৮/৩. অধ্যায়ঃ

মাহরানার বিবরণ - নাবী (ﷺ) এর স্ত্রীদের মাহরানার পরিমাণ

নবীজির স্ত্রীদের মাহর: পাঁচশ দিরহামের বর্ণনা

বুলুগুল মারামহাদিস নম্বর ১০২৮

وَعَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ; أَنَّهُ قَالَ: سَأَلْتُ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ - صلى الله عليه وسلم - كَمْ كَانَ صَدَاقُ رَسُولِ اللَّهِ - صلى الله عليه وسلم - قَالَتْ: كَانَ صَدَاقُهُ لِأَزْوَاجِهِ ثِنْتَيْ عَشْرَةَ أُوقِيَّةً وَنَشًّا. قَالَتْ: أَتَدْرِي مَا النَّشُّ قَالَ: قُلْتُ: لَا. قَالَتْ: نِصْفُ أُوقِيَّةٍ. فَتِلْكَ خَمْسُمِائَةِ دِرْهَمٍ, فَهَذَا صَدَاقُ رَسُولِ اللَّهِ - صلى الله عليه وسلم - لِأَزْوَاجِهِ. رَوَاهُ مُسْلِمٌ

আবূ সালামা ইবনু ‘আবদুর রহমান হতে বর্ণিতঃ

আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর স্ত্রী ‘আয়িশা (রাঃ)-কে জিজ্ঞেস করেছিলাম- নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) (বিবিদের জন্য) কি পরিমাণ মাহরানা দিয়েছিলেন? ‘আয়িশা (রাঃ) বলেছেন –সাড়ে বারো উকিয়াহ্‌ বা স্বর্ণমুদ্রা পরিমাণ মাহরানা তিনি তাঁর স্ত্রীদের জন্য দিয়েছিলেন এবং নাশ্‌শ। ‘আয়িশা (রাঃ) বলেন, নাশ্‌শ কি তা জান? রাবী বলেন, আমি বললাম, না। তিনি বললেন, অর্ধ উকিয়াহ বা স্বর্ণমুদ্রা। এগুলো যা রৌপ্য মুদ্রার পাঁচশত দিরহামের সমান। এটাই ছিল নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর বিবিদের জন্য মাহরানা। [১১২৫]

[১১২৫] মুসলিম ১৪২৬, নাসায়ী ৩৩৪৭, আবূ দাঊদ ২১০৫, ইবনু মাজাহ ১৮৮৬, আহমাদ ২৪১০৫, দারেমী ২১৯৯।

বুলুগুল মারাম হাদিস ১০২৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবূ সালামাহ রাহিমাহুল্লাহ আয়িশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করেন, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম তাঁর স্ত্রীদের জন্য কত মাহর দিয়েছিলেন। তিনি বলেন, সাড়ে বারো উকিয়াহ এবং নাশ্শ। নাশ্শ সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, অর্ধ উকিয়াহ। সব মিলিয়ে তা পাঁচশত দিরহামের সমান। এই হাদিসে নবীজির স্ত্রীদের মাহরানা সম্পর্কে নির্দিষ্ট পরিমাণ এসেছে। যারা মাহর কত হওয়া উচিত, নবীজির মাহরানা কত ছিল, বা ইসলামে মোহরানা সম্পর্কে জানতে চান, তাঁদের জন্য এটি সরাসরি বর্ণনা। এতে মাহরকে নারীর প্রাপ্য হিসেবে বুঝতে সাহায্য করে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মাহর বিবাহে নারীর প্রাপ্য অধিকার।
  • নবীজির স্ত্রীদের মাহরের পরিমাণ হাদিসে নির্দিষ্টভাবে এসেছে।
  • মাহর বিষয়ে প্রশ্ন করে জ্ঞান নেওয়া সাহাবীদের আমল ছিল।
  • বিবাহে অর্থনৈতিক দায়িত্বকে অবহেলা করা উচিত নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন