২/৮. অধ্যায়ঃ

সাহ্‌উ সিজদা ও অন্যান্য সিজদা প্রসঙ্গ - যে ব্যক্তি বৃদ্ধি বা সংশয় করছে ও দু’টি বিষয়ের কোন একটি তার প্রাধান্য পাচ্ছে তার বিধান

সালাতে ভুল হলে স্মরণ করানো ও সাহু সিজদাহর নববী শিক্ষা

বুলুগুল মারামহাদিস নম্বর ৩৩৪

وَعَنِ ابْنِ مَسْعُودٍ - رضي الله عنه - قَالَ: صَلَّى رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - فَلَمَّا سَلَّمَ قِيلَ لَهُ: يَا رَسُولَ اللَّهِ, أَحَدَثَ فِي الصَّلَاةِ شَيْءٌ قَالَ: وَمَا ذَلِكَ قَالُوا: صَلَّيْتَ كَذَا, قَالَ: فَثَنَى رِجْلَيْهِ وَاسْتَقْبَلَ الْقِبْلَةَ, فَسَجَدَ سَجْدَتَيْنِ, ثُمَّ سَلَّمَ, ثُمَّ أَقْبَلَ عَلَيْنَا بِوَجْهِهِ فَقَالَ: «إِنَّهُ لَوْ حَدَثَ فِي الصَّلَاةِ شَيْءٌ أَنْبَأْتُكُمْ بِهِ, وَلَكِنْ إِنَّمَا أَنَا بَشَرٌ أَنْسَى كَمَا تَنْسَوْنَ, فَإِذَا نَسِيتُ فَذَكِّرُونِي, وَإِذَا شَكَّ أَحَدُكُمْ فِي صَلَاتِهِ فَلْيَتَحَرَّ الصَّوَابَ, فلْيُتِمَّ عَلَيْهِ, ثُمَّ لِيَسْجُدْ سَجْدَتَيْنِ. مُتَّفَقٌ عَلَيْهِوَفِي رِوَايَةٍ لِلْبُخَارِيِّ: «فَلْيُتِمَّ, ثُمَّ يُسَلِّمْ, ثُمَّ يَسْجُدْوَلِمُسْلِمٍ: أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - سَجَدَ سَجْدَتَيْ السَّهْوِ بَعْدَ السَّلَامِ وَالْكَلَامِ

আবদুল্লাহ ইবনু মাস’উদ (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সালাত আদায় করলেন। সালাম ফিরানোর পর তাঁকে বলা হলো, হে আল্লাহ্‌র রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)! সালাতের মধ্যে নতুন কিছু হয়েছে কি? তিনি বললেন : তা কী? তাঁরা বললেন : আপনি তো এরূপ এরূপ সালাত আদায় করলেন। তিনি তখন তাঁর দু’পা ঘুরিয়ে ক্বিবলামুখী হলেন। আর দুটি সিজদাহ আদায় করলেন। অতঃপর সালাম ফিরলেন। পরে তিনি আমাদের দিকে ফিরে বললেনঃ যদি সালাত সম্পর্কে নতুন কিছু হতো, তবে অবশ্যই তোমাদের তা জানিয়ে দিতাম। কিন্তু আমি তো তোমাদের মত একজন মানুষ। তোমরা যেমন ভুলে যাও, আমিও তোমাদের মত ভুলে যাই। আমি কোন সময় ভুলে গেলে তোমরা আমাকে স্মরণ করিয়ে দেবে। তোমাদের কেউ সালাত সম্পর্কে সন্দেহে পতিত হলে সে যেন নিঃসন্দেহ হবার চেষ্টা করে এবং সে অনুযায়ী সালাত পূর্ণ করে। অতঃপর যেন সালাম ফিরিয়ে দুটি সিজদাহ দেয়। বুখারীর অন্য একটি বর্ণনায় আছে- সালাত পূর্ণ করে সালাম ফিরাবে তারপর সাহউ সিজদাহ করবে। মুসলিমে আছে – নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) দুটি সাহউ সিজদাহ করেছেন- সালাম ও কথা বলার পরও। [৩৭৫]

[৩৭৫] বুখারী ৪০৪, ৪০১, ১২২৬, ৬৬৭১, ৭২৪৯, মুসলিম ৫৭২, তিরমিযী ৩৯২, ৩৯৩, নাসায়ী ১২৪০, ১২৪১, ১২৪২, ১২৫৬, আবূ দাউদ ১২১৯, ১০২০, ১০২২, ইবনু মাজাহ ১২০৩, ১২০৫, ১২১১, আহমাদ ৩৫৫৬, ৩৫৯১, ৩৮৭৩, ৩৯৬৫, ৪০২২, দারিমী ১৪৯৮

বুলুগুল মারাম হাদিস ৩৩৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে সালাতে ভুল হলে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের আচরণ এবং নির্দেশনা এসেছে। সালাম ফেরানোর পর তাঁকে বলা হলো, সালাতে কি নতুন কিছু হয়েছে? তিনি কারণ জানতে চাইলেন। তাঁরা জানালে তিনি কিবলামুখী হয়ে দুইটি সিজদাহ করলেন, তারপর সালাম ফিরালেন। এরপর বললেন, যদি সালাতে নতুন কিছু হতো, তিনি জানিয়ে দিতেন। তিনি আরও বললেন, তিনি মানুষ, যেমন অন্যরা ভুলে যায় তিনিও ভুলে যান; তাই ভুল হলে তাঁকে স্মরণ করিয়ে দিতে হবে। আবার কেউ সালাত সম্পর্কে সন্দেহে পড়লে সঠিকটি খুঁজে সালাত পূর্ণ করবে, তারপর দুই সিজদাহ দেবে। এই হাদিসে বিনয়, সংশোধন ও সাহু সিজদাহ একসাথে শেখানো হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সালাতে ভুল হলে ইমামকে স্মরণ করানো যেতে পারে।
  • নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম নিজের ভুলে যাওয়ার কথাও স্পষ্ট করেছেন।
  • সন্দেহ হলে সঠিকটি খুঁজে সালাত পূর্ণ করার নির্দেশ এসেছে।
  • এই বর্ণনায় সালামের পর ও কথা বলার পরও সাহু সিজদাহর কথা আছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন