১/৪. অধ্যায়ঃ
উযূর বিবরণ - নাবী (ﷺ) এর উযূর পদ্ধতি
নবীজির মতো ওজু করার নিয়ম: উসমান (রাঃ)-এর বর্ণনা
বুলুগুল মারাম : ৩৩
বুলুগুল মারামহাদিস নম্বর ৩৩
وَعَنْ حُمْرَانَ: أَنَّ عُثْمَانَ - رضي الله عنه - دَعَا بِوَضُوءٍ, فَغَسَلَ كَفَّيْهِ ثَلَاثَ مَرَّاتٍ, ثُمَّ مَضْمَضَ, وَاسْتَنْشَقَ, وَاسْتَنْثَرَ, ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلَاثَ مَرَّاتٍ, ثُمَّ غَسَلَ يَدَهُ الْيُمْنَى إِلَى الْمِرْفَقِ ثَلَاثَ مَرَّاتٍ, ثُمَّ الْيُسْرَى مِثْلَ ذَلِكَ, ثُمَّ مَسَحَ بِرَأْسِهِ, ثُمَّ غَسَلَ رِجْلَهُ الْيُمْنَى إِلَى الْكَعْبَيْنِ ثَلَاثَ مَرَّاتٍ, ثُمَّ الْيُسْرَى مِثْلَ ذَلِكَ, ثُمَّ قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ نَحْوَ وُضُوئِي هَذَا. مُتَّفَقٌ عَلَيْه
হুমরান (রাঃ) হতে বর্ণিতঃ
একদা ‘উসমান (রাঃ) ওজুর পানি নিয়ে ডাকলেন এবং তিনি প্রথমে তিনবার দু’হাতের কব্জি পর্যন্ত ধুলেন। তারপর কুলি করলেন ও নাকে পানি দিয়ে নাক ঝাড়লেন, তারপর তিবার তাঁর মুখমন্ডল ধৌত করলেন। তারপর তিনবার ডান হাত কনুই পর্যন্ত ধৌত করলেন। অত:পর বাম হাতও অনুরূপভাবে ধৌত করলেন। অতঃপর তিনবার ডান পা ‘টাখুনু সহ ধৌত করলেন, তারপর বাম পা একইভাবে ধৌত করলেন। তারপর বললেন, ‘আমি আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে আমার এ ওজুর মতই ওজু করতে দেখেছি। [৪৩]
[৪৩] বুখারী (১৫৯); মুসলিম (২২৬) আতা বিন ইয়াজিদ আল-লাইসী সূত্রে হুমরান থেকে বর্ণনা করেছেন।
বুলুগুল মারাম হাদিস ৩৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে উসমান রাদিয়াল্লাহু আনহু ওজুর একটি পূর্ণ পদ্ধতি দেখান। তিনি প্রথমে দু’হাত কব্জি পর্যন্ত তিনবার ধুলেন, তারপর কুলি করলেন, নাকে পানি দিয়ে নাক ঝাড়লেন, মুখ তিনবার ধুলেন, ডান হাত কনুই পর্যন্ত তিনবার, তারপর বাম হাত একইভাবে ধুলেন। এরপর মাথা মাসহ করলেন এবং ডান পা টাখনুসহ তিনবার, তারপর বাম পা একইভাবে ধুলেন। শেষে বললেন, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এভাবে ওজু করতে দেখেছেন।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ওজুর অঙ্গগুলো ক্রম ধরে ধোয়ার শিক্ষা পাওয়া যায়।
- কুলি করা ও নাকে পানি দেওয়ার বিষয় এসেছে।
- মাথা মাসহ করা ও পা টাখনু পর্যন্ত ধোয়ার কথা আছে।
- সাহাবীরা নবীজির আমল দেখে উম্মতকে শিখিয়েছেন।
