৮/৫. অধ্যায়ঃ

স্ত্রীদের হক বণ্টন - পালা নেই এমন স্ত্রীর নিকট গমন করা বৈধ যখন অন্য স্ত্রীদের সাথে সমতা বহাল থাকবে

স্ত্রীদের মাঝে সমান আচরণ: পালা ও ইনসাফের নববী শিক্ষা

বুলুগুল মারামহাদিস নম্বর ১০৬০

وَعَنْ عُرْوَةَ قَالَ: قَالَتْ عَائِشَةُ: يَا ابْنَ أُخْتِي! كَانَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - لَا يُفَضِّلُ بَعْضَنَا عَلَى بَعْضٍ فِي الْقَسْمِ مِنْ مُكْثِهِ عِنْدَنَا, وَكَانَ قَلَّ يَوْمٌ إِلَّا وَهُوَ يَطُوفُ عَلَيْنَا جَمِيعًا, فَيَدْنُو مِنْ كُلِّ امْرَأَةٍ مِنْ غَيْرِ مَسِيسٍ, حَتَّى يَبْلُغَ الَّتِي هُوَ يَوْمُهَا, فَيَبِيتَ عِنْدَهَا. رَوَاهُ أَحْمَدُ, وَأَبُو دَاوُدَ وَاللَّفْظُ لَهُ, وَصَحَّحَهُ الْحَاكِمُ

উরওয়াহ (রাঃ) হতে বর্ণিতঃ

‘আয়িশা (রাঃ) বলেছিলেন – হে আমার বোনের ছেলে, আমাদের নিকটে অবস্থান ব্যাপারে একজনকে অপরের উপরে নবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) কোনরূপ অধিক প্রাধান্য দিতেন না। এমন দিন খুব কমই যেত – তিনি আমাদের সকলের নিকট আগমন ব্যতীত থাকতেন, অর্থাৎ সকলের নিকটে প্রায়ই আসতেন। আমাদেরকে তিনি স্পর্শ ব্যতীত সকলের নিকটবর্তী হতেন। অবশেষে যার নিকটে রাত্রি যাপনের বারি (পালা) থাকতো তিনি তাঁর নিকটে উপস্থিত হয়ে রাত্রি যাপন করতেন। - শব্দ বিন্যাস আবূ দাউদের; হাকিম হাদীসটিকে সহীহ বলেছেন। [১১৫৯]

[১১৫৯] বুখারী ২৪৫০, ২৬৯৪, ৪৬০১, ৫২০৬, মুসলিম ৩০২১, আবূ দাউদ ২১৩৫।

বুলুগুল মারাম হাদিস ১০৬০-এর সারসংক্ষেপ

এই হাদিসে আয়িশা রা. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রীদের সঙ্গে আচরণের একটি সুন্দর দিক বর্ণনা করেছেন। তিনি বলেন, অবস্থানের ব্যাপারে নবীজি একজনকে অন্যজনের ওপর প্রাধান্য দিতেন না। এমন দিন খুব কম যেত, যেদিন তিনি সবার কাছে যেতেন না। তিনি প্রত্যেক স্ত্রীর কাছে যেতেন, তবে স্পর্শ ছাড়া নিকটবর্তী হতেন। শেষে যার রাতের পালা থাকত, তাঁর কাছেই রাত কাটাতেন। এই বর্ণনা পারিবারিক ইনসাফ, সৌজন্য এবং সবার খোঁজ নেওয়ার শিক্ষা দেয়। একাধিক স্ত্রীর ক্ষেত্রে পালা শুধু সময়ের হিসাব নয়; এতে সম্মান, মনোযোগ এবং ন্যায়ও আছে। হাদিসটি অতিরিক্ত দাবি নয়, বরং নবীজির আচরণের বর্ণনা হিসেবে বোঝা উচিত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবীজি স্ত্রীদের মাঝে অবস্থানের বিষয়ে প্রাধান্য দিতেন না।
  • তিনি সবার খোঁজ নিতেন এবং যার পালা থাকত তার কাছে রাত কাটাতেন।
  • দাম্পত্য জীবনে ন্যায়, সম্মান ও নিয়ম বজায় রাখা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন