১০/১. অধ্যায়ঃ

ব্যভিচারীর দণ্ড - যা দ্বারা ব্যভিচার সাব্যস্ত হয়

রজমের বিধান: প্রমাণ, স্বীকারোক্তি ও গর্ভের ভিত্তিতে বিচার

বুলুগুল মারামহাদিস নম্বর ১২০৯

وَعَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ - رضي الله عنه - أَنَّهُ خَطَبَ فَقَالَ: إِنَّ اللَّهَ بَعَثَ مُحَمَّدًا بِالْحَقِّ, وَأَنْزَلَ عَلَيْهِ الْكِتَابَ, فَكَانَ فِيمَا أَنْزَلَ اللَّهُ عَلَيْهِ آيَةُ الرَّجْمِ. قَرَأْنَاهَا وَوَعَيْنَاهَا وَعَقَلْنَاهَا, فَرَجَمَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - وَرَجَمْنَا بَعْدَهُ, فَأَخْشَى إِنْ طَالَ بِالنَّاسِ زَمَانٌ أَنْ يَقُولَ قَائِلٌ: مَا نَجِدُ الرَّجْمَ فِي كِتَابِ اللَّهِ, فَيَضِلُّوا بِتَرْكِ فَرِيضَةٍ أَنْزَلَهَا اللَّهُ, وَإِنَّ الرَّجْمَ حَقٌّ فِي كِتَابِ اللَّهِ عَلَى مَنْ زَنَى, إِذَا أُحْصِنَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ, إِذَا قَامَتْ الْبَيِّنَةُ, أَوْ كَانَ الْحَبَلُ, أَوْ الِاعْتِرَافُ. مُتَّفَقٌ عَلَيْهِ

উমার ইবনুল খাত্তাব (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি তাঁর ভাষণে বলেছিলেন: নিশ্চয় আল্লাহ মুহাম্মাদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে সত্য সহকারে পাঠিয়েছেন। আর তাঁর উপর কিতাব অবতীর্ণ করেছেন। এবং আল্লাহর অবতীর্ণ বিষয়াদির একটি ছিল রজমের আয়াত। আমরা সে আয়াত পড়েছি, বুঝেছি, আয়ত্ত করেছি। আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) পাথর মেরে হত্যা করেছেন। আমরাও তাঁর পরে পাথর মেরে হত্যা করেছি। আমি আশংকা করছি যে, দীর্ঘকাল অতিবাহিত হবার পর কোন লোক এ কথা বলে ফেলতে পারে যে, আল্লাহর কসম! আমরা আল্লাহর কিতাবে পাথর মেরে হত্যার আয়াত পাচ্ছি না। ফলে তারা এমন একটি ফরজ ত্যাগের কারণে পথভ্রষ্ট হবে, যা আল্লাহ অবতীর্ণ করেছেন। আল্লাহর কিতাব অনুযায়ী ঐ ব্যক্তির উপর পাথর মেরে হত্যা অবধারিত যে বিবাহিত হবার পর যিনা করবে, সে পুরুষ হোক বা নারী, যখন সুস্পষ্ট প্রমাণ পাওয়া যাবে অথবা গর্ভ বা স্বীকারোক্তি পাওয়া যাবে। [১৩১৬]

[১৩১৬] বুখারী ২৪৬২, ৩৪৪৫, ৩৯২৮, ৪০২১, ৬৮৩০, মুসলিম ১৬৯১, তিরমিযী ১৪৩২, আবূ দাঊদ ৪৪১৮, ইবনু মাজাহ ২৫৫৩, আহমাদ ১৫১, ১৫৫, মালেক ১৫৫৮, দারেমী ২৩২২।

বুলুগুল মারাম হাদিস ১২০৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর ভাষণের কথা এসেছে। তিনি বলেন, আল্লাহ মুহাম্মাদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম-কে সত্যসহ পাঠিয়েছেন এবং তাঁর উপর কিতাব অবতীর্ণ করেছেন। নাযিলকৃত বিষয়ের মধ্যে রজমের আয়াতও ছিল; তাঁরা তা পড়েছেন, বুঝেছেন এবং ধারণ করেছেন। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم রজম করেছেন, তাঁর পর সাহাবীরাও করেছেন। উমার রাঃ আশঙ্কা করেন, সময়ের ব্যবধানে কেউ যেন রজমের বিধান অস্বীকার না করে। তিনি বলেন, বিবাহিত পুরুষ বা নারী যিনা করলে রজমের বিধান প্রযোজ্য, যখন সুস্পষ্ট প্রমাণ, গর্ভ বা স্বীকারোক্তি পাওয়া যায়। এই রজমের হাদিসে বিধান, প্রমাণের ধরন এবং ভুলে যাওয়ার আশঙ্কা একসাথে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রজমের বিধান নিয়ে উমার রাঃ স্পষ্ট ভাষণে সতর্ক করেছেন।
  • বিচারে সুস্পষ্ট প্রমাণ, গর্ভ বা স্বীকারোক্তির কথা এসেছে।
  • রাসূল صلى الله عليه وسلم এবং তাঁর পর সাহাবীদের আমলের কথা উল্লেখ আছে।
  • শরিয়তের বিধান ভুলে যাওয়ার আশঙ্কা থেকে সতর্ক করা হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন