২/২. অধ্যায়ঃ
আযান (সালাতের জন্য আহ্বান) - আযানের বিবরণ
আযানের স্বপ্ন: আবদুল্লাহ ইবনু যায়দের বর্ণনায় আযান ও ইকামত
বুলুগুল মারাম : ১৭৮
বুলুগুল মারামহাদিস নম্বর ১৭৮
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدِ بْنِ عَبْدِ رَبِّهِ - رضي الله عنه - قَالَ: طَافَ بِي - وَأَنَا نَائِمٌ - رَجُلٌ فَقَالَ: تَقُولُ: اللَّهُ أَكْبَرَ اللَّهِ أَكْبَرُ, فَذَكَرَ الْآذَانَ - بِتَرْبِيع التَّكْبِيرِ بِغَيْرِ تَرْجِيعٍ, وَالْإِقَامَةَ فُرَادَى, إِلَّا قَدْ قَامَتِ الصَّلَاةُ. قَالَ: فَلَمَّا أَصْبَحْتُ أَتَيْتُ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - فَقَالَ: «إِنَّهَا لَرُؤْيَا حَقٍّ ... ». الْحَدِيثَ. أَخْرَجَهُ أَحْمَدُ, وَأَبُو دَاوُدَ, وَصَحَّحَهُ التِّرْمِذِيُّ, وَابْنُ خُزَيْمَةَوَزَادَ أَحْمَدُ فِي آخِرِهِ قِصَّةَ قَوْلِ بِلَالٍ فِي آذَانِ الْفَجْرِ: «الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ
আবদুল্লাহ বিন যায়দ (রাঃ) হতে বর্ণিতঃ
স্বপ্নযোগে দেখলাম, কোন বাক্তি আমার নিকট এসে বলছে- তুমি বল, ‘আল্লাহু আকবার’ ‘আল্লাহু আকবার’ অতঃপর তিনি পূর্ণ আযান বর্ণনা করলেন। এতে ‘আল্লাহু আকবার’ চার বার ছিল কিন্তু ‘তারজী’ ছিল না। আর ইকাময়তের সব বাক্যই একবার করে ছিল কিন্তু ‘ক্বাদাকামাতিস সালাহ’ বাক্যটি ছিল দু’বার। বর্ণনাকারী বলেছেন- সকাল হলে আমি আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট (এসে স্বপ্নটির বর্ণনা দিলাম)। তিনি এই স্বপ্ন সম্বন্ধে বললেন- স্বপ্নটি অবশ্যই সত্য। আহমাদ ও আবূ দাঊদ, তিরমিযী ও ইবনু খুযাইমাহ একে সহীহ বলেছেন। [২০৫] আহমাদ এ হাদীসের শেষাংশে- ফাজরের সালাতের আযান সম্পর্কীয় বিলাল (রাঃ) এর ঘটনাটিতে ‘ঘুম থেকে সালাত উত্তম’ অংশটি বাড়িয়েছেন। [২০৬]
[২০৫] আবূ দাউদ ৪৯৯; তিরমিযী ১৮৯; আহমাদ ৪/৪৩; ইবনু খুযাইমাহ ৩৭১ ইমাম তিরমিযী বলেন হাদীসটি হাসান সহীহ। ইবনু খুযাইমাহ বলেন (১৯৭) : বর্ণনাভঙ্গির দিক থেকে হাদীসটি প্রমানিত সহীহ।[২০৬] আবূ দাউদ ৪৯৯; তিরমিযী ১৮৯; আহমাদ ৪/৪৩; ইবনু খুযাইমাহ ৩৭১ ইমাম তিরমিযী বলেন হাদীসটি হাসান সহীহ। ইবনু খুযাইমাহ বলেন(১৯৭) : বর্ণনাভঙ্গির দিক থেকে হাদীসটি প্রমানিত সহীহ।
বুলুগুল মারাম হাদিস ১৭৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবদুল্লাহ ইবনু যায়দ রাদিয়াল্লাহু আনহুর স্বপ্নের কথা এসেছে। তিনি দেখলেন, একজন ব্যক্তি তাকে আযানের বাক্য শেখাচ্ছেন। এতে ‘আল্লাহু আকবার’ চারবার ছিল, কিন্তু তারজী ছিল না। ইকামতের বাক্যগুলো একবার করে ছিল, তবে ‘ক্বাদ ক্বামাতিস সালাহ’ বাক্যটি দুইবার ছিল। সকাল হলে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে স্বপ্নটি বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, এটি সত্য স্বপ্ন। হাদিসের শেষে ফজরের আযানে বিলাল রাদিয়াল্লাহু আনহুর “আস-সালাতু খাইরুম মিনান্নাওম” বলার ঘটনাও যোগ হয়েছে। এই হাদিস আযান, ইকামত ও ফজরের আযানের বিশেষ বাক্য বুঝতে খুব গুরুত্বপূর্ণ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আবদুল্লাহ ইবনু যায়দের স্বপ্নে আযানের বাক্য শেখানো হয়েছিল।
- নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বপ্নটিকে সত্য বলেছেন।
- ইকামতে ‘ক্বাদ ক্বামাতিস সালাহ’ দুইবার বলা হয়েছে।
- ফজরের আযানে ‘আস-সালাতু খাইরুম মিনান্নাওম’ বাক্যের উল্লেখ এসেছে।
