১২/২. অধ্যায়ঃ
কুরবানীর বিধান - কুরবানীর পশু জবেহ করার সময় দোয়া পাঠ করা মুস্তাহাব
কুরবানীর দোয়া: আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদ
বুলুগুল মারাম : ১৩৪৭
বুলুগুল মারামহাদিস নম্বর ১৩৪৭
وَلَهُ: مِنْ حَدِيثِ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا; أَمَرَ بِكَبْشٍ أَقْرَنَ, يَطَأُ فِي سَوَادٍ, وَيَبْرُكُ فِي سَوَادٍ, وَيَنْظُرُ فِي سَوَادٍ; لِيُضَحِّيَ بِهِ, فَقَالَ: «اشْحَذِي الْمُدْيَةَ»، ثُمَّ أَخَذَهَا, فَأَضْجَعَهُ, ثُمَّ ذَبَحَهُ, وَقَالَ: «بِسْمِ اللَّهِ, اللَّهُمَّ تَقَبَّلْ مِنْ مُحَمَّدٍ وَآلِ مُحَمَّدٍ, وَمِنْ أُمّةِ مُحَمَّدٍ
আয়িশা (রাঃ হতে বর্ণিতঃ
তিনি কুরবানী করার জন্য শিং বিশিষ্ট একটি দুম্বা নিয়ে আসার জন্য নির্দেশ দিলেন-যার পা, পেট, চোখের পার্শ্বদেশ কাল রংয়ের ছিল। তিনি (আয়িশা) (রাঃ) কে বলেনঃ ছুরিখানা পাথরে ঘষে ধার দাও। তারপর রাসূলুল্লাহ (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ছুরিটি নিলেন ও দুম্বাটি ধরলেন, তারপর দুম্বাটিকে মাটিতে ফেলে ধরে যবাহ করলেন, যবাহ করার সময় বললেনঃ বাংলা উচ্চারণঃ বিসমিল্লাহি আল্লাহুম্মা তাক্বাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন ওয়া মিন উম্মাতি মুহাম্মাদিন।অর্থঃ আল্লাহর নামে-হে আল্লাহ! তুমি এটা মুহাম্মাদ; মুহাম্মাদের স্বজন ও তার উম্মতগণের তরফ থেকে ক্ববূল কর। [১৪৫৫]
[১৪৫৫] হাফিজ ইবনু হাজার আসকালানী উক্ত হাদীসের কতিপয় শব্দ সংক্ষিপ্ত করেছেন। বুখারী ৫৪৭৩, ৫৪৭৪, তিরমিযী ১৫১২, নাসায়ী ৪২২২, ৪২২৩, আবূ দাউদ ২৮৩১, ইবনু মাজাহ ৩১৬৮, আহমাদ ৭০৯৫, ৭২১৫, দারেমী ১৯৬৪।
বুলুগুল মারাম হাদিস ১৩৪৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে কুরবানীর জন্য একটি শিংওয়ালা দুম্বা আনার কথা এসেছে, যার পা, পেট ও চোখের পাশ কালো রঙের ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আয়িশা রাদিয়াল্লাহু আনহাকে ছুরি পাথরে ঘষে ধার দিতে বলেন। এরপর তিনি ছুরিটি নেন, দুম্বাটি ধরেন, মাটিতে শুইয়ে যবাহ করেন এবং বলেন: বিসমিল্লাহি আল্লাহুম্মা তাক্বাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন ওয়া মিন উম্মাতি মুহাম্মাদিন। অর্থাৎ আল্লাহর নামে; হে আল্লাহ, তুমি এটি মুহাম্মাদ, তাঁর পরিবার এবং তাঁর উম্মতের পক্ষ থেকে কবুল কর। এই হাদিসে কুরবানীর দোয়া, ছুরি ধার করা এবং আল্লাহর কাছে কবুলের প্রার্থনা—সবই সুন্দরভাবে এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কুরবানীর আগে ছুরি ধার করার কথা বর্ণনায় এসেছে।
- কুরবানীর সময় আল্লাহর নাম নেওয়া ও কবুলের দোয়া করা গুরুত্বপূর্ণ।
- নবীজির আমলে কুরবানীর কাজে যত্ন ও বিনয় দেখা যায়।
