১১/০. অধ্যায়ঃ
যে সময়ে যুদ্ধ করা মুস্তাহাব
যুদ্ধের সময় নির্বাচন: ধৈর্য ও কৌশলের শিক্ষা
বুলুগুল মারাম : ১২৭১
বুলুগুল মারামহাদিস নম্বর ১২৭১
وَعَنْ مَعْقِلٍ; أَنَّ النُّعْمَانَ بْنَ مُقَرِّنٍ قَالَ: شَهِدْتُ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - إِذَا لَمْ يُقَاتِلْ أَوَّلَ النَّهَارِ أَخَّرَ الْقِتَالِ حَتَّى تَزُولَ الشَّمْسُ, وَتَهُبَّ الرِّيَاحُ, وَيَنْزِلَ النَّصْرُ. رَوَاهُ أَحْمَدُ وَالثَّلَاثَةُ, وَصَحَّحَهُ الْحَاكِمُ. (1) وَأَصْلُهُ فِي الْبُخَارِيِّ
মা’কিল (রাঃ) হতে বর্ণিতঃ
নু’মান ইবনু মুক্বারিন (রাঃ) বলেনঃ আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে দেখেছি তিনি যখন দিনের প্রথমাংশে যুদ্ধ না করতেন তখন সূর্য পশ্চিমাকাশে যাওয়ার পরে (স্নিগ্ধ) হাওয়া চললে এবং আল্লাহর সাহায্য অবতরণ হলে যুদ্ধ করতেন। -হাদীসটির মূল বুখারীতে রয়েছে। [১৩৭৭]
[১৩৭৭] বুখারীর বর্ণনায় রয়েছে, নু’মান (র.) বলেন, (আরবী) আমিও আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে অনেক যুদ্ধে অংশ নিয়েছি। তাঁর নিয়াম এ ছিল যে, যদি দিনের পূর্বাহ্ণে যুদ্ধ শুরু না করতেন, তবে তিনি বাতাস প্রবাহিত হওয়া এবং সলাতের সময় হওয়া পর্যন্ত অপেক্ষা করতেন। বুখারী ৭৫৩০, তিরমিযী ১৬১২, ১৬১৩, ২৬৫৪। আলবানি হাদিসটিকে সহিহ বলেছেন, তাহকিক আবু দাউদ।
বুলুগুল মারাম হাদিস ১২৭১-এর সারসংক্ষেপ
নু’মান ইবনু মুক্বারিন (রাঃ) বলেন, তিনি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে দেখেছেন—দিনের প্রথমাংশে যুদ্ধ না করলে তিনি সূর্য পশ্চিমে ঢলে যাওয়ার পরে অপেক্ষা করতেন। তখন হাওয়া চলত এবং আল্লাহর সাহায্য নাযিল হওয়ার সময়ের কথা বর্ণনায় এসেছে। এখানে মূল বিষয় হলো যুদ্ধের সময় নির্বাচন ও ধৈর্য। হাদিসটি দেখায়, নবীজি আবেগের তাড়নায় নয়, বরং সময়, পরিবেশ ও অবস্থার দিক লক্ষ্য করে কাজ করতেন। “যুদ্ধের সময়” বিষয়ে এই বর্ণনা পরিকল্পনা, অপেক্ষা এবং আল্লাহর সাহায্যের প্রতি ভরসার শিক্ষা দেয়। এতে কৌশল ও তাওয়াক্কুল একসাথে দেখা যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- যুদ্ধের মতো কাজে সময় নির্বাচন গুরুত্বপূর্ণ।
- ধৈর্য ও পরিকল্পনা নবীজির আমলে দেখা যায়।
- আল্লাহর সাহায্যের প্রতি ভরসা রাখা জরুরি।
- পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া একটি গুরুত্বপূর্ণ শিক্ষা।
