১/১. অধ্যায়ঃ
পানি - যে পাত্ৰ কুকুর চাটবে সে পাত্র পবিত্রকরণের পদ্ধতি
কুকুর পাত্র চাটলে কী করতে হবে: সাতবার ধোয়ার হাদিস
বুলুগুল মারাম : ১০
বুলুগুল মারামহাদিস নম্বর ১০
وَعَنْ أَبِي هُرَيْرَةَ - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم: «طَهُورُ إِنَاءِ أَحَدِكُمْ إِذَا وَلَغَ فِيهِ الْكَلْبُ أَنْ يَغْسِلَهُ سَبْعَ مَرَّاتٍ, أُولَاهُنَّ بِالتُّرَابِ». أَخْرَجَهُ مُسْلِمٌوَفِي لَفْظٍ لَهُ: فَلْيُرِقْهُوَلِلتِّرْمِذِيِّ: أُخْرَاهُنَّ, أَوْ أُولَاهُنَّ بِالتُّرَابِ
আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহ্র রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এরশাদ করেছেনঃ ‘কুকুর কোন পাত্র চাটলে সেই পাত্রকে পবিত্র করতে সাতবার সেটিকে পরিষ্কার করে ধুতে হবে-তার প্রথম বার মাঠি দিয়ে (মাজতে হবে)।’ [১৫] মুসলিমের আরেক বর্ণনায় “সেটির (চেটে রাখা ) উচ্ছৃষ্ট বস্তু ফেলে দিবে” কথাটি রয়েছে। [১৬] আর তিরমিযীতে আছে, ‘শেষের বার অথবা প্রথমবার মাটি দিয়ে (মেজে নিয়ে ধুবে)। [১৭]
[১৫] মুসলিম (৯১, ২৯৭)[১৬] মুসলিম (৮৯, ২৭৯)[১৭] সুনান তিরমিযী (৯১), তাঁর মতে আরো কিছু অতিরিক্ত শব্দ রয়েছে। তা হচ্ছে ‘পাত্রে বিড়াল মুখ দেয়া তবে একবার ধুয়ে নিবে। মুহাক্কিক সুমাইর আয-যুহাইরি বুলুগুল মারামের ব্যাখ্যা গ্রন্থে বলেনঃ এ অতিরিক্ত শব্দসমূহ সহীহ। ইবনু শাহিনের ‘নাসিখুল হাদীস ওয়াল মানসূখাহ’ গ্রন্থে (১৪০) এরূপ বর্ণনা রয়েছে।
বুলুগুল মারাম হাদিস ১০-এর সারসংক্ষেপ
এই হাদিসে কুকুর কোনো পাত্র চাটলে পাত্র পবিত্র করার নিয়ম বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, পাত্রকে সাতবার ধুতে হবে এবং প্রথমবার মাটি দিয়ে মাজতে হবে। মুসলিমের আরেক বর্ণনায় উচ্ছিষ্ট ফেলে দেওয়ার কথা এসেছে। তিরমিযীর বর্ণনায় প্রথম বা শেষবার মাটি ব্যবহারের কথা এসেছে। এখানে মূল শিক্ষা হলো, কুকুরের লালা লাগা পাত্র সাধারণভাবে ধুলেই শেষ নয়; নির্দিষ্টভাবে পরিষ্কার করতে হবে। পাত্র পবিত্র করা, কুকুরের উচ্ছিষ্ট, সাতবার ধোয়া, মাটি দিয়ে মাজা—এসব বিষয়ে এই হাদিস স্পষ্ট নির্দেশনা দেয়। এতে পরিচ্ছন্নতা ও পবিত্রতার ব্যাপারে ইসলামের যত্ন বোঝা যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- কুকুর পাত্র চাটলে পাত্র সাতবার ধোয়ার নির্দেশ এসেছে।
- মাটি দিয়ে মাজা পাত্র পবিত্র করার অংশ হিসেবে উল্লেখ হয়েছে।
- পাত্রের উচ্ছিষ্ট ফেলে দেওয়ার কথাও বর্ণনায় এসেছে।
