৯/১. অধ্যায়ঃ
(দিয়াতের) আর্থিক দণ্ডের বিধান - 'শিবহে আমাদ' (ইচ্ছাকৃত হত্যার মত হত্যা) এর দিয়াত কঠিনকরণ করা
শিবহে আমদ হত্যার দিয়াত: ভুল ও ইচ্ছাকৃত হত্যার মাঝামাঝি বিধান
বুলুগুল মারাম : ১১৮২
বুলুগুল মারামহাদিস নম্বর ১১৮২
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا; أَنَّ رَسُولَ اللَّهِ - صلى الله عليه وسلم - قَالَ: «أَلَا إِنَّ دِيَةَ الْخَطَأِ شِبْهِ الْعَمْدِ - مَا كَانَ بِالسَّوْطِ وَالْعَصَا - مَائَةٌ مِنَ الْإِبِلِ, مِنْهَا أَرْبَعُونَ فِي بُطُونِهَا أَوْلَادُهَا». أَخْرَجَهُ أَبُو دَاوُدَ, وَالنَّسَائِيُّ, وَابْنُ مَاجَهْ, وَصَحَّحَهُ ابْنُ حِبَّانَ
আব্দুল্লাহ ‘ইবনু ‘আমর ইবনুল আস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ মনে রাখবে, ভূলবশত নরহত্যা আর ইচ্ছাকৃত হত্যার মত হত্যা যেমন ছড়ি বা লাঠির আঘাতে হঠাৎ হত্যাকাণ্ড ঘটে যায়-এরুপ নরহত্যার অপরাধের জন্য এমন উটের দিয়াত (খুনের বদলা) হবে, একেশত উত-যার মধ্যে চল্লিশটি গর্ভবতী উটনী থাকবে। ইবনু হিব্বান এ হাদীসকে সহীহ বলেছেন। [১২৮৫]
[১২৮৫] আবূ দাউদ ৪৫৪৭, ৪৫৮৮, নাসায়ী ৪৭৯১, ৪৭৯৩, ইবনু মাজাহ ২৬২৭, দারেমী ২৩৮৩। আব্দুল্লাহ বিন উমার (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মাক্কাহ বিজয়ের দিন মাক্কায় খুতবা দিলেন, তিনি তিনবার তাকবীর দিয়ে বললেন, আল্লাহ্ ছাড়া প্রকৃতপক্ষে কোন ইলাহ নেই। তিনি তাঁর অঙ্গীকার পূর্ণ করলেন, তাঁর বান্দাহকে সাহায্য করলেন এবং নিজেই শত্রুদের ধংস করলেন।
বুলুগুল মারাম হাদিস ১১৮২-এর সারসংক্ষেপ
এই হাদিসে শিবহে আমদ বা ইচ্ছাকৃত হত্যার মতো হত্যার দিয়াত সম্পর্কে বলা হয়েছে। যেমন ছড়ি বা লাঠির আঘাতে হঠাৎ মৃত্যু ঘটে যায়—এটি সরাসরি অস্ত্রধারী পরিকল্পিত হত্যার মতো নয়, আবার সাধারণ ভুলও নয়। তাই এখানে রক্তপণ বা দিয়াতকে কঠিন করা হয়েছে। হাদিসে বলা হয়েছে, এর দিয়াত একশ উট; তার মধ্যে চল্লিশটি গর্ভবতী উটনী থাকবে। সহজভাবে বললে, মানুষের জীবন নষ্ট করার দায়কে হালকা করে দেখা যায় না। “শিবহে আমদের দিয়াত”, “রক্তপণ”, “নরহত্যার ক্ষতিপূরণ” এই হাদিসের মূল কীওয়ার্ড। হাদিসটি মানুষকে আঘাত, রাগ, ঝগড়া ও হঠকারিতা থেকে সতর্ক করে; কারণ কখনো একটি আঘাতও প্রাণহানির কারণ হতে পারে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- প্রাণহানি ঘটানো বড় দায়ের বিষয়।
- লাঠি বা ছড়ির আঘাতেও মৃত্যু হলে ক্ষতিপূরণের বিধান আছে।
- শিবহে আমদ হত্যায় দিয়াত কঠিন করা হয়েছে।
