২/৫. অধ্যায়ঃ

সালাতে খুশূ বা বিনয় নম্রতার প্রতি উৎসাহ প্ৰদান - খাবার উপস্থিত রেখে ও পেশাব-পায়খানার যন্ত্রণা আটকিয়ে সালাত আদায়ের বিধান

সালাতের প্রস্তুতি: খাবার সামনে বা বেগ চেপে রেখে নামাজ নয়

বুলুগুল মারামহাদিস নম্বর ২৪৯

وَلَهُ: عَنْ عَائِشَةَ -رَضِيَ اللَّهُ عَنْهَا- قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - يَقُولُ: لَا صَلَاةَ بِحَضْرَةِ طَعَامٍ, وَلَا هُوَ يُدَافِعُهُ الْأَخْبَثَانِ

আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ

আমি আল্লাহ্‌র রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে বলতে শুনেছি, খাবার উপস্থিত রেখে সলাত আদায় করা যায় না আর প্রসাব পায়খানায় বেগ চেপে রেখেও সালাত করা যায় না। [২৮৬]

[২৮৬] মুসলিম ৫৬০, আবূ দাঊদ ৮৯, আহমাদ ২৩৬৪৬, ২৩৭৪৯, ২৩৯২৮, এ হাদীস সম্পর্কে একটি ঘটনা আছে। তা হচ্ছেঃ ইবনু আবূ আতীক বলেনঃ আমি এবং কাসিম আয়িশাহ (রাঃ) এর নিকট কথাবার্তা বলছিলাম। কাশিম কিছুটা অস্পষ্টভাষী ছিলেন এবং উম্মে ওলাদ। তাকে আয়িশাহ (রাঃ) বললো, তোমার কী হয়েছে যে, তোমার আমার ভাতিজা যেভাবে কথাবার্তা বলছে তুমি সেভাবে কথা বলছো না? হ্যাঁ আমি জানি তুমি কেমন লোক? এ উম্মে ওলাদকে তার মাতা আদব শিক্ষা দিয়েছে। আর তুমি তোমার মাকে আদব শিখাচ্ছ। ইবনু আবূ আতীক বলেন, এ কথায় কাসিম রাগান্বিত হলো এবং কড়া কথা শুনালেন। যখন আয়িশাহ (রাঃ) কে খাবার পাত্র আনতে দেখলেন, সে দাঁড়িয়ে গেল। আয়িশাহ (রাঃ) বললেন, কোথায় যাচ্ছ? তিনি বললেন, আমি সলাত আদায় করবো। আয়িশাহ (রাঃ) বললেন, বস। সে আবারও বললো আমি সলাত আদায় করবো। আয়িশাহ (রাঃ) এবার বললেন, বস হে প্রতারক। আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে বলতে শুনেছি...।

বুলুগুল মারাম হাদিস ২৪৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে নামাজের আগে মন ও শরীরকে প্রস্তুত রাখার শিক্ষা আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, খাবার উপস্থিত রেখে সালাত আদায় করা যায় না এবং পেশাব-পায়খানার বেগ চেপে রেখেও সালাত করা যায় না। কারণ এসব অবস্থায় মানুষের মন শান্ত থাকে না। খাবারের দিকে মন যেতে পারে, আবার বেগ চেপে রাখলে শরীর অস্থির হয়। সালাতের জন্য মনোযোগ, স্থিরতা ও স্বাভাবিক অবস্থা দরকার। তাই নামাজের আগে এমন প্রয়োজন সেরে নেওয়া ভালো, যা সালাতে বাধা দিতে পারে। এই হাদিস নামাজে খুশু রাখার বাস্তব উপায় শেখায়—শরীরের চাপ বা খাবারের টান নিয়ে সালাতে দাঁড়ানো নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • খাবার সামনে থাকলে সালাতে মনোযোগ কমে যেতে পারে।
  • পেশাব-পায়খানার বেগ চেপে রেখে নামাজ পড়তে নিষেধ করা হয়েছে।
  • সালাতের আগে শরীর ও মনকে শান্ত রাখা দরকার।
  • নামাজে খুশু রাখতে বাধা দূর করে নেওয়া ভালো।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন