১/২. অধ্যায়ঃ

পাত্র - আহলে কিতাব (ইহুদী-খ্ৰীস্টান)দের খাবার পাত্র ব্যবহারের বিধান

আহলে কিতাবের পাত্র ব্যবহারের সহজ বিধান

বুলুগুল মারামহাদিস নম্বর ২১

وعَنْ أَبِي ثَعْلَبَةَ الخُشَنِيِّ - رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُ - قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللهِ، إِنَّا بِأَرْضِ قَومٍ أَهْلِ كِتَابٍ، أَفَنَأْكُلُ فِي آنِيَتِهِمْ؟ قَالَ: «لاَ تَأكُلُوا فِيهَا إِلاَّ أَنْ لاَ تَجِدُوا غَيْرَهَا، فَاغْسِلُوهَا، وَكُلُوا فِيهَا». مُتَّفَقٌ عَلَيْهِ

আবূ শালাবা আল-খুশানী (রাঃ) হতে বর্ণিতঃ

আমি বললাম, ‘হে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমরা তো আহলে কিতাব আধুষিত এলাকায় বসবাস করি। তাহলে কি আমরা তাদের পাত্রে আহার করতে পারব? তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, সেগুলোতে খাবে না। তবে অন্য বাসনপত্র না পাও তবে খেতে পার; যদি না পাও তবে তা ধুয়ে নিয়ে তাতে খাবে।’ [৩০]

[৩০] বুখারী (৫৪৭৮); (৫৪৯৬); মুসলিম (১৯৩০); আবূ সালাবাহ হতে এ হাদীসের আরো কিছু সূত্র এবং শব্দ রয়েছে।

বুলুগুল মারাম হাদিস ২১-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় হলো পাত্রের পবিত্রতা ও খাবারের সতর্কতা। সাহাবী জানতে চেয়েছিলেন, আহলে কিতাব বেশি থাকা এলাকায় তাদের পাত্রে খাওয়া যাবে কি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, সেগুলোতে খাবে না। তবে অন্য পাত্র না পাওয়া গেলে তা ধুয়ে নিয়ে খাওয়ার অনুমতি দেন। এখানে শিক্ষা হলো, মুসলিম খাবার ও বাসনের ব্যাপারে সচেতন থাকবে, আবার প্রয়োজন হলে সহজ পথও আছে। আহলে কিতাবের পাত্র, বাসন ধোয়া, খাবারের পবিত্রতা—এগুলোই হাদিসের মূল আলোচনা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • খাবারের পাত্র ব্যবহারে পবিত্রতার দিকটি গুরুত্ব পায়।
  • বিকল্প পাত্র থাকলে সন্দেহযুক্ত পাত্র এড়িয়ে চলা ভালো।
  • অন্য পাত্র না পেলে ধুয়ে ব্যবহার করার সুযোগ আছে।
  • ইসলাম প্রয়োজনের সময় সহজ ও বাস্তব পথ দেখায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন