২/৭. অধ্যায়ঃ
সালাত সম্পাদনের পদ্ধতি - সালাতে বিসমিল্লাহ জোরে বা প্রকাশ্যে পড়ার বিধান
আলহামদুলিল্লাহি রব্বিল আলামীন দিয়ে সালাত শুরু
বুলুগুল মারাম : ২৮০
বুলুগুল মারামহাদিস নম্বর ২৮০
وَعَنْ أَنَسٍ - رضي الله عنه: أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - وَأَبَا بَكْرٍ وَعُمَرَ كَانُوا يَفْتَتِحُونَ الصَّلَاةِ بِـ (الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ) مُتَّفَقٌ عَلَيْهِزَادَ مُسْلِمٌ: لَا يَذْكُرُونَ: (بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ) فِي أَوَّلِ قِرَاءَةٍ وَلَا فِي آخِرِهَاوَفِي رِوَايَةٍ لِأَحْمَدَ, وَالنَّسَائِيِّ وَابْنِ خُزَيْمَةَ: لَا يَجْهَرُونَ بِبِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِوَفِي أُخْرَى لِابْنِ خُزَيْمَةَ: كَانُوا يُسِرُّونَوَعَلَى هَذَا يُحْمَلُ النَّفْيُ فِي رِوَايَةِ مُسْلِمٍ, خِلَافًا لِمَنْ أَعَلَّهَا
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম), আবূ বাক্র (রাঃ) এবং ‘উমার (রাঃ) الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ দিয়ে সালাত শুরু করতেন। [৩১৭] মুসলিমে (এ সম্বন্ধে) আরো আছে- কিরাআতের প্রথমেও ‘বিস্মিল্লাহির রহমানির রহীম’ (প্রকাশ্যে) বলতেন না, শেষেও না। আহমাদ, নাসায়ী ও ইবনু খুযাইমাহতে আছে- ‘তাঁরা বিস্মিল্লা-হির রহমা-নির রহীম’ সশব্দে পাঠ করতেন না।’ ইবনু খুযাইমাহ এর অন্য বর্ণনায় আরো আছে, তাঁরা বিসমিল্লাহ চুপিসারে পড়তেন। মুসলিমের বর্ণনা দ্বারা বিসমিল্লাহ উচ্চৈঃস্বরে না পড়ার প্রমাণ বহন করে, তবে যারা এ বর্ণনাকে দুর্বল বলেছেন তাদের বিরোধিতার কথা স্বতন্ত্র।
[৩১৭] বুখারী ৭৪৩, মুসলিম ৩৯৯, তিরমিযী ২৪৬, নাসায়ী ৯০২, ৯০৩, ৯০৬, ৯০৭, আবূ দাঊদ ৭৮২, ইবনু মাজাহ ৮১৩, আহমাদ ১১৫৮০, ১১৬৭৪, ১১৭২৫, ১২২৮৯, মালেক ১৬৪, দারেমী ১২৪০।
বুলুগুল মারাম হাদিস ২৮০-এর সারসংক্ষেপ
এই হাদিসে আনাস (রাঃ) বর্ণনা করেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম), আবূ বকর (রাঃ) এবং ‘উমার (রাঃ) আলহামদুলিল্লাহি রব্বিল আলামীন দিয়ে সালাত শুরু করতেন। মুসলিমের বর্ণনায় আরও এসেছে, কিরাআতের শুরুতে ও শেষে তাঁরা বিসমিল্লাহির রহমানির রহীম প্রকাশ্যে বলতেন না। আহমাদ, নাসায়ী ও ইবনু খুযাইমার বর্ণনায় এসেছে, তাঁরা বিসমিল্লাহ সশব্দে পাঠ করতেন না। অন্য বর্ণনায় চুপিসারে পড়ার কথাও এসেছে। হাদিসের মূল শিক্ষা হলো, সালাতের কিরাআতের শুরুতে সূরা ফাতিহা এবং পাঠের ধরণ সম্পর্কে সাহাবিরা নবীজির আমল বর্ণনা করেছেন। এ বিষয়ে হাদিসের ভাষ্য অনুসারে সতর্ক ও সংযতভাবে আলোচনা করা উচিত।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সালাতে আলহামদুলিল্লাহি রব্বিল আলামীন দিয়ে কিরাআত শুরু করার বর্ণনা আছে।
- আবূ বকর ও উমার (রাঃ)-এর আমলও একইভাবে উল্লেখ হয়েছে।
- বিসমিল্লাহ সশব্দে না পড়ার বর্ণনা এসেছে।
- কিরাআতের ধরন নিয়ে হাদিসভিত্তিক সতর্কতা রাখা উচিত।
