২/৭. অধ্যায়ঃ
সালাত সম্পাদনের পদ্ধতি - সালাত শেষে সলাম ফিরানোর পদ্ধতি
সালাম ফিরানোর নিয়ম: ডানে ও বামে সালামের বর্ণনা
বুলুগুল মারাম : ৩২০
বুলুগুল মারামহাদিস নম্বর ৩২০
وَعَنْ وَائِلِ بْنِ حُجْرٍ - رضي الله عنه - قَالَ: صَلَّيْتُ مَعَ النَّبِيِّ - صلى الله عليه وسلم - فَكَانَ يُسَلِّمُ عَنْ يَمِينِهِ: «السَّلَام عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ»، وَعَنْ شِمَالِهِ: «السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ [وَبَرَكَاتُهُ]». رَوَاهُ أَبُو دَاوُدَ بِسَنَدٍ صَحِيحٍ
ওয়ায়িল বিন্ হুজর (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর সঙ্গে সালাত আদায় করেছিলাম। তিনি (সালাত সমাপ্তকালে) ডান দিকে আস্সালামু ‘আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু (আল্লাহ্র শান্তি, করুণা ও আশিষ আপনাদের উপর বর্ষিত হোক) এবং বাম দিকে আস্সালামু আলাইকুম অ-রাহ্মাতুল্লাহি অবারাকাতুহু বলে সালাম ফেরালেন। আবূ দাঊদ সহীহ্ সানাদে। [৩৫৯]
[৩৫৯] আবূ দাঊদ ৯৯৭
বুলুগুল মারাম হাদিস ৩২০-এর সারসংক্ষেপ
এই হাদিসে ওয়ায়িল ইবনু হুজর রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে সালাত আদায় করেছিলেন। সালাত শেষ করার সময় নবীজি ডান দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে সালাম ফিরিয়েছেন এবং বাম দিকেও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে সালাম ফিরিয়েছেন বলে বর্ণিত হয়েছে। হাদিসের মূল বিষয় হলো সালাম ফিরানোর পদ্ধতি। সালাতের শেষ অংশে সালাম মুসল্লিকে সালাত থেকে বের করে এবং ডান-বাম দিকে ঘুরে তা বলা হয়। এখানে শব্দগুলোও গুরুত্বপূর্ণ, কারণ তাতে শান্তি, আল্লাহর রহমত ও বরকতের দোয়া আছে। সহজভাবে বললে, সালাম ফিরানো শুধু শেষ করার সংকেত নয়; এটি দোয়ার ভাষাও বহন করে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সালাত শেষে ডান ও বাম দিকে সালাম ফিরানোর বর্ণনা এসেছে।
- সালামের বাক্যে শান্তি, রহমত ও বরকতের দোয়া আছে।
- সালাতের শেষ অংশেও নবীজির শেখানো শব্দ ও পদ্ধতি অনুসরণযোগ্য।
