “যে ব্যক্তি সালাতে সন্দেহ পোষণ করবে সে যেন সালামের পর দুটি সিজদাহ করে।” ইবনু খুযাইমাহ একে সহীহ বলেছেন । [৩৭৬]

[৩৭৬] আবূ দাউদ ১০৩৩, আহমাদ ১৭৫০, ইমাম ইবনু তাইমিয়্যাহ তাঁর মাজমূ ফাতাওয়া ২৩/২২ গ্রন্থে বলেন, এর সনদে ইবনু আবূ লাইলা রয়েছে। ইমাম যাহাবী তাঁর তানকীহুত তাহকীক ১/১৯৭ গ্রন্থে হাদীসটিকে দুর্বল বলেছেন, ইমাম যইলঈ তাঁর নাসবুর রায়াহ ২/১৬৮ গ্রন্থে বলেন, এর সনদে মুসআব বিন শাইবান রয়েছেন যাকে আহমাদ, আবূ হাতিম ও দারাকুতনি দুর্বল বলেছেন। মুহাদ্দিস আযীমবাদী তাঁর আওনুল মা’বূদ ৩/১৯৭ গ্রন্থে বলেন, হাদিসটির সনদে বিতর্ক রয়েছে। শাইখ আলবানী তাঁর যঈফ আবূ দাঊদ ১০৩৩, যঈফ নাসায়ী ১২৪৯, যঈফুল জামে ৫৬৪৭ গ্রন্থে হাদিসটিকে দুর্বল বলেছেন। তবে সহীহ নাসায়ী গ্রন্থে উক্ত হাদীসের শেষে [আরবি] সহযোগে হাদীসটিকে সহীহ বলেছেন। ইমাম শওকানী তাঁর নাইলুল আওত্বার (৩/১৪৪) গ্রন্থে বলেন, এর সনদে মুসআব বিন শাইবান রয়েছেন যার সম্পর্কে ইমাম নাসায়ী তাকে কখনও বলেছেন তিনি মুনকারুল হাদীস (হাদীস হিসেবে বর্জনযোগ্য)। আবার কখনও বলেছেন তিনি হাদীস বর্ণনাকারী হিসেবে মা’রূফ (পরিচিত) নন। ইবনু মুঈন তাকে নির্ভরযোগ্য বলেছেন। ইমাম মুসলিম তাঁর সহীহ গ্রন্থে তার বর্ণিত হাদিসকে দলীল হিসেবে গ্রহণ করেছেন। ইমাম আহমাদ বিন হাম্বল বলেন, তিনি অসংখ্য মুনকার হাদীস বর্ণনা করেছেন। আবূ হাতিম আর রাযী বলেন, মুহাদ্দিসগন তার সুনাম করেননি এবং তিনি শক্তিশালী নন। ইমাম দারাকুতনী বলেন, তিনি শক্তিশালী নন ও হাফিযও নন। ইমাম শওকানী তাঁর নাইলুল আওত্বার (৩/১৪৪) গ্রন্থে, ইমাম নাসায়ীর মন্তব্যই নকল করেছেন। আর উতবাহ বিন মুহাম্মাদ ইবনুল হারিস সম্পর্কে আল ইরাকী বলেন, তিনি পরিচিত নন।

বুলুগুল মারাম হাদিস ৩৩৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে খুব সংক্ষেপে সালাতের সন্দেহ নিয়ে একটি নির্দেশ এসেছে। মারফূ বর্ণনায় বলা হয়েছে, যে ব্যক্তি সালাতে সন্দেহ পোষণ করবে, সে যেন সালামের পর দুইটি সিজদাহ করে। ইবনু খুযাইমাহ একে সহীহ বলেছেন। হাদিসটির মূল বিষয় হলো, সালাতের মধ্যে সন্দেহ তৈরি হলে সেটি উপেক্ষা করে এলোমেলোভাবে শেষ করা নয়; বরং নির্দিষ্ট পদ্ধতিতে সাহু সিজদাহ করা। এখানে বিশেষভাবে সালামের পর সিজদাহর কথা বলা হয়েছে। একই অধ্যায়ের অন্য বর্ণনাগুলোর সঙ্গে মিলিয়ে বোঝা যায়, সাহু সিজদাহর পদ্ধতি বিভিন্ন ঘটনার আলোকে এসেছে। তবে এই হাদিসের সরাসরি বক্তব্য হলো: সন্দেহ হলে সালামের পর দুই সিজদাহ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সালাতে সন্দেহ হলে সাহু সিজদাহর নির্দেশ এসেছে।
  • এই বর্ণনায় দুই সিজদাহ সালামের পর করার কথা বলা হয়েছে।
  • সন্দেহের সময় নির্দিষ্ট নববী পদ্ধতি অনুসরণ করা উচিত।
  • হাদিসের মান সম্পর্কে ইবনু খুযাইমাহর সহীহ মন্তব্য উল্লেখ আছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন