৮/৬. অধ্যায়ঃ

খোলা তালাক্বের বিবরণ

খুলা তালাকের হাদিস: সাবিত ইবনু কায়সের স্ত্রীর ঘটনা

বুলুগুল মারামহাদিস নম্বর ১০৬৫

عَنِ ابْنِ عَبَّاسٍ - رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ امْرَأَةَ ثَابِتِ بْنِ قَيْسٍ أَتَتْ النَّبِيَّ - صلى الله عليه وسلم - فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ! ثَابِتُ بْنُ قَيْسٍ مَا أَعِيبُ عَلَيْهِ فِي خُلُقٍ وَلَا دِينٍ, وَلَكِنِّي أَكْرَهُ الْكُفْرَ فِي الْإِسْلَامِ, قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم: «أَتَرُدِّينَ عَلَيْهِ حَدِيقَتَهُ?»، قَالَتْ: نَعَمْ. قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم: «اقْبَلِ الْحَدِيقَةَ, وَطَلِّقْهَا تَطْلِيقَةً». رَوَاهُ الْبُخَارِيُّ.وَفِي رِوَايَةٍ لَهُ: وَأَمَرَهُ بِطَلَاقِهَا

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

সাবিত ইবনু কায়স এর স্ত্রী নবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) এর কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল! চরিত্রগত বা দ্বীনী বিষয়ে সাবিত ইবনু কায়সের উপর আমি দোষারোপ করছি না। তবে আমি ইসলামের ভিতরে থেকে কুফুরী করা (অর্থাৎ স্বামীর সঙ্গে অমিল) পছন্দ করছি না। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ তুমি কি তাঁর বাগানটি ফিরিয়ে দেবে? সে বললঃ হ্যাঁ। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ তুমি বাগানটি গ্রহণ কর এবং মহিলাকে এক ত্বালাক্ব দিয়ে দাও। বুখারীর অন্য বর্ণনায় এরূপ আছে – নবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) তাঁকে তালাক দেয়ার জন্য আদেশ করলেন। [১১৬৪]

[১১৬৪] বুখারী ৫২৭৫,৫২৭৭, নাসায়ী ৩৪৬৩, ইবনু মাজাহ ২০৫৬।শাইখ আল্বানী ইরওয়াউল গালীল ৭/১০৩ পৃষ্ঠার বলেন, এর সনদে আল হাজ্জাজ বিন আরত্বাআ নামক বর্ণনাকারী রয়েছে, তিনি মুদাল্লিস, আন আন করে হাদীস বর্ণনা করেছেন।

বুলুগুল মারাম হাদিস ১০৬৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে সাবিত ইবনু কায়স রাঃ-এর স্ত্রী নবী صلى الله عليه وسلم-এর কাছে এসে বলেন, তিনি সাবিতের চরিত্র বা দ্বীনের দোষ দিচ্ছেন না; তবে তাঁর সঙ্গে অমিলের কারণে ইসলামের ভিতরে থেকে কুফুরী করা পছন্দ করছেন না। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم তাঁকে জিজ্ঞেস করেন, তুমি কি তাঁর বাগান ফিরিয়ে দেবে? তিনি বলেন, হ্যাঁ। এরপর নবী صلى الله عليه وسلم সাবিতকে বলেন, বাগান গ্রহণ কর এবং মহিলাকে এক তালাক দাও। এই হাদিসের প্রধান কীওয়ার্ড হতে পারে ‘খুলা তালাকের হাদিস’। এখানে খুলা, বাগান ফেরত, দাম্পত্য অমিল এবং বিচ্ছেদের আদব—সবই সরাসরি টেক্সট থেকে পাওয়া যায়। হাদিসটি আমাদের শেখায়, অভিযোগ না থাকলেও দাম্পত্য অমিল গুরুতর হলে বিষয়টি দায়িত্বশীলভাবে সমাধান করা যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দাম্পত্য অমিলের কথা দায়িত্বশীলভাবে জানানো যায়।
  • খুলার ক্ষেত্রে বিনিময় ফেরত দেওয়ার বিষয়টি এই ঘটনায় এসেছে।
  • বিচ্ছেদের কথাও শালীনভাবে ও নিয়ম মেনে করা উচিত।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন