২/৮. অধ্যায়ঃ

সাহ্‌উ সিজদা ও অন্যান্য সিজদা প্রসঙ্গ - যে ব্যক্তি সন্দেহ করে কিন্তু কোনটিই তার নিকট প্রাধান্য পায়নি তার বিধান

নামাজে রাকআত নিয়ে সন্দেহ হলে নিশ্চিত সংখ্যার উপর সালাত পূর্ণ করুন

বুলুগুল মারামহাদিস নম্বর ৩৩৩

وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم: «إِذَا شَكَّ أَحَدُكُمْ فِي صَلَاتِهِ, فَلَمْ يَدْرِ كَمْ صَلَّى أَثْلَاثًا أَوْ أَرْبَعًا فَلْيَطْرَحِ الشَّكَّ وَلْيَبْنِ عَلَى مَا اسْتَيْقَنَ, ثُمَّ يَسْجُدُ سَجْدَتَيْنِ قَبْلَ أَنْ يُسَلِّمَ, فَإِنْ كَانَ صَلَّى خَمْسًا شَفَعْنَ [لَهُ] صَلَاتَهُ, وَإِنْ كَانَ صَلَّى تَمَامًا كَانَتَا تَرْغِيمًا لِلشَّيْطَانِ». رَوَاهُ مُسْلِمٌ

আবূ সা’ঈদ খুদরী (রা) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যদি তোমাদের কেউ সালাতে এই বলে সন্দেহ পোষণ করে যে সে তিন রাক’আত আদায় করেছে না চার রাক’আত, তবে সে যেন সন্দেহকে পরিত্যাগ করে এবং যার প্রতি নিশ্চিত মনে হবে তার উপর ভিত্তি করে সালাত আদায় করবে। অতঃপর শেষ সালাম ফিরার পূর্বে দু’টো সাহউ সিজদাহ করবে। ফলতঃ যদি সে পাঁচ রাক’আত আদায় করে তাহলে সাহউ সিজদাহর ফলে তার সালাত জোড়া বানিয়ে দিবে অর্থাৎ ৬ রাকআত পূর্ণ হবে। আর যদি সালাত পূর্ণ হয়ে থাকে তবে সাহউ সিজদাহ দু’টি শয়তানের জন্য নাক ধূলায় ধূসরিত বা অপমানের কারণ হবে। [৩৭৪]

[৩৭৪] মুসলিম ৫৭১, তিরমিযী ৩৯৬, নাসায়ী ১২৩৮, ১২৩৯, আবূ দাউদ ১০২৪, ১০২৬, ১০২৯, ইবনু মাজাহ ১২০৪, ১২১০ আহমাদ ১০৬৯৮, ১০৯২৭, ১০৯৯০, মুওয়াত্তা মালেক ২১৪, দারেমী ১৪৯৫

বুলুগুল মারাম হাদিস ৩৩৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে সালাতে রাকআত নিয়ে সন্দেহ হলে কী করতে হবে তা পরিষ্কারভাবে বলা হয়েছে। যদি কেউ বুঝতে না পারে সে তিন রাকআত পড়েছে না চার রাকআত, তাহলে সন্দেহকে ছেড়ে দেবে এবং যে সংখ্যার ব্যাপারে নিশ্চিত, তার উপর ভিত্তি করে সালাত আদায় করবে। তারপর সালাম ফেরানোর আগে দুইটি সাহু সিজদাহ করবে। হাদিসে আরও বলা হয়েছে, যদি সে পাঁচ রাকআত পড়ে থাকে, তাহলে এই সিজদাহ তার সালাতকে জোড়া করে দেবে; আর যদি সালাত পূর্ণ হয়ে থাকে, তাহলে তা শয়তানের জন্য অপমানের কারণ হবে। এই হাদিস সন্দেহের সময় আতঙ্কিত না হয়ে নিশ্চিত বিষয়ের উপর দাঁড়ানোর শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সালাতে রাকআত নিয়ে সন্দেহ হলে সন্দেহ ছেড়ে নিশ্চিত বিষয়ের উপর ভিত্তি করতে হবে।
  • এই বর্ণনায় সাহু সিজদাহ সালামের আগে করার কথা এসেছে।
  • সন্দেহের সময় সালাত পূর্ণ করার পদ্ধতি হাদিসে শেখানো হয়েছে।
  • সাহু সিজদাহ ভুল বা সন্দেহের পর সালাতকে ঠিক করার একটি পদ্ধতি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন