২/৭. অধ্যায়ঃ

সালাত সম্পাদনের পদ্ধতি - রুকূ’ থেকে উঠার পর যা বলতে হবে

রুকু থেকে ওঠার পর আল্লাহর প্রশংসার গভীর দোয়া

বুলুগুল মারামহাদিস নম্বর ২৯৬

وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ - رَضِيَ اللَّهُ عَنْهُ - قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ قَالَ: «اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ مِلْءَ السَّمَوَاتِ وَمِلْءَ الْأَرْضِ, وَمِلْءَ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ, أَهْلَ الثَّنَاءِ وَالْمَجْدِ, أَحَقُّ مَا قَالَ الْعَبْدُ - وَكُلُّنَا لَكَ عَبْدٌ - اللَّهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ, وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ, وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ». رَوَاهُ مُسْلِمٌ

আবু সা‘ঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) রুকূ’ থেকে মাথা উঠিয়ে বলতেন- اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ مِلْءَ السَّمَوَاتِ وَمِلْءَ الْأَرْضِ, وَمِلْءَ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ, أَهْلَ الثَّنَاءِ وَالْمَجْدِ, أَحَقُّ مَا قَالَ الْعَبْدُ - وَكُلُّنَا لَكَ عَبْدٌ - اللَّهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ, وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ, وَلَا يَنْفَعُ ذَا الْجَدِّ مِنْكَ الْجَدُّ উচ্চারণঃ আল্লাহুম্মা রাব্বনা লাকাল হামদু মিলআস সামাওয়াতি ওয়া মিলআল আরযি ওয়া মিলআ মা শি‘তা মিন শাইয়িম বা’দু। আহলাস সানা‘য়ী ওয়ালমাজদি, আহাক্কু মা ক'লাল ‘আবদু, ওয়া কুলুনা লাকা আবদুন। আল্লাহুম্মা লা মানি‘ আ লিমা আ‘তায়তা, ওয়ালা ম‘তিয়া লিমা মানা‘তা, ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু। হে আল্লাহ! তোমার জন্য আসমান যমীন পরিপূর্ণ প্রশংসা আর এর ব্যতীত আরো অন্য বস্তু পরিপূর্ণ প্রশংসাও-যা তুমি চাও। তুমি প্রশংসা ও মর্যাদার একমাত্র অধিকারী, এটা বড়ই ন্যায্য কথা যা তোমার বান্দা বলল, আমরা সকলেই তোমারই বান্দা। হে আল্লাহ! তুমি আমাদের যা দেবে তাতে বাধা দেবার কেউ নেই এবং তুমি যা দেবে না তা দেবারও কেউ নেই। কোন শক্তিমানই সাহায্য করতে পারে না কারণ সকল শক্তিই তোমারই করায়ত্তে। [৩৩৩]

[৩৩৩] নাসায়ী ১০৬৮, আবূ দাউদ ৮৪৭, আহমাদ ১১৪১৮, দারেমী ১৩১৩

বুলুগুল মারাম হাদিস ২৯৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবূ সাঈদ খুদরী (রাঃ) নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর রুকু থেকে ওঠার পর পড়া একটি দীর্ঘ হামদ বর্ণনা করেছেন। দোয়ায় আছে: হে আল্লাহ, আমাদের রব, তোমার জন্য আসমান ও জমিন পূর্ণ প্রশংসা, এবং তুমি যা চাও তার পরও পূর্ণ প্রশংসা। এরপর আল্লাহকে প্রশংসা ও মর্যাদার অধিকারী বলা হয়েছে। দোয়ায় বান্দার অবস্থাও এসেছে—আমরা সবাই তোমার বান্দা। শেষে বলা হয়েছে, আল্লাহ যা দেন তা আটকানোর কেউ নেই, আর তিনি যা আটকে রাখেন তা দেওয়ার কেউ নেই। এই দোয়া রুকুর পর দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা, তাঁর মালিকানা এবং বান্দার অসহায়ত্ব শেখায়। সালাতে রুকুর পরের মুহূর্তটি শুধু চলনের বিরতি নয়; তা আল্লাহর সামনে কৃতজ্ঞতা জানানোর সময়ও।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রুকু থেকে ওঠার পর আল্লাহর প্রশংসা করার বর্ণনা আছে।
  • দোয়ায় বান্দার আল্লাহর কাছে নির্ভরতার কথা এসেছে।
  • আল্লাহ যা দেন বা আটকান, তা তাঁর ক্ষমতার অধীনে—এ শিক্ষা পাওয়া যায়।
  • সালাতের প্রতিটি অবস্থায় অর্থপূর্ণ যিকির আছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন