২/২. অধ্যায়ঃ

আযান (সালাতের জন্য আহ্বান) - আবূ মাহযূরাহর আযানের পদ্ধতি

আবু মাহযূরার আযান: তারজী ও তাকবীরের সংখ্যা নিয়ে বর্ণনা

বুলুগুল মারামহাদিস নম্বর ১৮০

عَنْ أَبِي مَحْذُورَةَ - رضي الله عنه - أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - عَلَّمَهُ الْآذَانَ, فَذَكَرَ فِيهِ التَّرْجِيعَ. أَخْرَجَهُ مُسْلِمٌ. وَلَكِنْ ذَكَرَ التَّكْبِيرَ فِي أَوَّلِهِ مَرَّتَيْنِ فَقَطْوَرَوَاهُ الْخَمْسَةُ فَذَكَرُوهُ مُرَبَّعًا

আবূ মাহূযূরাহ (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকে আযান শিখিয়েছিলেন। তিনি সেই আযানে ‘তারজী’ এর উল্লেখ করেছেন। কিন্তু এ হাদীসের প্রথমে মাত্র দুবার তাকবীর [২০৮] বলার কথা উল্লেখ করেছেন। আর (বুখারী, মুসলিম ব্যাতীত) অন্য পাঁচ জনে বর্ণনা করে চার তাকবীর বলার কথা উল্লেখ করেছেন। [২০৯]

[২০৮] মুসলিম ৩৭৯। ‘তারজী’ অর্থঃ শাহাদাতাইনকে প্রথমবার নিম্ন আওয়াজে, দ্বিতীয়বার উচ্চ আওয়াজে বলা।[২০৯] সাহীহ আবূ দাউদ ৫০২; নাসায়ী ২/৪-৫; তিরমিযী ১৯২; ইবনু মাজাহ ৭০৯; আহমাদ ৩/৪০৯, ৬/৪০১ ইমাম তিরমিযী হাদীসটিকে হাসান সহীহ বলে মন্তব্য করেছেন।

বুলুগুল মারাম হাদিস ১৮০-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবু মাহযূরা রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আযান শেখানোর কথা এসেছে। বর্ণনায় তারজীর উল্লেখ আছে। তবে এই হাদিসের শুরুতে তাকবীর মাত্র দুইবার বলার কথা উল্লেখ করা হয়েছে। আবার বুখারী ও মুসলিম ছাড়া অন্য পাঁচজনের বর্ণনায় চার তাকবীরের কথা এসেছে। তাই এখানে আযানের শব্দ ও পদ্ধতি নিয়ে বর্ণনার ভিন্নতা দেখা যায়। এই ধরনের হাদিস বুঝতে তাড়াহুড়া না করে, কোন বর্ণনায় কী আছে তা ধীরে দেখা দরকার। আযান, তারজী, তাকবীর, আবু মাহযূরা—এসব এই হাদিসের মূল বিষয়। এটি আমাদের শেখায়, ইবাদতের শব্দ শেখার ক্ষেত্রেও নববী নির্দেশনাকে গুরুত্ব দিতে হয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু মাহযূরাকে আযান শেখিয়েছেন।
  • এই বর্ণনায় আযানের তারজীর উল্লেখ আছে।
  • তাকবীরের সংখ্যা নিয়ে বর্ণনায় ভিন্নতা এসেছে।
  • আযানের শব্দ শেখার ক্ষেত্রে নির্ভরযোগ্য বর্ণনা জানা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন