২/৭. অধ্যায়ঃ
সালাত সম্পাদনের পদ্ধতি - সালাতে সূরা-ফাতিহা পড়ার বিধান
সূরা ফাতিহা: সালাতের কিরাআতের মূল শিক্ষা
বুলুগুল মারাম : ২৭৯
বুলুগুল মারামহাদিস নম্বর ২৭৯
وَعَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم: «لَا صَلَاةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِأُمِّ الْقُرْآنِ». مُتَّفَقٌ عَلَيْهِوَفِي رِوَايَةٍ, لِابْنِ حِبَّانَ وَالدَّارَقُطْنِيِّ: لَا تَجْزِي صَلَاةٌ لَا يُقْرَأُ فِيهَا بِفَاتِحَةِ الْكِتَابِوَفِي أُخْرَى, لِأَحْمَدَ وَأَبِي دَاوُدَ, وَالتِّرْمِذِيِّ, وَابْنِ حِبَّانَ: «لَعَلَّكُمْ تَقْرَءُونَ خَلْفَ إِمَامِكُمْ?» قُلْنَا: نَعَمْ. قَالَ: «لَا تَفْعَلُوا إِلَّا بِفَاتِحَةِ الْكِتَابِ, فَإِنَّهُ لَا صَلَاةَ لِمَنْ لَمْ يَقْرَأْ بِهَا
উবাদাহ ইব্নু সমিত (রাঃ) হতে বর্ণিতঃ
রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি সালাতে সূরাহ্ আল-ফাতিহা পড়ল না তার সালাত হলো না। দারাকুৎনী ও ইবনু হিব্বানের সংকলিত হাদীসে আছে- যে সলাতে সূরা ফাতিহা পঠিত হয় না সে সলাত আদায় হয় না।২৭৯ নং হাদিসটি অনুবাদ বইয়ে ২ বার এসেছে। প্রথমটি উপরে দ্বিতীয়টি নিচে দেয়া হল -২৭৯. আহমাদ, আবূ দাঊদ, তিরমিযী ও ইবনু হিব্বানে আছে, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন- তোমরা হয়তো ইমামের পিছনে (কুরআন) পড়। আমরা বললাম, হাঁ পড়ি, তিনি বললেন, সূরা ফাতিহা ব্যতীত তা করবে না (পড়বে না)। কেননা, যে এটা পড়েনা তার সলাত হয় না।
[৩১৬] বুখারী ৭৫৬, মুসলিম ৩৯৪, তিরমিযী ২৪৭, নাসায়ী ৯১০, ৯১১, আবূ দাঊদ ৮২২, ইবনু মাজাহ ৮৩৭, আহমাদ ২২১৬৩, ২২১৮৬, ২২২৩৭ দারেমী ১২৪২
বুলুগুল মারাম হাদিস ২৭৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যে ব্যক্তি সালাতে উম্মুল কুরআন বা সূরা আল-ফাতিহা পড়ল না, তার সালাত হলো না। অন্য বর্ণনায় এসেছে, যে সালাতে ফাতিহাতুল কিতাব পাঠ করা হয় না, তা আদায় হয় না। আরও এক বর্ণনায় ইমামের পিছনে কিরাআত পড়া প্রসঙ্গে বলা হয়েছে, সূরা ফাতিহা ছাড়া তা করবে না; কারণ যে এটি পড়ে না তার সালাত হয় না। হাদিসটির মূল বিষয় হলো সালাতে সূরা ফাতিহার গুরুত্ব। এখানে অতিরিক্ত মতভেদে না গিয়ে হাদিসের ভাষ্য অনুযায়ী বলা যায়, ফাতিহা সালাতের কিরাআতে বিশেষ স্থান রাখে এবং মুসল্লির উচিত এ বিষয়ে যত্নবান হওয়া।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- সালাতে সূরা ফাতিহা পাঠের গুরুত্ব স্পষ্টভাবে এসেছে।
- উম্মুল কুরআন সালাতের কিরাআতের মূল অংশ।
- ইমামের পিছনে কিরাআত প্রসঙ্গেও ফাতিহার কথা এসেছে।
- সালাতের পাঠে অবহেলা করা উচিত নয়।
