১৬/৬. অধ্যায়ঃ

বুলুগুল মারাম হাদিস ১৫৬৩ - গুনাহ মাফের ব্যাপক দোয়া

আল্লাহ্‌র যিকর ও দু‘আ

গুনাহ মাফের দোয়া: ভুল, অজ্ঞতা ও গোপন অপরাধের ক্ষমা

বুলুগুল মারামহাদিস নম্বর ১৫৬৩

وَعَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ - رضي الله عنه - قَالَ: كَانَ النَّبِيُّ - ﷺ - يَدْعُو: «اللَّهُمَّ اغْفِرْ لِي خَطِيئَتِي, وَجَهْلِي, وَإِسْرَافِي فِي أَمْرِي, وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي, اللَّهُمَّ اغْفِرْ لِي جِدِّي, وَهَزْلِي, وَخَطَئِي, وَعَمْدِي, وَكُلُّ ذَلِكَ عِنْدِي, اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ, وَمَا أَخَّرْتُ, وَمَا أَسْرَرْتُ, وَمَا أَعْلَنْتُ, وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي, أَنْتَ الْمُقَدِّمُ وَالْمُؤَخِّرُ, وَأَنْتَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ». مُتَّفَقٌ عَلَيْهِ

. আবু মূসা আল-আশয়ারী (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) এরূপ দোয়া করতেনঃ হে আল্লাহ! আপনি ক্ষমা করে দিন আমার অনিচ্ছাকৃত গুনাহ, আমার অজ্ঞতা, আমার কাজের সকল বাড়াবাড়ি এবং আমার যেসব গুনাহ আপনি আমার চেয়ে অধিক জানেন। হে আল্লাহ! আপনি ক্ষমা করে দিন আমার ভুল-ত্রুটি, আমার ইচ্ছাকৃত গুনাহ ও আমার অজ্ঞতা এবং আমার উপহাসমূলক গুনাহ আর এ রকম গুনাহ যা আমার মধ্যে আছে। হে আল্লাহ! আপনি আমাকে ক্ষমা করে দিন যেসব গুনাহ আমি আগে করেছি এবং পরের গুনাহ যা হবে। যে গুনাহ আমি গোপনে করেছি আর যে গুনাহ প্রকাশ্যে করেছি। আর যেগুলো আপনি আমার চেয়ে বেশি জ্ঞাত আছেন ঐসবই আপনি ক্ষমা করে দিন। আপনিই অগ্রবর্তী করেন, আপনিই পশ্চাদবর্তী করেন এবং আপনিই সব বিষয়োপরি সর্বশক্তিমান।” [১৬৭১]

[১৬৭১] বুখারী ৬৩৯৮, ৬৩৯৯, মুসলিম ২৭১৯, আহমাদ ১৯২৩৯।

অনুবাদের উৎস

সংকলক:
শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

বুলুগুল মারাম হাদিস ১৫৬৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটি ব্যাপক ক্ষমার দোয়া এসেছে। দোয়ায় তিনি আল্লাহর কাছে অনিচ্ছাকৃত গুনাহ, অজ্ঞতা, কাজে বাড়াবাড়ি এবং এমন গুনাহের জন্য ক্ষমা চেয়েছেন, যা আল্লাহ বান্দার চেয়েও বেশি জানেন। এরপর ভুল-ত্রুটি, ইচ্ছাকৃত গুনাহ, অজ্ঞতা, উপহাসের মতো আচরণ এবং সব ধরনের ত্রুটির জন্য ক্ষমা চাওয়া হয়েছে। দোয়ার শেষে আগে করা গুনাহ, পরে হতে পারে এমন গুনাহ, গোপন গুনাহ, প্রকাশ্য গুনাহ—সব কিছুর ক্ষমা আল্লাহর কাছে চাওয়া হয়েছে। এই হাদিসের মূল শিক্ষা হলো, বান্দা নিজের ভুল পুরোপুরি জানে না; কিন্তু আল্লাহ সব জানেন। তাই গুনাহ মাফের দোয়া করার সময় বিনয়, নিজের সীমাবদ্ধতা স্বীকার এবং আল্লাহর জ্ঞানের ওপর ভরসা থাকা দরকার। এটি তাওবা, ইস্তিগফার এবং আত্মসংশোধনের জন্য খুব অর্থবহ দোয়া।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মানুষ নিজের সব ভুল জানে না; তাই আল্লাহর কাছে জানা-অজানা সব গুনাহের ক্ষমা চাইতে হয়।
  • অনিচ্ছাকৃত ভুল ও ইচ্ছাকৃত গুনাহ—দুইটির জন্যই ক্ষমা চাওয়া দরকার।
  • গোপন ও প্রকাশ্য গুনাহের কথা আল্লাহর সামনে স্বীকার করে ক্ষমা চাওয়া বিনয়ের পরিচয়।
  • আল্লাহই সব বিষয়ে সর্বশক্তিমান—এই বিশ্বাস দোয়ায় স্পষ্ট।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন