১০/৩. অধ্যায়ঃ

চুরির দণ্ড - সংরক্ষিত মাল চুরির অপরাধ ব্যতীত হাত কাটা যাবে না

ঝুলন্ত খেজুর: প্রয়োজন, নেওয়া ও দণ্ডের পার্থক্য

বুলুগুল মারামহাদিস নম্বর ১২৩৭

وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنْ رَسُولِ اللَّهِ - صلى الله عليه وسلم أَنَّهُ سُئِلَ عَنِ التَّمْرِ الْمُعَلَّقِ؟ فَقَالَ: «مَنْ أَصَابَ بِفِيهِ مِنْ ذِي حَاجَةٍ، غَيْرَ مُتَّخِذٍ خُبْنَةً، فَلَا شَيْءَ عَلَيْهِ، وَمَنْ خَرَجَ بِشَيْءٍ مِنْهُ، فَعَلَيْهِ الْغَرَامَةُ وَالْعُقُوبَةُ، وَمَنْ خَرَجَ بِشَيْءٍ مِنْهُ بَعْدَ أَنْ يُؤْوِيَهُ الْجَرِينُ، فَبَلَغَ ثَمَنَ الْمِجَنِّ فَعَلَيْهِ الْقَطْعُ». أَخْرَجَهُ أَبُو دَاوُدَ، وَالنَّسَائِيُّ، وَصَحَّحَهُ الْحَاكِمُ

আবদুল্লাহ ইবনু ‘আমর ইবনিল ‘আস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে গাছে ঝুলন্ত খেজুর প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি বলেনঃ যদি নিয়ে যাওয়ার জন্য আঁচলে না বেঁধে কেবল প্রয়োজন (ক্ষুধা) মেটানোর জন্য খায় তবে তাতে কোন দোষ নেই। আর যদি কিছু নিয়ে বেরিয়ে যায় তবে তাকে জরিমানা করতে হবে ও শাস্তি ও দিতে হবে। আর যদি খামারে রাখার পর সেখানে হতে তার কিছু উঠিয়ে নিয়ে যায় আর তার মূল্য একটি ঢাল পরিমাণ হয়ে যায় তবে তার হাত কাটা হবে। [১৩৪৩]

[১৩৪৩] নাসায়ী ৪৯৫৭, ৪৯৫৯, তিরমিযী ১২৮৯, আবু দাউদ ১৭১০, ৪৩৯০, আহমাদ ৬৬৪৮।

বুলুগুল মারাম হাদিস ১২৩৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামকে গাছে ঝুলন্ত খেজুর সম্পর্কে জিজ্ঞেস করা হয়। তিনি বলেন, কেউ যদি প্রয়োজন বা ক্ষুধা মেটানোর জন্য মুখে খায় এবং নিয়ে যাওয়ার জন্য আঁচলে না বেঁধে নেয়, তবে তার উপর কিছু নেই। কিন্তু কেউ যদি কিছু নিয়ে বেরিয়ে যায়, তার উপর জরিমানা ও শাস্তি আছে। আর খেজুর খামারে রাখার পর সেখান থেকে কিছু নিয়ে গেলে এবং তার মূল্য ঢালের সমান হলে হাত কাটার কথা এসেছে। এই হাদিসে একই জিনিসের তিনটি অবস্থা আলাদা করা হয়েছে। তাই ঝুলন্ত খেজুর, প্রয়োজনের খাওয়া, বহন করে নেওয়া এবং সংরক্ষিত স্থান—এসব বিষয় খুব সতর্কভাবে আলাদা বুঝতে হবে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ক্ষুধা মেটাতে খাওয়া আর নিয়ে যাওয়া এক বিষয় নয়।
  • সংরক্ষিত স্থানে রাখা সম্পদের বিধান আলাদা হতে পারে।
  • বিচারে পরিস্থিতি ও কাজের ধরন আলাদা করে দেখা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন