২/৭. অধ্যায়ঃ

সালাত সম্পাদনের পদ্ধতি - সালাতে আশ্রয় প্রার্থনা করা শরীয়তসম্মত

আউযু বিল্লাহিস সামী‘য়িল ‘আলীম: সালাতে আশ্রয় চাওয়ার দোয়া

বুলুগুল মারামহাদিস নম্বর ২৭৩

وَنَحْوُهُ عَنْ أَبِي سَعِيدٍ مَرْفُوعًا عِنْدَ الْخَمْسَةِوَفِيهِ: وَكَانَ يَقُولُ بَعْدَ التَّكْبِيرِ: «أَعُوذُ بِاللَّهِ السَّمِيعِ الْعَلِيمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ, مِنْ هَمْزِهِ, وَنَفْخِهِ, وَنَفْثِهِ

ৰু সা’ঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ

মারফু‘ সূত্রে বর্ণিত হয়েছে। (আহমদ, আবূ দাঊদ, নাসায়ী, তিরমিয়ী, ইবনু মাজাহ) আর তাতে আছে -তাকবীর তাহরীমার পর (সানার শেষাংশে) এ অংশটুকুও বলতেন, উচ্চারণঃ আ‘উযু বিল্লাহিস সামী‘য়িল ‘আলীমি মিনাশ শাইতানির রাজীম মিন হামযিহী ওয়া নাফখিহী ওয়া নাফসিহী। অর্থঃ সর্ব শ্রোতা ও সর্বজ্ঞ আল্লাহর নিকট বিতাড়িত ও ধিকৃত শয়তানের কুমন্ত্রণা ও তার তন্ত্রমন্ত্রের ফুঁকফাক থেকে আশ্রয় প্রার্থনা করছি।” [৩০৮]

[৩০৮] (আলবানী তার ইরওয়াউল গালীল (২/৫৯) গ্রন্থে উল্লেখ করেন), আলবানী হাদীসটিকে আবু দাউদ (৭৭৫) তিরমিয়ী ২৪২ তাখরীজ মিশকাত গ্রন্থদ্বয়ে হাদীসটিকে সহীহ বলেছেন, আলবানী ইরওয়াউল গালীল, (২/৫৯) গ্রন্থে বলেন, এই হাদীসের সকল রাবী বিশ্বস্ত, সকল রাবী বুখারী মুসলিমের যদি ইবনু জুরাইজ না থাকতো সনদে, তিনি দোষ গোপনকারী অস্পষ্ট ভাবে বর্ননা করেন। ইমাম হায়সামী তার মাজমাউয যাওয়া, (২/২৬৮) এর সকল রাবীকে বিশ্বস্ত বলে আখ্যায়িত করেছেন। ইমাম নবাবী তার আল মাজমু (৩/৩১৯অ) গ্রন্থে হাদীস টিকে দুর্বল বলেছেন। ইমাম আহমাদ হাদীসটি বিশৃদ্ধ নয় বলে উল্লেখ করেছেন। ইমাম আৰু দাউদ বলেন, মুহাদ্দীসগন বলেন হাদীসটি আলী বিন আলী হাসান থেকে মুরসাল রুপে বর্ননা করেছেন। ইমাম তিরমিয়ী বলেন (২৪২) আলী আর রেফারী সম্পর্কে ইয়াহিয়া বিন সাঈদ সমালোচনা করেছেন।

বুলুগুল মারাম হাদিস ২৭৩-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় তাকবীর তাহরীমার পর সানার শেষাংশে একটি আশ্রয় চাওয়ার বাক্য এসেছে—আউযু বিল্লাহিস সামী‘য়িল ‘আলীমি মিনাশ শাইতানির রাজীম, মিন হামযিহী ওয়া নাফখিহী ওয়া নাফসিহী। অর্থ হলো, সর্বশ্রোতা ও সর্বজ্ঞ আল্লাহর কাছে বিতাড়িত শয়তানের কুমন্ত্রণা, ফুঁকফাক ও ক্ষতি থেকে আশ্রয় চাওয়া। হাদিসটি সালাতের শুরুতে মনের সুরক্ষা এবং শয়তানের প্রভাব থেকে বাঁচার প্রয়োজনীয়তা স্মরণ করায়। সালাত মনোযোগের ইবাদত; তাই কিরাআতের আগে আল্লাহর আশ্রয় চাওয়া মুসল্লির জন্য গভীর অর্থ বহন করে। বর্ণনায় যেভাবে এসেছে, সেটুকু মানলেই এর শিক্ষা স্পষ্ট হয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সালাতে শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাওয়ার শিক্ষা আছে।
  • আল্লাহ সর্বশ্রোতা ও সর্বজ্ঞ—এই বিশ্বাস দোয়ায় প্রকাশ পায়।
  • কিরাআতের আগে মনকে সুরক্ষিত রাখার ভাবনা শেখা যায়।
  • সালাতে মনোযোগ নষ্টকারী বিষয় থেকে বাঁচতে দোয়া করা হয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন