৯/১. অধ্যায়ঃ
বুলুগুল মারাম হাদিস ১১৮৩ - আঙ্গুল ও দাঁতের দিয়াত সমান
(দিয়াতের) আর্থিক দণ্ডের বিধান - দাঁত এবং আঙ্গুল সমূহের দিয়াত প্রসঙ্গে
আঙ্গুল ও দাঁতের দিয়াত: ক্ষতিপূরণে সমতার নববী শিক্ষা
বুলুগুল মারাম : ১১৮৩
বুলুগুল মারামহাদিস নম্বর ১১৮৩
وَعَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا, عَنْ النَّبِيِّ - ﷺ - قَالَ: «هَذِهِ وَهَذِهِ سَوَاءٌ». يَعْنِي: الْخُنْصَرَ وَالْإِبْهَامَ. رَوَاهُ الْبُخَارِيُّوَلِأَبِي دَاوُدَ وَالتِّرْمِذِيَّ: «دِيَةُ الْأَصَابِعِ سَوَاءٌ, وَالْأَسْنَانُ سَوَاءٌ: الثَّنِيَّةُ وَالضِّرْسُ سَوَاءٌوَلِابْنِ حِبَّانَ: دِيَةُ أَصَابِعِ الْيَدَيْنِ وَالرِّجْلَيْنِ سَوَاءٌ, عَشَرَةٌ مِنَ الْإِبِلِ لِكُلِّ إصْبَعٍ
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেনঃ এটা ও এটা অর্থাৎ কনিষ্ঠাঙ্গুলি ও বৃদ্ধাঙ্গুলিদ্বয় সমমূল্যের আঙ্গুল। [১২৮৬] আবূ দাউদ ও তিরমিযীতে আছে, আঙ্গুলসমূহের দিয়াত (নষ্টের ক্ষতিপূরণ) সমান সমান। সব দাঁতের দিয়াত একই সমান, সামনের ও চোয়ালের দাঁত সমান মূল্যের। [১২৮৭] ইবনু হিব্বানে আছে, দু হাত ও দু পায়ের আঙ্গুলসমূহের দিয়াত সমান। প্রত্যেক আঙ্গুলের জন্য দশটি করে উট দিয়াত স্বরূপ দিতে হবে। [১২৮৮]
[১২৮৬] (বুখারী ৬৮৯৫, তিরমিযী ১৩৯২, নাসায়ী ৪৮৪৭, ৪৮৪৮, আবূ দাউদ ৪৫৫৮, ইবনু মাজাহ ২৬৫২, আহ্মাদ ২০০০, ২৬১৬, ৩১৪০, মালিক ১৬১৫।[১২৮৭] আবূ দাউদ ৪৫৫৯।[১২৮৮] ইবনু হিব্বান ৫৯৮০।
অনুবাদের উৎস
- সংকলক:
- শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
বুলুগুল মারাম হাদিস ১১৮৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে আঙ্গুল ও দাঁতের দিয়াত বা ক্ষতিপূরণ নিয়ে স্পষ্ট কথা এসেছে। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কনিষ্ঠ আঙ্গুল ও বৃদ্ধাঙ্গুলির দিকে ইঙ্গিত করে বলেছেন—এ দুটি সমান। অন্য বর্ণনায় আঙ্গুলসমূহের দিয়াত সমান বলা হয়েছে, দাঁতের ক্ষেত্রেও সামনের দাঁত ও চোয়ালের দাঁত সমান মূল্যের বলা হয়েছে। ইবনু হিব্বানের বর্ণনায় হাত-পায়ের প্রত্যেক আঙ্গুলের জন্য দশটি উট দিয়াত হিসেবে এসেছে। এখানে অঙ্গের আকার বা ব্যবহার নিয়ে আলাদা মূল্য না ধরে নির্দিষ্ট সমতার কথা বলা হয়েছে। তাই বিচার ও ক্ষতিপূরণে নির্দিষ্ট মান বজায় রাখার শিক্ষা পাওয়া যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আঙ্গুলসমূহের দিয়াত সমান বলা হয়েছে।
- দাঁতের দিয়াতেও সমতার কথা এসেছে।
- প্রত্যেক আঙ্গুলের ক্ষতিপূরণ নির্দিষ্টভাবে উল্লেখ আছে।
