১১/০. অধ্যায়ঃ

নিহতের মাল হত্যাকারী পাওয়ার উপযুক্ত

আবূ জাহলের হত্যাকারী ও যুদ্ধলব্ধ মাল বণ্টনের শিক্ষা

বুলুগুল মারামহাদিস নম্বর ১২৮১

وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ - رضي الله عنه - فِي - قِصَّةِ قَتْلِ أَبِي جَهْلٍ - قَالَ: فَابْتَدَرَاهُ بِسَيْفَيْهِمَا حَتَّى قَتَلَاهُ, ثُمَّ انْصَرَفَا إِلَى رَسُولِ اللَّهِ - صلى الله عليه وسلم - فَأَخْبَرَاهُ, فَقَالَ: «أَيُّكُمَا قَتَلَهُ هَلْ مَسَحْتُمَا سَيْفَيْكُمَا» قَالَا: لَا. قَالَ: فَنَظَرَ فِيهِمَا, فَقَالَ: «كِلَاكُمَا قَتَلَهُ, سَلْبُهُ لِمُعَاذِ بْنِ عَمْرِوِ بْنِ الْجَمُوحِ». مُتَّفَقٌ عَلَيْهِ

আউফ (রাঃ) হতে বর্ণিতঃ

আবূ জাহলের হত্যাকারীদ্বয় নিজের তরবারী নিয়ে তার দিকে ঝাঁপিয়ে পড়ল এবং তাকে আঘাত করে হত্যা করল। অতঃপর আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর দিকে ফিরে এসে তাঁকে জানালো। তখন আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তোমাদের মধ্যে কে তাকে হত্যা করেছে? আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তোমাদের তরবারী তোমরা মুছে ফেলনি তো? তারা উভয়ে বলল, না। তখন আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাদের উভয়ের তরবারী দেখলেন এবং বললেন, তোমরা উভয়ে তাকে হত্যা করেছো। অবশ্য তার নিকট হতে প্রাপ্ত মালামাল মু’আয ইব্‌নু ‘আম্‌র ইব্‌নু জামূহের জন্য। [১৩৮৭]

[১৩৮৭] বুখারী ২৮৮, ৩১৪১, মুসলিম ১৭৫২, আহমাদ ১৬৭৬।

বুলুগুল মারাম হাদিস ১২৮১-এর সারসংক্ষেপ

এই হাদিসে বদরের যুদ্ধের একটি ঘটনা এসেছে। আবূ জাহলের হত্যাকারী দুইজন নিজেদের তরবারী নিয়ে তার উপর আক্রমণ করেন এবং তাকে হত্যা করেন। এরপর তাঁরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম-এর কাছে এসে খবর দেন। নবীজি সরাসরি দাবি শুনেই সিদ্ধান্ত দেননি। তিনি জিজ্ঞেস করেন, তরবারী মুছে ফেলা হয়েছে কি না। তারা জানায়, না। এরপর তিনি উভয়ের তরবারী দেখে বলেন, তোমরা উভয়েই তাকে হত্যা করেছো। তবে তার কাছ থেকে পাওয়া মালামাল মু‘আয ইবনু ‘আমর ইবনু জামূহের জন্য নির্ধারণ করেন। এখানে যুদ্ধের ময়দানে দাবি, প্রমাণ দেখা এবং গনীমতের মাল বণ্টনের বিষয়ে নববী বিচারবুদ্ধি দেখা যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • বিচার বা সিদ্ধান্তে প্রমাণ দেখা গুরুত্বপূর্ণ।
  • একই কাজে একাধিক ব্যক্তি অংশ নিতে পারে, তবে মাল বণ্টনে নির্দিষ্ট সিদ্ধান্ত হতে পারে।
  • নবীজি দাবির পাশাপাশি বাস্তব চিহ্নও যাচাই করতেন।
  • যুদ্ধলব্ধ মাল ব্যক্তিগত ইচ্ছায় নয়, দায়িত্বশীল সিদ্ধান্তে নির্ধারিত হয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন