৮/৩. অধ্যায়ঃ
মাহরানার বিবরণ - স্ত্রীর মোহরানা নির্ধারণের পূর্বে স্বামী মারা গেলে
মোহর নির্ধারণ না হলে স্ত্রীর অধিকার: ইদ্দত ও মিরাস
বুলুগুল মারাম : ১০৩১
বুলুগুল মারামহাদিস নম্বর ১০৩১
وَعَنْ عَلْقَمَةَ, عَنِ ابْنِ مَسْعُودٍ - رضي الله عنه - أَنَّهُ سُئِلَ عَنْ رَجُلٍ تَزَوَّجَ امْرَأَةً, وَلَمْ يَفْرِضْ لَهَا صَدَاقًا, وَلَمْ يَدْخُلْ بِهَا حَتَّى مَاتَ, فَقَالَ ابْنُ مَسْعُودٍ: لَهَا مِثْلُ صَدَاقِ نِسَائِهَا, لَا وَكْسَ, وَلَا شَطَطَ, وَعَلَيْهَا الْعِدَّةُ, وَلَهَا الْمِيرَاثُ، فَقَامَ مَعْقِلُ بْنُ سِنَانٍ الْأَشْجَعِيُّ فَقَالَ: قَضَى رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - فِي بِرْوَعَ بِنْتِ وَاشِقٍ - امْرَأَةٍ مِنَّا - مِثْلَ مَا قَضَيْتَ, فَفَرِحَ بِهَا ابْنُ مَسْعُودٍ. رَوَاهُ أَحْمَدُ, وَالْأَرْبَعَةُ, وَصَحَّحَهُ التِّرْمِذِيُّ وَالْجَمَاعَةُ
আলকামাহ ইবনে মাস্উদ (রাঃ) হতে বর্ণিতঃ
যে, তাঁকে এক ব্যাক্তি কোন মহিলাকে মোহর ধার্য না করে বিবাহ করলো আর তাঁর সাথে যৌন মিলন না করে মরে গেল এমন লোক সম্বন্ধে জিজ্ঞেস করা হলো। ইবনু মাসা’উদ (রাঃ) বললেন, মহিলাটি তার পরিবারের মহিলাদের সমপরিমাণ মোহর পাবে তার কম বা অধিক নয়, আর তাকে ইদ্দত পালন করতে হবে এবং সে স্বামীর সম্পদের ওয়ারিস হবে। অতঃপর মা’কিল বিন্ সিনান আশজায়ী (রাঃ) দাঁড়িয়ে বললেন, আমাদের এক মেয়ে ‘বারওয়া’-বিনতে ওয়াশেক সম্বন্ধে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আপনার ফায়সালার মতই এরূপ ফায়সালা করেছিলেন। এরূপ শুনে ইবনু মাস’উদ (রাঃ) অত্যান্ত খুশী হলেন।– তিরমিযী হাদীসটিকে সহীহ্ বলেছেন, এবং আরো এক জামাআত মুহাদ্দিস হাসান বলেছেন। [১১২৮]
[১১২৮] আবূ দাঊদ ২১১৫, তিরমিযী ১১৪৫, নাসায়ীঈ ৩৩৫৫, ৩৩৫৬, ৩৩৫৮, ইবনু মাজাহ ১৮৯১, দারেমী ২২৪৬।
বুলুগুল মারাম হাদিস ১০৩১-এর সারসংক্ষেপ
এই হাদিসে একটি গুরুত্বপূর্ণ পারিবারিক মাসআলা এসেছে। এক ব্যক্তি কোনো মহিলাকে মোহর নির্ধারণ না করে বিয়ে করল, কিন্তু মিলনের আগে মারা গেল। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ওই মহিলা তার পরিবারের নারীদের মতো সমপরিমাণ মোহর পাবে; কমও নয়, বেশিও নয়। তাকে ইদ্দত পালন করতে হবে এবং সে স্বামীর সম্পদের ওয়ারিস হবে। পরে মা’কিল বিন সিনান রাদিয়াল্লাহু আনহু জানান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বারওয়া বিনতে ওয়াশিকের ব্যাপারে একই ফায়সালা করেছিলেন। এই হাদিসে মোহর, ইদ্দত ও উত্তরাধিকার একসঙ্গে এসেছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মোহর নির্ধারণ না হলেও স্ত্রীর অধিকার বাতিল হয় না।
- স্বামী মারা গেলে স্ত্রী ইদ্দত পালন করবে।
- স্ত্রী স্বামীর সম্পদের ওয়ারিস হতে পারে।
- ফায়সালায় ন্যায্য পরিমাণ ও পরিবারের প্রচলিত মান বিবেচনা করা হয়েছে।
