১৬/৬. অধ্যায়ঃ

বুলুগুল মারাম হাদিস ১৫৪৭ - লা হাওলা ওয়ালা কুওয়াতার ফজিলত

আল্লাহ্‌র যিকর ও দু‘আ

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর ফজিলত

বুলুগুল মারামহাদিস নম্বর ১৫৪৭

وَعَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ - رضي الله عنه - قَالَ: قَالَ لِي رَسُولُ اللَّهِ - ﷺ: «يَا عَبْدَ اللَّهِ بْنَ قَيْسٍ، أَلَّا أَدُلُّكَ عَلَى كَنْزٍ مِنْ كُنُوزِ الْجَنَّةِ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ». مُتَّفَقٌ عَلَيْهِزَادَ النَّسَائِيُّ: وَلَا مَلْجَأَ مِنَ اللَّهِ إِلَّا إِلَيْهِ

আবূ মূসা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: হে আব্দুল্লাহ ইবনু কাইস। আমি কি তোমাকে এমন একটি কথার সন্ধান দেব না যে কথাটি জান্নাতের রত্ন ভাণ্ডার? তা থেকে একটি রত্নভাণ্ডার হলো ‘লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নাসায়ীতে আরো আছে, ‘লা মালাযায়া মিনাল্লাহি ইল্লা ইলাইহি’- ‘আল্লাহ্‌ ছাড়া কোন আশ্রয়স্থল নেই। [১৬৫৫]

[১৬৫৫] বুখারী ২৯৯২, ৪২০৫, ৬৩৮৪, ৬৪০৯, মুসলিম ২৭০৪, ২৭০০, তিরমিযী ৩৩৩৪, ৩৪৬১, আর দাউদ ১৫২৬, ইবনু মাজাহ ৩৮২৪ আহমাদ ১৯০২৬।

অনুবাদের উৎস

সংকলক:
শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

বুলুগুল মারাম হাদিস ১৫৪৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম আব্দুল্লাহ ইবনু কাইস রাদিয়াল্লাহু আনহুকে একটি বড় ফজিলতের কথা শিখিয়েছেন। তিনি বলেছেন, ‘লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’ জান্নাতের রত্নভাণ্ডারের একটি রত্ন। এই বাক্যের অর্থ হলো, আল্লাহর সাহায্য ছাড়া পাপ থেকে বাঁচার এবং ভালো কাজ করার কোনো শক্তি নেই। এতে বান্দা নিজের অক্ষমতা স্বীকার করে এবং আল্লাহর উপর নির্ভর করে। নাসায়ীর বর্ণনায় আরও এসেছে, ‘আল্লাহ ছাড়া কোনো আশ্রয়স্থল নেই।’ হাদিসটি আমাদের শেখায়, শক্তি, সামর্থ্য ও নিরাপত্তার আসল উৎস আল্লাহ। তাই বিপদে, দুর্বলতায় এবং সাধারণ অবস্থাতেও এই যিকর পড়া মুমিনের জন্য গভীর অর্থপূর্ণ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জান্নাতের রত্নভাণ্ডারের একটি রত্ন।
  • এই যিকর বান্দাকে আল্লাহর সাহায্যের উপর নির্ভর করতে শেখায়।
  • ভালো কাজের শক্তি ও মন্দ থেকে বাঁচার ক্ষমতা আল্লাহর সাহায্যেই আসে।
  • আল্লাহ ছাড়া প্রকৃত আশ্রয় নেই—এই বিশ্বাস এতে প্রকাশ পায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন