৮/৭. অধ্যায়ঃ

তালাক্বের বিবরণ - তিন তালাক দ্বারা যা সংঘটিত হয়

আবূ রুকানাহ রাঃ-এর তিন তালাক: ফিরিয়ে নেওয়ার নির্দেশ

বুলুগুল মারামহাদিস নম্বর ১০৭৩

وَعَنِ ابْنِ عَبَّاسٍ - رَضِيَ اللَّهُ عَنْهُمَا- قَالَ: طَلَّقَ أَبُو رُكَانَةَ أُمَّ رُكَانَةَ. فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - «رَاجِعِ امْرَأَتَكَ»، فَقَالَ: إِنِّي طَلَّقْتُهَا ثَلَاثًا. قَالَ: «قَدْ عَلِمْتُ, رَاجِعْهَا». رَوَاهُ أَبُو دَاوُدَ وَفِي لَفْظٍ لِأَحْمَدَ: طَلَّقَ أَبُو رُكَانَةَ اِمْرَأَتَهُ فِي مَجْلِسٍ وَاحِدٍ ثَلَاثًا, فَحَزِنَ عَلَيْهَا, فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - «فَإِنَّهَا وَاحِدَةٌ». وَفِي سَنَدِهَا ابْنُ إِسْحَاقَ, وَفِيهِ مَقَالٌ

ইবনু 'আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

সহাবী আবূ রুকানাহ তার স্ত্রী উম্মু রুকানাহকে তালাক দিয়েছিলেন। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) তাকে বললেন, তোমার স্ত্রীকে তুমি 'রাজায়াত' কর অর্থাৎ ফেরত নাও, উক্ত সহাবী বললেন আমি তো তাকে তিন তালাক দিয়ে ফেলেছি। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তা তো আমি জানিই, তুমি তাকে ফিরিয়ে নাও। [১১৭৩]মুসনাদে আহমাদের শব্দে আছে, সাহাবী আবূ রুকানাহ তাঁর স্ত্রীকে একই বৈঠকে তিন তালাক দিয়েছিলেন। তারপর তিনি তার স্ত্রী বিচ্ছেদ হেতু পেরেশান হয়ে পড়লেন। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) তাকে বললেন- এটা তো একটি মাত্র তালাক্ব গণ্য হয়েছে। হাদীস দুটির রাবী ইবনু ইসহাক- এ হাদীসে ক্রটি রয়েছে।

[১১৭৩] আবূ দাউদ ২১৯৬, ২১৯৭, ২১৯৮। শাইখ বিন বায তাঁর বুলুগুল মারামের হাশিয়া ৬১৫ গ্রছে বলেন, ইবনু হাজার আসকালানী বলেন, এর দুটি সনদে ইবনু ইসহাক রয়েছে, যার সম্পর্কে বিতর্ক রয়েছে, আমি (বিন বায) বলছি, ইবনু ইসহাক স্পষ্টভাবে হাদ্দাসানা বলেছেন, একারণে - তাদলীস (দোষ গোপন) দূর হয়ে গেল। আর এ হাদীস দিয়ে দলীলও দেয়া যাবে।

বুলুগুল মারাম হাদিস ১০৭৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবূ রুকানাহ রাঃ তাঁর স্ত্রী উম্মু রুকানাহকে তালাক দেন। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তাঁকে বলেন, তোমার স্ত্রীকে ফিরিয়ে নাও। তিনি বলেন, আমি তো তাকে তিন তালাক দিয়েছি। নবী صلى الله عليه وسلم বলেন, তা আমি জানি, তুমি তাকে ফিরিয়ে নাও। আরেক বর্ণনায় আছে, তিনি একই বৈঠকে তিন তালাক দিয়েছিলেন এবং স্ত্রীর বিচ্ছেদে পেরেশান হন। তখন বলা হয়, তা এক তালাক গণ্য হয়েছে। তবে বর্ণনায় এটিও উল্লেখ আছে যে সনদে ইবনু ইসহাক আছেন এবং এতে ক্রটি আছে। প্রধান কীওয়ার্ড হতে পারে ‘আবূ রুকানাহ তিন তালাক’। ব্যাখ্যায় তাই মূল ঘটনা ও সনদের সতর্কতা—দুটিই রাখা হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • তালাকের পর আফসোসের আগে কথা বলার সময় সতর্ক থাকা দরকার।
  • এই ঘটনায় স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার নির্দেশ এসেছে।
  • বর্ণনার সনদ সম্পর্কে যে মন্তব্য এসেছে, তা বিবেচনায় রাখা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন