২/৮. অধ্যায়ঃ
সাহ্উ সিজদা ও অন্যান্য সিজদা প্রসঙ্গ - সালাতে যে ব্যক্তি প্রথম তাশাহহুদ ভুলে যাবে তার বিধান
প্রথম তাশাহহুদ ভুলে দাঁড়িয়ে গেলে সাহু সিজদাহ
বুলুগুল মারাম : ৩৩০
বুলুগুল মারামহাদিস নম্বর ৩৩০
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُحَيْنَةَ -رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ - أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - صَلَّى بِهِمُ الظُّهْرَ, فَقَامَ فِي الرَّكْعَتَيْنِ الْأُولَيَيْنِ, وَلَمْ يَجْلِسْ, فَقَامَ النَّاسُ مَعَهُ, حَتَّى إِذَا قَضَى الصَّلَاةَ, وَانْتَظَرَ النَّاسُ تَسْلِيمَهُ, كَبَّرَ وَهُوَ جَالِسٌ. وَسَجَدَ سَجْدَتَيْنِ, قَبْلَ أَنْ يُسَلِّمَ, ثُمَّ سَلَّمَ - أَخْرَجَهُ السَّبْعَةُ, وَهَذَا لَفْظُ الْبُخَارِيِّوَفِي رِوَايَةٍ لمُسْلِمٍ: يُكَبِّرُ فِي كُلِّ سَجْدَةٍ وَهُوَ جَالِسٌ وَسَجَدَ النَّاسُ مَعَهُ, مَكَانَ مَا نَسِىَ مِنَ الْجُلُوسِ
আবদুল্লাহ্ ইব্নু বুহাইনাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাদের নিয়ে যুহরের সালাত আদায় করলেন। তিনি প্রথমে দু’রাকাআত পড়ার পর না বসে দাঁড়িয়ে গেলেন। মুক্তাদীগন তাঁর সঙ্গে দাঁড়িয়ে গেলেন। এভাবে সালাতের শেষভাগে মুক্তাদীগন সালামের জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বসাবস্থায় তাকবীর বললেন এবং সালাম ফিরানোর পূর্বে দু’বার সিজদাহ্ করলেন, এরপর সালাম ফিরালেন। -৭ জনে (আহমাদ, বুখারী, মুসলিম, আবূ দাউদ, নাসায়ী, তিরমিযী, ইবনু মাজাহ) এবং শব্দ বিন্যাস বুখারীর। মুসলিমের ভিন্ন একটি বর্ণনায় আছে- প্রত্যেক সাহু সিজদাহর জন্য উপবিষ্ট অবস্থায় ‘আল্লাহু আকবার’ বলতেন ও সিজদাহ করতেন এবং মুক্তাদীগনও তাঁর সঙ্গে সিজদাহ করতেন, প্রথম তাশাহহুদে ভুল করে না বসার কারণে এ সিজদাহ দু’টি দিতেন। [৩৭০]
[৩৭০] বুখারী ৮২৯, ৮৩০, ১২২৪, ১২২৫, ১২৩০, ৬৬৭০, মুসলিম ৫৭০, তিরমিযী ৩৯১, নাসায়ী ১১৭৭, ১১৭৮, ১২২২, ১২২৩, আবূ দাউদ ১০৩৪, ইবনু মাজাহ ১২০৬, ১২০৭, আহমাদ ২২৪১১, ২২৪২১, মুওয়াত্তা মালেক ২০২, ২০৩, ২১৮, দারেমী ১৪৯৯, ১৫০০
বুলুগুল মারাম হাদিস ৩৩০-এর সারসংক্ষেপ
এই হাদিসে যুহরের সালাতে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের একটি ঘটনা বর্ণিত হয়েছে। তিনি প্রথম দুই রাকাআতের পর বসেননি, বরং দাঁড়িয়ে গেলেন। মুক্তাদীগণও তাঁর সঙ্গে দাঁড়িয়ে গেলেন। সালাতের শেষে সবাই সালামের অপেক্ষায় ছিল। তখন তিনি বসা অবস্থায় তাকবীর বললেন এবং সালাম ফিরানোর আগে দুইটি সিজদাহ করলেন, তারপর সালাম ফিরালেন। মুসলিমের আরেক বর্ণনায় আছে, প্রত্যেক সাহু সিজদাহর জন্য বসা অবস্থায় তাকবীর বলতেন এবং লোকেরাও তাঁর সঙ্গে সিজদাহ করত। এই হাদিসে সাহু সিজদাহর বাস্তব উদাহরণ আছে, বিশেষ করে প্রথম তাশাহহুদ ভুলে না বসার ক্ষেত্রে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- প্রথম তাশাহহুদ ভুলে দাঁড়িয়ে গেলে সাহু সিজদাহর বর্ণনা এসেছে।
- এই ঘটনায় সাহু সিজদাহ সালামের আগে করা হয়েছে।
- ইমাম সাহু সিজদাহ করলে মুক্তাদীগণও তাঁর সঙ্গে সিজদাহ করেন।
- সালাতের ভুল সংশোধনের জন্য নববী পদ্ধতি অনুসরণ করা উচিত।
