৮/০. অধ্যায়ঃ

তিন তালাকপ্রাপ্ত মহিলা অপর কাউকে বিবাহ না করা পর্যন্ত তার পূর্বের স্বামীর জন্য বৈধ নয়

তিন তালাকের পর পুনর্বিবাহ: হালাল হওয়ার শর্ত

বুলুগুল মারামহাদিস নম্বর ১০০১

وَعَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا, قَالَتْ: طَلَّقَ رَجُلٌ امْرَأَتَهُ ثَلَاثًا, فَتَزَوَّجَهَا رَجُلٌ, ثُمَّ طَلَّقَهَا قَبْلَ أَنْ يَدْخُلَ بِهَا, فَأَرَادَ زَوْجُهَا أَنْ يَتَزَوَّجَهَا, فَسُئِلَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - عَنْ ذَلِكَ, فَقَالَ: «لَا. حَتَّى يَذُوقَ الْآخَرُ مِنْ عُسَيْلَتِهَا مَا ذَاقَ الْأَوَّلُ». مُتَّفَقٌ عَلَيْهِ, وَاللَّفْظُ لِمُسْلِمٍ

আয়িশা (রাঃ) হতে বর্ণিতঃ

কোন ব্যক্তি তার স্ত্রীকে তিন তালাক দিয়েছিল; ঐ স্ত্রীলোকটিকে কোন ব্যক্তি বিবাহ করে, তারপর তাকে সহবাসের পূর্বেই তালাক দিয়ে দেয়। তারপর তার প্রথম স্বামী তাকে বিবাহ করতে ইচ্ছা করে। এ সম্বন্ধে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জিজ্ঞাসিত হয়ে বলেনঃ না, যতক্ষণ না পরবর্তী স্বামী তার স্বাদ গ্রহণ (সঙ্গম) করবে যেমন তার পূর্বস্বামী গ্রহণ করেছে। -শব্দ বিন্যাস মুসলিমের। [১০৯৫]

[১০৯৫] বুখারী ২৬৩৯, ৫২৬০, ৫২৬১, ৫২৬৫, মুসলিম ১৪৩৩, তিরমিয়ী ১১১৮, নাসায়ী ৩২৮৩, ৩৪০৯, ইবনু মাজাহ ১৯৩২, আহমাদ ২৩৫৩৮, ২৩৫৭৮, দারিনী ২২৬৭, ২২৬৮ ।

বুলুগুল মারাম হাদিস ১০০১-এর সারসংক্ষেপ

এই হাদিসে তিন তালাকের পর পুনর্বিবাহের একটি গুরুত্বপূর্ণ বিষয় এসেছে। একজন ব্যক্তি তার স্ত্রীকে তিন তালাক দেয়। পরে সেই নারী অন্য একজনকে বিয়ে করেন, কিন্তু দ্বিতীয় স্বামী সহবাসের আগেই তাকে তালাক দেন। এরপর প্রথম স্বামী আবার তাকে বিয়ে করতে চান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম স্পষ্টভাবে বলেন, না; যতক্ষণ না দ্বিতীয় স্বামী তার সাথে দাম্পত্য সম্পর্ক স্থাপন করবে, যেমন প্রথম স্বামী করেছিল। হাদিসের মূল শিক্ষা হলো, তিন তালাকের পর শুধু নামমাত্র দ্বিতীয় বিয়ে হলেই প্রথম স্বামীর কাছে ফিরে যাওয়া বৈধ হয় না। এখানে বাস্তব বৈবাহিক সম্পর্কের কথা বলা হয়েছে, কোনো বাহ্যিক কৌশল বা আনুষ্ঠানিকতার কথা নয়। তাই তিন তালাক, পুনর্বিবাহের শর্ত, দ্বিতীয় স্বামী এবং দাম্পত্য সম্পর্ক—এসব বিষয় বুঝতে এই হাদিসটি খুব গুরুত্বপূর্ণ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • তিন তালাকের পর প্রথম স্বামীর কাছে ফিরে যেতে শুধু দ্বিতীয় বিয়ে যথেষ্ট নয়।
  • দ্বিতীয় স্বামীর সাথে প্রকৃত দাম্পত্য সম্পর্কের বিষয়টি হাদিসে স্পষ্ট করা হয়েছে।
  • বিবাহের বিধানকে বাহ্যিক কৌশল বানানো ঠিক নয়।
  • তালাকের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সতর্ক থাকা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন