২/৭. অধ্যায়ঃ

সালাত সম্পাদনের পদ্ধতি - সালাত শুরু করার দু’আসমূহ

তাকবীরের পর দোয়া: গুনাহ থেকে পবিত্রতার আবেদন

বুলুগুল মারামহাদিস নম্বর ২৭১

وَعَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه - قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - إِذَا كَبَّرَ لِلصَّلَاةِ سَكَتَ هُنَيَّةً, قَبْلَ أَنْ يَقْرَأَ, فَسَأَلْتُهُ, فَقَالَ: «أَقُولُ: اللَّهُمَّ بَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ كَمَا بَاعَدْتَ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ, اللَّهُمَّ نقِّنِي مِنْ خَطَايَايَ كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنَ الدَّنَسِ, اللَّهُمَّ اغْسِلْنِي مِنْ خَطَايَايَ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ». مُتَّفَقٌ عَلَيْهِ

আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিতঃ

আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকবীরে তাহরীমা ও কিরাআতের মধ্যে কিছুক্ষণ চুপ করে থাকতেন। আমি তাঁকে এ সম্বন্ধে জিজ্ঞেস করায় তিনি বললেন- এ সময় আমি বলি- "হে আল্লাহ! আমার এবং আমার গুনাহের মধ্যে এমন ব্যবধান করে দাও যেমন ব্যবধান করেছ পূর্ব এবং পশ্চিমের মধ্যে। হে আল্লাহ আমাকে আমার গুনাহ হতে এমনভাবে পবিত্র কর যেমন সাদা কাপড় ময়লা থেকে পরিষ্কার হয়। হে আল্লাহ আমার গোনাহকে বরফ, পানি ও শিশির দ্বারা ধৌত করে দাও। [৩০৬]

[৩০৬] বুখারী ৭৪৪, মুসলিম ৫৯৮, নাসায়ী ৮৯৫ আৰু দাউদ ৭৮১, ইবনু মাজাহ ৮০৫, আহমাদ ৭১২৪

বুলুগুল মারাম হাদিস ২৭১-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবূ হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সালাতের তাকবীরের পর কিরাআত শুরু করার আগে কিছুক্ষণ চুপ থাকতেন। তিনি জিজ্ঞেস করলে নবীজি জানান, সে সময় তিনি দোয়া পড়তেন। দোয়ায় আছে, হে আল্লাহ! আমার ও আমার গুনাহের মধ্যে পূর্ব ও পশ্চিমের মতো দূরত্ব করে দাও। আমাকে গুনাহ থেকে এমনভাবে পবিত্র কর, যেমন সাদা কাপড় ময়লা থেকে পরিষ্কার করা হয়। আমার গুনাহকে পানি, বরফ ও শিশির দিয়ে ধুয়ে দাও। হাদিসটি সালাতের শুরুতে অন্তরের পবিত্রতা, গুনাহ থেকে দূরে থাকার আকাঙ্ক্ষা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সুন্দর ভাষা শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সালাতের শুরুতে গুনাহ মাফের দোয়া করা শেখা যায়।
  • গুনাহ থেকে দূরে থাকার আকাঙ্ক্ষা গুরুত্বপূর্ণ।
  • আল্লাহর কাছে পবিত্রতা ও ক্ষমা চাওয়া উচিত।
  • তাকবীর ও কিরাআতের মাঝেও দোয়ার শিক্ষা আছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন