২৮/২২. অধ্যায়ঃ

মৃত ব্যক্তির পক্ষ থেকে হজ্জ বা মানত আদায় করা এবং মহিলার পক্ষ হতে পুরুষ হজ্জ আদায় করতে পারে।

মানতের হজ্জ: মৃত মায়ের পক্ষ থেকে হজ্জ আদায়

সহীহ বুখারীহাদিস নম্বর ১৮৫২

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ امْرَأَةً، مِنْ جُهَيْنَةَ جَاءَتْ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَتْ إِنَّ أُمِّي نَذَرَتْ أَنْ تَحُجَّ، فَلَمْ تَحُجَّ حَتَّى مَاتَتْ أَفَأَحُجُّ عَنْهَا قَالَ ‏ "‏ نَعَمْ‏.‏ حُجِّي عَنْهَا، أَرَأَيْتِ لَوْ كَانَ عَلَى أُمِّكِ دَيْنٌ أَكُنْتِ قَاضِيَةً اقْضُوا اللَّهَ، فَاللَّهُ أَحَقُّ بِالْوَفَاءِ ‏"‏‏.‏

ইব্‌নু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

জুহাইনা গোত্রের একজন মহিলা নবী (ﷺ)-এর নিকট এসে বললেন, আমার আম্মা হজ্জের মানত করেছিলেন তবে তিনি হজ্জ আদায় না করেই ইন্তিকাল করেছেন। আমি কি তাঁর পক্ষ হতে হজ্জ আদায় করতে পারি? আল্লাহর রসূল (ﷺ) বললেনঃ তাঁর পক্ষ হতে তুমি হজ্জ আদায় কর। তুমি এই ব্যাপারে কি মনে কর যদি তোমার আম্মার উপর ঋণ থাকত তা হলে কি তুমি তা আদায় করতে না? সুতরাং আল্লাহর হক আদায় করে দাও। কেননা আল্লাহর হকই বেশী আদায়যোগ্য।

[৬১] বদলি হাজ্জের আগে নিজের হজ্জ করতে হবে। আবূ দাউদ ও ইব্‌নু মাজাহ বর্ণিত হাদীস । ইব্‌নু হিব্বান সহীহ বলেছেন ।

সহীহ বুখারী হাদিস ১৮৫২-এর সারসংক্ষেপ

এই হাদিসে মানতের হজ্জ আদায় সম্পর্কে স্পষ্ট প্রশ্ন ও উত্তর এসেছে। জুহাইনা গোত্রের এক মহিলা নবী (صلى الله عليه وسلم)-এর কাছে এসে বলেন, তাঁর মা হজ্জের মানত করেছিলেন, কিন্তু হজ্জ আদায় করার আগেই মারা গেছেন। তিনি জানতে চান, মায়ের পক্ষ থেকে তিনি হজ্জ করতে পারবেন কি না। নবী (صلى الله عليه وسلم) বলেন, হ্যাঁ, তাঁর পক্ষ থেকে হজ্জ করো। এরপর তিনি ঋণের উদাহরণ দেন: মায়ের ওপর ঋণ থাকলে কি তা আদায় করা হতো না? তারপর বলেন, আল্লাহর হক আদায় করে দাও; কারণ আল্লাহর হকই বেশি আদায়যোগ্য। হাদিসটি মানত, হজ্জ এবং আল্লাহর হক পূরণের গুরুত্ব শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মৃত মায়ের মানত করা হজ্জ সন্তানের পক্ষ থেকে আদায় করা যায়—এ কথা এসেছে।
  • নবী (صلى الله عليه وسلم) আল্লাহর হককে ঋণের উদাহরণ দিয়ে বুঝিয়েছেন।
  • মানত করা ইবাদতকে হালকা করে দেখা উচিত নয়।
  • প্রশ্ন করে বিধান জানার সুন্দর দৃষ্টান্ত এই হাদিসে আছে।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন