২/৭. অধ্যায়ঃ

সালাত সম্পাদনের পদ্ধতি - বাণীর মাধ্যমে সালাতের বিবরণ

ধীরস্থির সালাত: অজু থেকে সিজদা পর্যন্ত নবীজির শিক্ষা

বুলুগুল মারামহাদিস নম্বর ২৬৭

عَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه - أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - قَالَ: «إِذَا قُمْتَ إِلَى الصَّلَاةِ فَأَسْبِغِ الْوُضُوءَ, ثُمَّ اسْتَقْبِلِ الْقِبْلَةَ, فَكَبِّرْ, ثُمَّ اقْرَأْ مَا تَيَسَّرَ مَعَكَ مِنَ الْقُرْآنِ, ثُمَّ ارْكَعْ حَتَّى تَطْمَئِنَّ رَاكِعًا, ثُمَّ ارْفَعْ حَتَّى تَعْتَدِلَ قَائِمًا, ثُمَّ اسْجُدْ حَتَّى تَطْمَئِنَّ سَاجِدًا, ثُمَّ ارْفَعْ حَتَّى تَطْمَئِنَّ جَالِسًا, ثُمَّ اسْجُدْ حَتَّى تَطْمَئِنَّ سَاجِدًا, ثُمَّ افْعَلْ ذَلِكَ فِي صَلَاتِكَ كُلِّهَا». أَخْرَجَهُ السَّبْعَةُ, وَاللَّفْظُ لِلْبُخَارِيِّوَلِابْنِ مَاجَهْ بِإِسْنَادِ مُسْلِمٍ: حَتَّى تَطْمَئِنَّ قَائِمًا

আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যখন তুমি সালাতে দাড়ানোর ইচ্ছে করবে, তখন প্রথমে তুমি যথানিয়মে অযু করবে। তারপর কেবলামুখী দাঁড়িয়ে তাকবীর বলবে। তারপর কুরআন থেকে যে অংশ তোমার পক্ষে সহজ হবে, তা তিলাওয়াত করবে। তারপর তুমি রুকূ’ করবে ধীরস্থিরভাবে। তারপর মাথা তুলে ঠিক সোজা হয়ে দাঁড়াবে। তারপর সিজদা করবে ধীরস্থিরভাবে। তারপর আবার মাথা তুলে বসবে ধীরস্থিরভাবে। তারপর ঠিক এভাবেই তোমার সালাতের যাবতীয় কাজ সমাধা করবে। শব্দ বিন্যাস বুখারীর এবং ইবনু মাজাহতে মুসলিমের সানাদে রয়েছে (তা‘তাদিলা কায়িমান এর বদলে তাতময়িন্না কায়িমান) শব্দ রয়েছে যার অর্থও হচ্ছে ধীর-স্থির হয়ে দাড়াবে।' [১] আর আহমদে রয়েছে, তুমি তোমার পিঠকে এমনভাবে সোজা করবে যেন সকল হাড় যার যার স্থানে পৌছে যায়। [২]

[১] ৭ জন ইমাম বর্ণনা করেছেন, শব্দ বিন্যাস বুখারির[২] আবু দাউদ ৮৫৬, সহিহ

বুলুগুল মারাম হাদিস ২৬৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে সালাত আদায়ের মৌলিক ধাপগুলো খুব পরিষ্কারভাবে এসেছে। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, সালাতে দাঁড়াতে চাইলে প্রথমে যথানিয়মে অজু করবে, তারপর কিবলামুখী হয়ে তাকবীর বলবে। এরপর কুরআন থেকে যতটুকু সহজ হয় তা পড়বে। তারপর রুকু করবে ধীরস্থিরভাবে, রুকু থেকে উঠে সোজা দাঁড়াবে, সিজদা করবে ধীরস্থিরভাবে, তারপর মাথা তুলে বসবে ধীরস্থিরভাবে। এভাবেই পুরো সালাত সম্পন্ন করবে। হাদিসের মূল শিক্ষা হলো, সালাত তাড়াহুড়ার কাজ নয়। অজু, কিরাআত, রুকু, সিজদা—সব জায়গায় স্থিরতা ও মনোযোগ দরকার। সালাতের প্রতিটি ভঙ্গি ঠিকভাবে আদায় করা মুসল্লির দায়িত্ব।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সালাতের আগে যথানিয়মে অজু করতে বলা হয়েছে।
  • সালাতে কিবলামুখী হয়ে তাকবীর দিয়ে শুরু করতে হয়।
  • রুকু, সিজদা ও বসায় ধীরস্থিরতা জরুরি।
  • সালাতের প্রতিটি কাজ ঠিকভাবে সম্পন্ন করতে হবে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন