১/৭. অধ্যায়ঃ

কাযায়ে হাযাত বা প্রকৃতির ডাকে সাড়া দেয়ার (পায়খানা প্রস্রাবের) বর্ণনা - পেশাবের পরে পুরুষাঙ্গকে টেনে নিংড়িয়ে নেওয়া মুস্তাহাব

প্রস্রাবের পর পবিত্রতা: তিনবার ঝেড়ে নেওয়ার দুর্বল বর্ণনা

বুলুগুল মারামহাদিস নম্বর ১০৫

وَعَنْ عِيسَى بْنِ يَزْدَادَ, عَنْ أَبِيهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم: «إِذَا بَالَ أَحَدُكُمْ فَلْيَنْثُرْ ذَكَرَهُ ثَلَاثَ مَرَّاتٍ». رَوَاهُ ابْنُ مَاجَه بِسَنَدٍ ضَعِيفٍ

ঈসা বিন ইয়াযদাদ (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি তার পিতা হতে বর্ণনা করেন। আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘তোমাদের কেউ যখন প্রসাব করবে তখন যেন সে তার লিঙ্গকে ৩ বার নিচড়ে বা ঝেড়ে নেয়। ইবনু মাজাহ দুর্বল সানাদে। [১২৪]

[১২৪] যঈফ। ইবনু মাজাহ ৩২৬, ইমাম হায়সামী তাঁর মাজমাউয যাওয়ায়েদ (১/২১২) গ্রন্থে বলেন, এর একজন বর্ণনাকারী ঈসা বিন ইয়াযদাদ সম্পর্কে বিতর্ক রয়েছে, কেননা, সে মাজহুল। যদিও ইবনু হিব্বান তাকে তাঁর বিশ্বস্ত রাবীদের অন্তর্ভুক্ত করেছেন। ইবনু কাত্তান আল-ওয়াহম ওয়াল ঈহাম (৩/৩০৭) গ্রন্থে বলেন, হাদীসটি সহীহ নয়। ইবনু হাজার আত-তালখীসুল হাবীর (১/১৬১) গ্রন্থে বলেন, এর সনদে ইয়াযদাদ রয়েছে। আৰূ হাতিম বলেন, তার বর্ণিত হাদীস মুরসাল। ইমাম বুখারী বলেছেন, সে বিশ্বস্ত নয়। ইবনু মুঈন বলেন, ঈসা এবং তার পিতার পরিচয় জানা যায় না। উকাইলী বলেন, তার এ হাদীসটি ছাড়া আর অন্য কোন বর্ণনা নেই। বিন বায তাঁর হাশিয়া বুলুগুল মারাম (১১৭), মাজমু‘ ফাতাওয়া (২৯/২০, ২৬/২৯৬) গ্রন্থে হাদীসটি দুর্বল বলেছেন। শায়খ আলবানী যঈফ ইবনু মাজাহ ৬৮, সিলসিলা যঈফাহ ১৬২১ গ্রন্থে হাদীসটিকে দুর্বল বলেছেন। ইবনু উসাইমীনও শারহে বুলূগুল মারাম ১/৩১৪ গ্রন্থে দুর্বল বলেছেন।

বুলুগুল মারাম হাদিস ১০৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে প্রস্রাবের পর পবিত্রতার একটি বিষয় বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নামে বলা হয়েছে, কেউ প্রস্রাব করলে যেন সে তার লিঙ্গ তিনবার নিচড়ে বা ঝেড়ে নেয়। তবে বর্ণনার শেষে স্পষ্টভাবে আছে, ইবনু মাজাহ এটি দুর্বল সানাদে বর্ণনা করেছেন। তাই এ কথাকে নিশ্চিত শক্তিশালী দলিলের মতো না ধরে, পবিত্রতার বিষয়ে সতর্কতার একটি বর্ণনা হিসেবে বুঝতে হবে। এখানে মূল শিক্ষা হলো, প্রস্রাবের পর নাপাকি যেন শরীর বা কাপড়ে না থাকে, সে বিষয়ে সচেতন থাকা। প্রস্রাবের ছিটা, পেশাবের নাপাকি এবং শৌচকার্যের পর পরিচ্ছন্নতা—এসব বিষয়ে আগের হাদিসগুলোর সঙ্গেও এই বর্ণনার মিল আছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • প্রস্রাবের পর পবিত্রতার বিষয়ে সতর্ক থাকা দরকার।
  • দুর্বল সনদের বর্ণনাকে নিশ্চিত বিধান হিসেবে বলা উচিত নয়।
  • নাপাকি থেকে বাঁচতে শরীর ও কাপড় পরিষ্কার রাখা জরুরি।
  • শৌচকার্যের পর অবহেলা না করা মুসলিমের ভালো অভ্যাস।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন