৮/৪. অধ্যায়ঃ
ওয়ালিমাহ - বিবাহের ওয়ালিমা করা শরীয়তসম্মত
ওয়ালীমার সুন্নত: বিয়েতে দোয়া ও খাবারের ব্যবস্থা
বুলুগুল মারাম : ১০৩৮
বুলুগুল মারামহাদিস নম্বর ১০৩৮
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ - رضي الله عنه - أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - رَأَى عَلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ أَثَرَ صُفْرَةٍ, قَالَ: «مَا هَذَا»، قَالَ: يَا رَسُولَ اللَّهِ! إِنِّي تَزَوَّجْتُ امْرَأَةً عَلَى وَزْنِ نَوَاةٍ مِنْ ذَهَبٍ. فَقَالَ: «فَبَارَكَ اللَّهُ لَكَ, أَوْلِمْ وَلَوْ بِشَاةٍ». مُتَّفَقٌ عَلَيْهِ, وَاللَّفْظُ لِمُسْلِمٍ
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ‘আবদুর রহমান ইব্নু আওফ (রাঃ)-এর দেহে সুফ্রার (হলুদ রঙ) চিহ্ন দেখতে পেয়ে বললেন, এ কী? ‘আবদুর রহমান (রাঃ) বললেন, হে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমি এক মহিলাকে একটি খেজুরের আঁটি পরিমাণ স্বর্ণের বিনিময়ে বিয়ে করেছি। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, আল্লাহ্ তা’আলা তোমার এ বিয়েতে বারাকাত দান করুন। তুমি একটি ছাগলের দ্বারা হলেও ওয়ালীমার ব্যবস্থা কর। ; শব্দবিন্যাস মুসলিমের। [১১৩৬]
[১১৩৬] বুখারী ২০৪৯, ২২৯৩, ৩৭৮১, ৩৯৩৭, ৫০৭২, মুসলিম ১৪২৭, তিরমিযী ১০৯৪, ১৯৩৩, নাসায়ী ৩৩৪১, ৩৩৫২, ৩৩৭২, ২১০৯, ইবনু মাজাহ ১৯০৭, আহমাদ ১২২৭৪, ১২৫৬৪, ১২৭১০, মালেক ১১৫৭, দারেমী ২২০৪
বুলুগুল মারাম হাদিস ১০৩৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম আবদুর রহমান ইবনু আওফ রাদিয়াল্লাহু আনহুর দেহে হলুদ রঙের চিহ্ন দেখে জিজ্ঞেস করেন, এটি কী? তিনি বলেন, তিনি এক মহিলাকে খেজুরের আঁটি পরিমাণ স্বর্ণের বিনিময়ে বিয়ে করেছেন। নবীজি তাঁর জন্য দোয়া করেন, আল্লাহ তোমার বিয়েতে বারাকাত দিন। এরপর বলেন, একটি ছাগল দ্বারা হলেও ওয়ালীমা কর। এখানে বিয়ের আনন্দ, দোয়া এবং ওয়ালীমার সহজ ব্যবস্থার শিক্ষা আছে। ওয়ালীমা মানে বড় আয়োজনই নয়; সামর্থ্য অনুযায়ী খাবারের ব্যবস্থা করাও হতে পারে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- বিয়ে হলে নবীজি বারাকাতের দোয়া করেছেন।
- ওয়ালীমা করার নির্দেশ এসেছে, সামর্থ্য অনুযায়ী হলেও।
- বিবাহের সংবাদ ও আনন্দ সুন্দরভাবে প্রকাশ করা যায়।
- বিয়ে সহজ ও বরকতময় করার শিক্ষা পাওয়া যায়।
