১৬/৬. অধ্যায়ঃ

আল্লাহ্‌র যিকর ও দু'আ

সকাল-সন্ধ্যার দোয়া: দীন, পরিবার ও সম্পদের নিরাপত্তা

বুলুগুল মারামহাদিস নম্বর ১৫৫৭

وَعَنِ ابْنِ عُمَرَ -رَضِيَ اللَّهُ عَنْهُمَا- قَالَ: لَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - يَدَعُ هَؤُلَاءِ الْكَلِمَاتِ حِينَ يُمْسِي وَحِينَ يُصْبِحُ: «اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ فِي دِينِي, وَدُنْيَايَ, وَأَهْلِي, وَمَالِي, اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِي, وَآمِنْ رَوْعَاتِي, وَاحْفَظْنِي مِنْ بَيْنِ يَدَيَّ, وَمِنْ خَلْفِي, وَعَنْ يَمِينِي, وَعَنْ شِمَالِي, وَمِنْ فَوْقِي, وَأَعُوذُ بِعَظَمَتِكَ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِي». أَخْرَجَهُ النَّسَائِيُّ, وَابْنُ مَاجَهْ, وَصَحَّحَهُ الْحَاكِمُ

ইবনু উমার (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সন্ধ্যায় ও সকালে উপনীত হয়ে নিম্নোক্ত দোয়া পড়তেনঃ "আল্লা-হুম্মা ইনী আস্আলুকাল আফওয়া অল আ-ফিয়াত ফী দ্বনী অ দুনয়্যা-য়্যা অ আহলী অ মা-লী, আল্লা-হুম্মাসতুর আওরা-তী অ আ-মিন রাওআ-তী, অহফাযনী মিম বাইনি ইয়াদাইয়্যা অমিন খালফী অঅাই ইয়ামীনী অআন শিমা-লী অমিন ফাউকী, অআউযু বিআযমাতিকা আন উগতা-লা মিন তাহতী। "হে আল্লাহ! আমি তোমার নিকট দুনিয়া ও আখেরাতের স্বস্তি ও নিরাপত্তা প্রার্থনা করছি। হে আল্লাহ! আমি তোমার নিকট আমার দীন, আমার দুনিয়া, আমার পরিবার ও আমার সম্পদের স্বস্তি ও নিরাপত্তা প্রার্থনা করছি। হে আল্লাহ! আমার লজ্জাস্থানকে গোপন রাখো, আমার ভয়কে শান্তিতে পরিণত করো এবং আমার ডান দিক থেকে, আমার বাম দিক থেকে ও আমার উপরের দিক থেকে আমাকে হেফাজত করো। আমি তোমার নিকট আমার নিচের দিক দিয়ে আমাকে ধ্বসিয়ে দেয়া থেকে আশ্ৰয় প্রার্থনা করি। [১৬৬৫]

[১৬৬৫] ইবনু মাজাহ ৩৮৭১, নাসায়ী ৫৫২৯, ৫৫৩০।

বুলুগুল মারাম হাদিস ১৫৫৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম-এর সকাল-সন্ধ্যার একটি দোয়া এসেছে। তিনি দীন, দুনিয়া, পরিবার ও সম্পদের জন্য আফিয়াত বা স্বস্তি ও নিরাপত্তা চাইতেন। দোয়াটিতে লজ্জাস্থান গোপন রাখা, ভয়কে নিরাপত্তায় বদলে দেওয়া এবং সামনে, পেছনে, ডানে, বামে ও উপর থেকে হেফাজত চাওয়া হয়েছে। শেষে নিচের দিক দিয়ে ধ্বসিয়ে দেওয়া থেকে আল্লাহর আশ্রয় চাওয়া হয়েছে। এই দোয়া আমাদের শেখায়, বান্দার নিরাপত্তা শুধু শরীরের জন্য নয়; দীন, পরিবার, সম্পদ ও মান-সম্মানের জন্যও দরকার। সকাল ও সন্ধ্যা দিনের দুই গুরুত্বপূর্ণ সময়। তাই এ সময় আল্লাহর কাছে সার্বিক নিরাপত্তা চাওয়া মুমিনের জন্য খুব অর্থপূর্ণ আমল।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সকাল-সন্ধ্যায় আল্লাহর কাছে দীন ও দুনিয়ার নিরাপত্তা চাওয়া উচিত।
  • পরিবার ও সম্পদের নিরাপত্তার জন্যও দোয়া করা যায়।
  • সামনে-পেছনে, ডান-বাম ও উপর থেকে হেফাজত চাওয়া এই দোয়ায় এসেছে।
  • ভয় থেকে নিরাপত্তা ও লজ্জাস্থান গোপন রাখার দোয়া শেখানো হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন