৮/২. অধ্যায়ঃ

বুলুগুল মারাম হাদিস ১০২৪ - আযল ও আল্লাহর ইচ্ছা

স্ত্রীলোকদের প্রতি সৎ ব্যবহার - ‘আযল’ করার বৈধতা প্রসঙ্গে

আযল ও তাকদীর: সন্তান সৃষ্টি আল্লাহর ইচ্ছাধীন

বুলুগুল মারামহাদিস নম্বর ১০২৪

وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ - رضي الله عنه - أَنَّ رَجُلًا قَالَ: يَا رَسُولَ اللَّهِ! إِنَّ لِي جَارِيَةً, وَأَنَا أَعْزِلُ عَنْهَا, وَأَنَا أَكْرَهُ أَنْ تَحْمِلَ, وَأَنَا أُرِيدُ مَا يُرِيدُ الرِّجَالُ, وَإِنَّ الْيَهُودَ تُحَدِّثُ: أَنَّ الْعَزْلَ المَوْؤُدَةُ الصُّغْرَى. قَالَ: «كَذَبَتْ يَهُودُ, لَوْ أَرَادَ اللَّهُ أَنْ يَخْلُقَهُ مَا اسْتَطَعْتَ أَنْ تَصْرِفَهُ». رَوَاهُ أَحْمَدُ, وَأَبُو دَاوُدَ وَاللَّفْظُ لَهُ, وَالنَّسَائِيُّ, وَالطَّحَاوِيُّ, وَرِجَالُهُ ثِقَاتٌ

আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ

একটি লোক বললো, হে আল্লাহর রাসূল! আমার একটি দাসী আছে, আমি তার সাথে আয্‌ল [১১২০] করে থাকি। আর আমি তার গর্ভ ধারণ চাই না। অথচ পুরুষ যা চায় আমিও তা (যৌন মিলন) চাই। আর ইহুদীগণ বলে থাকে, আযল করা হচ্ছে মিনি শিশু হত্যা। নবী (ﷺ) বললেন, ইহুদীগণ মিথ্যা বলেছে। যদি আল্লাহ সন্তান সৃষ্টির ইচ্ছা করেন তাহলে তুমি তা প্রতিরোধ করতে পারবে না। শব্দ বিন্যাস আবূ দাউদের। এর রাবীগণ নির্ভরযোগ্য। [১১২১]

[১১২০] আযল' শব্দের অর্থ স্ত্রী সঙ্গমকালে বীর্য যোনির বাইরে স্খলন করা।[১১২১] বুখারী ২২২৯, ২৫৪২, ৪১৩৮, আবূ দাউদ ২১৭০, ২১৭২।

অনুবাদের উৎস

সংকলক:
শিহাবুদ্দীন আহমাদ বিন আলী বিন মুহাম্মাদ বিন আলী বিন মাহমুদ বিন আহমাদ বিন হাজার বিন আহমাদ আল আসকালানী আল কিনানী
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

বুলুগুল মারাম হাদিস ১০২৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম-এর কাছে আযল সম্পর্কে প্রশ্ন করেন। তার একটি দাসী ছিল, তিনি গর্ভধারণ চান না, কিন্তু দাম্পত্য চাহিদাও আছে। ইহুদীরা বলত, আযল ছোট শিশু হত্যা। নবীজি বললেন, ইহুদীরা মিথ্যা বলেছে; যদি আল্লাহ সন্তান সৃষ্টি করতে চান, তুমি তা প্রতিরোধ করতে পারবে না। এখানে মূল শিক্ষা হলো, মানুষের চেষ্টা থাকলেও সন্তান সৃষ্টি শেষ পর্যন্ত আল্লাহর ইচ্ছার অধীন। আযল নিয়ে হাদিসগুলো একসঙ্গে পড়লে বিষয়টি বেশি পরিষ্কার হয়। এই বর্ণনায় বিশেষভাবে তাকদীর, আল্লাহর ইচ্ছা এবং মানবিক সীমাবদ্ধতার কথা বোঝানো হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সন্তান সৃষ্টি আল্লাহর ইচ্ছার অধীন।
  • মানুষের পরিকল্পনা থাকলেও আল্লাহর সিদ্ধান্তকে ঠেকানো যায় না।
  • শোনা কথার ওপর নয়, নবীজির নির্দেশনার ওপর নির্ভর করতে হয়।
  • আযল বিষয়ে হাদিস বুঝতে সব বর্ণনা মিলিয়ে জানা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন