২/৭. অধ্যায়ঃ

সালাত সম্পাদনের পদ্ধতি - সালাতের পর যিকরসমূহ

ফরজ সালাতের পর যিকির: আল্লাহর একত্ব ও ক্ষমতার ঘোষণা

বুলুগুল মারামহাদিস নম্বর ৩২১

وَعَنْ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةٍ - رضي الله عنه - أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم: كَانَ يَقُولُ فِي دُبُرِ كُلِّ صَلَاةِ مَكْتُوبَةٍ: «لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ, لَهُ الْمُلْكُ, وَلَهُ الْحَمْدُ, وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ, اللَّهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ, وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ, وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ». مُتَّفَقٌ عَلَيْهِ

মুগীরাহ ইব্‌নু শু’বাহ (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) প্রত্যেক ফরজ সালাতের পর বলতেনঃ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ, لَهُ الْمُلْكُ, وَلَهُ الْحَمْدُ, وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ اللَّهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহূ লা শারীকা লাহু, লাহুল মুল্‌কু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া ‘আলা কুল্লি শাইয়্যিন কাদীর। আল্লাহুম্মা লা মানি’আ লিমা আ’তায়া, ওয়া লা মু’তিয়া লিমা মানা’তা, ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু। “এক আল্লাহ্‌ ব্যাতীত কোন ইলাহ্‌ নেই, সার্বভৌমত্ব একমাত্র তাঁরই, সমস্ত প্রশংসা একমাত্র তাঁরই জন্য, তিনি সবকিছুর উপরই ক্ষমতাশীল। হে আল্লাহ্‌! আপনি যা প্রদান করতে চান তা রোধ করার কেউ নেই, আর আপনি যা রোধ করেন তা প্রদান করার কেউ নেই। আপনার নিকট (সৎকাজ ভিন্ন) কোন সম্পদশালীর সম্পদ উপকারে আসে না।” [৩৬০]

[৩৬০] বুখারী ৮৪৪, ১৪৭৭, ২৪০৮, ৫৯৭৫, ৬৩৩০, ৬৪৭৩, ৬৬১৫, ৭২৯২, মুসলিম ৫৯৩, নাসায়ী ১৩৪১, ১৩৪২, ১৩৪৩, আবূ দাঊদ ৩০৭৯, আহমাদ ১৭৫৭৩, ১৭৬৮১, ১৭৭৬৬, দারেমী ২৮৫১, ১৩৪৯।

বুলুগুল মারাম হাদিস ৩২১-এর সারসংক্ষেপ

এই হাদিসে ফরজ সালাতের পর যিকিরের একটি গুরুত্বপূর্ণ দোয়া এসেছে। নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম প্রত্যেক ফরজ সালাতের পরে বলতেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক, তাঁর কোনো শরিক নেই। রাজত্ব তাঁরই, প্রশংসাও তাঁরই, আর তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। এরপর বান্দা স্বীকার করে যে, আল্লাহ যা দেন তা কেউ আটকাতে পারে না, আর তিনি যা আটকান তা কেউ দিতে পারে না। এই দোয়ায় সালাত শেষে তাওহীদ, আল্লাহর প্রশংসা এবং তাঁর সিদ্ধান্তের উপর নির্ভরতার শিক্ষা আছে। এখানে সম্পদের অহংকারও ভেঙে দেওয়া হয়েছে, কারণ আল্লাহর কাছে শুধু সম্পদ মানুষের কাজে আসে না।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ফরজ সালাতের পর আল্লাহর একত্ব ও ক্ষমতা স্মরণ করা সুন্নাহভিত্তিক আমল।
  • আল্লাহ যা দেন বা আটকান, তা তাঁর ইচ্ছার অধীন—এ বিশ্বাস বান্দাকে বিনয়ী করে।
  • সম্পদ বা দুনিয়ার মর্যাদা আল্লাহর কাছে নিজে নিজে উপকারী নয়।
  • সালাতের পর যিকির মানুষের মনে তাওহীদের বিশ্বাসকে সতেজ রাখে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন