১২/০. অধ্যায়ঃ
শজারু খাওয়ার বিধান
শজারু বা কুনফুয সম্পর্কে হাদিস: বর্ণনার মান ও সতর্ক বোঝাপড়া
বুলুগুল মারাম : ১৩২৬
বুলুগুল মারামহাদিস নম্বর ১৩২৬
وَعَنِ ابْنِ عُمَرَ - رضي الله عنه - أَنَّهُ سُئِلَ عَنِ الْقُنْفُذِ, فَقَالَ: (قُلْ لَا أَجِدُ فِي مَا أُوحِيَ إِلَيَّ مُحَرَّمًا عَلَى طَاعِمٍ يَطْعَمُهُ ... ) الآية [الأنعام: 145]، فَقَالَ شَيْخٌ عِنْدَهُ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: ذَكَرَ عِنْدَ النَّبِيِّ - صلى الله عليه وسلم - فَقَالَ: «خَبْثَةٌ مِنَ الْخَبَائِثِ». أَخْرَجَهُ أَحْمَدُ, وَأَبُو دَاوُدَ, وَإِسْنَادُهُ ضَعِيفٌ
ইবন উমার (রাঃ) হতে বর্ণিতঃ
তাকে শজারু (কন্টকাকীর্ণ পাখাবিশিষ্ট জীব) প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তার উত্তরে একটা আয়াতের উদ্ধৃতি দিলেন যার সারমর্ম-এটাতো আহার গ্রহণকারীর জন্য হারামকৃত বস্তুর অন্তর্গত বলে পাচ্ছি না। তার নিকটে উপস্থিত একজন বৃদ্ধ সাহাবী বলেন, আমি আবু হুরাইরা (রাঃ) কে বলতে শুনেছি, তিনি বলেনঃ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নিকটে এ কুনফু্য প্রসঙ্গে আলোচনা হওয়ায় তিনি বলেনঃ অবশ্য এটা নাপাক বস্তুর মধ্যে একটা। [১৪৩৩]
১৪৩৩. আবু দাউদ ৩৮০১, তিরমিয়ী ৮৫১, ১৭৯১, নাসায়ী ২৮৩৬, ৪৩২৩, ইবনু মাজাহ ৩০৮৫, ৩২৩৬, আহমাদ ১৩৭৫১, ১৬০১৬।
বুলুগুল মারাম হাদিস ১৩২৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে শজারু বা কুনফুয সম্পর্কে প্রশ্ন করা হলে ইবনু উমর (রাঃ) একটি আয়াতের অংশ উল্লেখ করেন, যার সারমর্ম হলো তিনি তা হারাম বস্তুর অন্তর্ভুক্ত পাচ্ছেন না। এরপর সেখানে থাকা একজন বৃদ্ধ সাহাবী বলেন, তিনি আবু হুরাইরা (রাঃ)-কে বলতে শুনেছেন যে, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে কুনফুযের আলোচনা হলে তিনি বলেছেন, এটি নাপাক বস্তুর একটি। কিন্তু বর্ণনার শেষে স্পষ্ট করা হয়েছে, এর সনদ দুর্বল। তাই এই হাদিসের ব্যাখ্যায় সতর্ক থাকা দরকার। এখানে একই বিষয়ে ভিন্নভাবে কথা এসেছে এবং বর্ণনার মানও উল্লেখ আছে। তাই নিশ্চিত বিধান বলার আগে সনদের বিষয় বুঝতে হয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- শজারু বিষয়ে বর্ণনার শেষে সনদ দুর্বল বলা হয়েছে।
- হাদিস বুঝতে শুধু বক্তব্য নয়, বর্ণনার মানও দেখা দরকার।
- সন্দেহপূর্ণ বিষয়ে সতর্ক ভাষায় কথা বলা উচিত।
