২/৪. অধ্যায়ঃ

সালাত আদায়কারী ব্যক্তির সুতরা বা আড় - মুসল্লী ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করার বিধান

মুসল্লির সামনে দিয়ে অতিক্রম: বড় সতর্কতার হাদিস

বুলুগুল মারামহাদিস নম্বর ২২৮

عَنْ أَبِي جُهَيْمِ بْنِ الْحَارِثِ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم: «لَوْ يَعْلَمُ الْمَارُّ بَيْنَ يَدَيِ الْمُصَلِّي مَاذَا عَلَيْهِ مِنَ الْإِثْمِ لَكَانَ أَنْ يَقِفَ أَرْبَعِينَ خَيْرًا لَهُ مِنْ أَنْ يَمُرَّ بَيْنَ يَدَيْهِ». مُتَّفَقٌ عَلَيْهِ, وَاللَّفْظُ لِلْبُخَارِيِّ[ص: 68]وَوَقَعَ فِي «الْبَزَّارِ» مِنْ وَجْهٍ آخَرَ: أَرْبَعِينَ خَرِيفًا

আবূ জুহাইম বিন্‌ হারিস (রাঃ) হতে বর্ণিতঃ

আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ সলাত আদায় কারী ব্যক্তির সন্মুখে দিয়ে অতিক্রম করার পাপ সম্বন্ধে যদি অতিক্রমকারী জানতো তবে সে তার সন্মুখ দিয়ে অতিক্রম করার চেয়ে ৪০ (বছর) দাঁড়িয়ে থাকাকেই তার জন্য শ্রেয় মনে করতো। শব্দ বিন্যাস বুখারীর। [২৬২] বায্‌যারে ভিন্ন সানাদে ‘চল্লিশ বছর’ কথাটির উল্লেখ রয়েছে। [২৬]

[২৬২] বুখারী ৫১০; মুসলিম ৫০৭; হাদীসের শব্দবিন্যাস বুখারী-মুসলিম উভয়ের। সুতরাং ইবনু হাজারের পক্ষে এ কথা বলার সুযোগ নেই যে, (আরবী) শব্দ বিন্যাস বুখারীর। ইবনু হাজার যদি (আরবী) শব্দের কারনে একে বুখারীর শব্দ উদ্দেশ্য নিয়ে থাকেন তা সঠিক নয়। কেননা, এ শব্দ বুখারীতে নেই, তেমনি মুসলিমেও নেই। সুতরাং এ শব্দটি বিলুপ্ত হওয়ার যোগ্য। বিঃ দ্রঃ বুখারী ও মুসলিম আবূ নাযর- এর থেকে বর্ণনা করেছেন। হাদীসের কিছু অংশ হচ্ছেঃ (আরবী) আমি জানি নাঃ তিনি চল্লিশ দিনের না মাসের নাকি বছরের কথা বললেন।[২৬৩] এ কথাটি শেষ। এটা ইবনু উয়ায়নাহ (রহঃ) এর ভুলসমূহের একটি। তিনি হাদিসের সনদে এবং মতনে ভুল করতেন। মতনের ভুল হচ্ছেঃ (আরবী) কথাটি। আর সনদের ভুল হচ্ছেঃ তিনি সাওরী, মালিক এবং অন্যান্যের বিপরীত করেছেন।

বুলুগুল মারাম হাদিস ২২৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম সালাত আদায়কারীর সামনে দিয়ে অতিক্রম করার পাপ সম্পর্কে কঠোর সতর্কতা দিয়েছেন। তিনি বলেছেন, অতিক্রমকারী যদি জানত তার উপর কী পাপ রয়েছে, তাহলে সামনে দিয়ে যাওয়ার চেয়ে চল্লিশ দাঁড়িয়ে থাকাকে ভালো মনে করত। বুখারীর শব্দে ‘চল্লিশ’ এসেছে, আর বাযযারের বর্ণনায় ‘চল্লিশ বছর’ কথাটি পাওয়া যায়। এখানে মূল শিক্ষা হলো, সালাতরত ব্যক্তির সামনে দিয়ে অযথা যাওয়া হালকা বিষয় নয়। মুসল্লির মনোযোগ, সালাতের আদব এবং অন্যের ইবাদতের সম্মান রক্ষা করা দরকার। হাদিসটি আমাদের সাবধান করে, মসজিদে বা অন্য কোথাও কেউ সালাত পড়লে তার সামনে দিয়ে চলাচলে সতর্ক থাকতে হবে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সালাতরত ব্যক্তির সামনে দিয়ে যাওয়া থেকে বিরত থাকতে হবে।
  • অন্যের ইবাদতের সম্মান রক্ষা করা জরুরি।
  • হাদিসে এ কাজের পাপ সম্পর্কে কঠোর সতর্কতা এসেছে।
  • মুসল্লির সামনে চলাচলে ধৈর্য ও সতর্কতা দরকার।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন