৮/৫. অধ্যায়ঃ

স্ত্রীদের হক বণ্টন - নতুন স্ত্রীর নিকট অবস্থান করার পরিমাণ

নতুন স্ত্রীর জন্য সময় নির্ধারণ: কুমারী হলে সাত দিন, বিধবা হলে তিন দিন

বুলুগুল মারামহাদিস নম্বর ১০৫৭

وَعَنْ أَنَسٍ قَالَ: مِنَ السُّنَّةِ إِذَا تَزَوَّجَ الرَّجُلُ الْبِكْرَ عَلَى الثَّيِّبِ أَقَامَ عِنْدَهَا سَبْعًا, ثُمَّ قَسَمَ, وَإِذَا تَزَوَّجَ الثَّيِّبَ أَقَامَ عِنْدَهَا ثَلَاثًا, ثُمَّ قَسَمَ. مُتَّفَقٌ عَلَيْهِ, وَاللَّفْظُ لِلْبُخَارِيِّ

আনাস (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) এর সুন্নাত হচ্ছে, যদি কেউ বিধবা স্ত্রী থাকা অবস্থায় কুমারী বিয়ে করে তবে সে যেন তার সঙ্গে সাত দিন অতিবাহিত করে এবং এরপর পালা অনুসারে এবং কেউ যদি কোন বিধবাকে বিয়ে করে এবং তার ঘরে পূর্ব থেকেই কুমারী স্ত্রী থাকে তবে সে যেন তার সঙ্গে তিন দিন কাটায় এবং তারপর পালাক্রমে। শব্দ বিন্যাস বুখারীর। [১১৫৬]

[১১৫৬] বুখারী ৫২১৩, ৫২১৪, মুসলিম ১৪৬১, তিরমিযী ১১৩৯, আবূ দাউদ ২১২৩, ২১২৪, ইবনু মাজাহ ১৯১৬, আহমাদ ১১৫৪১, মালেক ১১২৪, দারিমী ২২০৯।

বুলুগুল মারাম হাদিস ১০৫৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে একাধিক স্ত্রী থাকা অবস্থায় নতুন স্ত্রীকে বিয়ে করলে থাকার সময় সম্পর্কে সুন্নত বর্ণিত হয়েছে। যদি কেউ বিধবা স্ত্রী থাকা অবস্থায় কুমারী স্ত্রীকে বিয়ে করে, তাহলে তার সঙ্গে সাত দিন থাকবে, এরপর পালা অনুযায়ী চলবে। আর যদি ঘরে আগে থেকেই কুমারী স্ত্রী থাকে এবং কেউ বিধবাকে বিয়ে করে, তাহলে তার সঙ্গে তিন দিন থাকবে, তারপর পালাক্রমে চলবে। এখানে মূল শিক্ষা হলো, নতুন দাম্পত্য সম্পর্কের শুরুতে সময় দেওয়া এবং এরপর ন্যায্য পালা বজায় রাখা। হাদিসটি পারিবারিক ইনসাফ ও সুশৃঙ্খল ব্যবস্থার দিক দেখায়। একাধিক স্ত্রীর ক্ষেত্রে আবেগ নয়, নিয়ম ও ন্যায়কে গুরুত্ব দিতে হবে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নতুন কুমারী স্ত্রীর জন্য সাত দিনের কথা এসেছে।
  • নতুন বিধবা স্ত্রীর জন্য তিন দিনের কথা এসেছে।
  • এরপর স্ত্রীদের মাঝে পালাক্রমে ন্যায় বজায় রাখতে হবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন