১/৩. অধ্যায়ঃ
নাজাসাত (অপবিত্রতা) দূরীকরণ ও তার বিবরণ - গৃহপালিত গাধার (গোশত) অপবিত্র
গাধার গোশত নিষিদ্ধ হওয়ার হাদিস ও শিক্ষা
বুলুগুল মারাম : ২৫
বুলুগুল মারামহাদিস নম্বর ২৫
وَعَنْهُ قَالَ: لَمَّا كَانَ يَوْمُ خَيْبَرَ, أَمَرَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - أَبَا طَلْحَةَ, فَنَادَى: «إِنَّ اللَّهَ وَرَسُولَهُ يَنْهَيَانِكُمْ عَنْ لُحُومِ الْحُمُرِ [الْأَهْلِيَّةِ] , فَإِنَّهَا رِجْسٌ». مُتَّفَقٌ عَلَيْه
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
আবূ তালহাকে (রাঃ) -আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) খাইবার যুদ্ধে (লোকেদের মাঝে) এমর্মে ঘোষণা করতে নির্দেশ দিয়েছিলেন যে, নিশ্চয় আল্লাহ তা'আলা ও তার রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তোমাদেরকে গাধার গোশত হতে নিষেধ করেছেন। কেননা তা অপবিত্র। [৩৪]
[৩৪] বুখারী (২৯৯১); মুসলিম (১৯৪০) মুহাম্মাদ বিন সীরীন সূত্রে আনাস (রাঃ) হতে। ইমাম মুসলিম (আরবী) শয়তানের কাজ’ কথাটি বৃদ্ধি করেছেন।
বুলুগুল মারাম হাদিস ২৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে খাইবার যুদ্ধের দিনের একটি ঘোষণা উল্লেখ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবূ তালহা রাদিয়াল্লাহু আনহুকে লোকদের মাঝে জানাতে বলেন যে, আল্লাহ ও তাঁর রাসূল গাধার গোশত থেকে নিষেধ করেছেন। হাদিসের অনুবাদে কারণ হিসেবে বলা হয়েছে—তা অপবিত্র। তাই এখানে মূল বিষয় হলো খাবারের হালাল-হারাম ও পবিত্রতা। হাদিসটি শুধু গাধার গোশতের কথা বলছে; তাই অন্য পশুর বিষয়ে এই টেক্সট থেকে নতুন বিধান বানানো ঠিক নয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- খাবারের বিষয়ে আল্লাহ ও রাসূলের নির্দেশ মানা জরুরি।
- হাদিসে গাধার গোশত নিষিদ্ধ বলা হয়েছে।
- খাদ্য শুধু স্বাদের বিষয় নয়, পবিত্রতার বিষয়ও।
- এক হাদিসের বিধান অন্য বিষয়ে টেনে নেয়া উচিত নয়।
