২/১. অধ্যায়ঃ
সালাতের সময়সমূহ - আসর সালাতের পর যুহরের সুন্নাত আদায়ের বিধান
আসরের পর দুই রাকআত: যুহরের সুন্নাত কাযা নিয়ে সতর্ক শিক্ষা
বুলুগুল মারাম : ১৭৬
বুলুগুল মারামহাদিস নম্বর ১৭৬
وَعَنْ أَمْ سَلَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: صَلَّى رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - الْعَصْرَ, ثُمَّ دَخَلَ بَيْتِي, فَصَلَّى رَكْعَتَيْنِ, فَسَأَلْتُهُ, فَقَالَ: «شُغِلْتُ عَنْ رَكْعَتَيْنِ بَعْدَ الظُّهْرِ, فَصَلَّيْتُهُمَا الْآنَ»، قُلْتُ: أَفَنَقْضِيهِمَا إِذَا فَاتَتْنَا قَالَ: «لَا». أَخْرَجَهُ أَحْمَدُ
উম্মু সালামাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আসরের সালাত আদায় করার পর আমার ঘরে প্রবেশ তাশরীফ আনলেন। অতঃপর দুরাকা‘আত সলাত আদায় করলেন। আমি তাঁকে এ প্রসঙ্গে জিজ্ঞেস করলে তিনি বললেন: “যুহরের পরের দুরাকাআত সুন্নাত সালাত সময়ের অভাবে পড়া হয় নি তাই এখন তা পড়ে নিলাম" আমি তাকে বললাম: "আমরাও কি তা ছুটে গেলে (এভাবে কাযা হিসেবে) পড়ে নিব?” নবী : উত্তরে বললেনঃ “না (তা করবে না)"। [২০৩]
[২০৩] যঈফ। আহমাদ ২৬১৩৮, নাসায়ী ৫৭৯, ৫৮০, ইবনু মাজাহ ১১৫৯, দারেমী ১৪৩৬; শাইখ বিন বায তাঁর বুলুগুল মারামের হাশিয়া (১৫৮) গ্রন্থে এর সনদকে উত্তম বলেছেন। তবে এর প্রতিবাদ করা হয়েছে। যেমন শাইখ সালিহ আল ফাওযান তার মিনহাতুল আল্লাম কী শরহে বুলুগিল মারামে (১৭৬, ১৭৭) গ্রন্থে বলেন, এ হাদীসের দুটি ক্রটি রয়েছে। প্রথমতঃ যাকওয়ান (আবু আমর আল মাদানী) ও আবু সালামার মাঝে বিচ্ছিন্নতা রয়েছে। দ্বিতীয়তঃ ... গ্রন্থে ইমাম বাইহাকীর কথা নকল করে বলেন, এ অতিরিক্ত অংশটি দুর্বল। এর দ্বারা দলিল সাব্যস্ত হয় না। (ফাতহুল বারী ২/৬৪)। ইবনু হযম তার মুহাল্লা (২/২৬৭) গ্রন্থে হাদীসটিকে মুনকার ও মুনকাতি বলেছেন।
বুলুগুল মারাম হাদিস ১৭৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসর সালাতের পর তাঁর ঘরে এসে দুই রাকআত সালাত আদায় করলেন। তিনি জিজ্ঞেস করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, যুহরের পরের দুই রাকআত সময়ের অভাবে পড়া হয়নি, তাই এখন পড়ে নিলাম। উম্মু সালামা জিজ্ঞেস করলেন, আমরাও কি ছুটে গেলে এভাবে কাযা করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “না।” এখানে মূল শিক্ষা হলো, নবীর একটি বিশেষ আমল সবাইর জন্য সাধারণ নিয়ম নাও হতে পারে। আসরের পর নফল সালাত, যুহরের সুন্নাত, কাযা সালাত—এসব বিষয়ে এই হাদিস সতর্ক ভাষায় বুঝতে হবে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- রাসূলুল্লাহ যুহরের পরের দুই রাকআত ছুটে গেলে আসরের পর পড়েছিলেন।
- উম্মু সালামার প্রশ্নে তিনি অন্যদের জন্য তা করতে বলেননি।
- নবীর কোনো বিশেষ কাজকে সাধারণ নিয়ম বানাতে সতর্কতা দরকার।
- আসরের পর সালাতের বিষয়ে বর্ণনাগুলো মিলিয়ে বুঝতে হয়।
