২৫/১০৮. অধ্যায়ঃ

কুরবানির পশুকে ইশআর করা।

وَقَالَ عُرْوَةُ عَنِ الْمِسْوَرِ ؓ قَلَّدَ النَّبِيُّ ﷺ الْهَدْيَ وَأَشْعَرَهُ وَأَحْرَمَ بِالْعُمْرَةِ‘উরওয়া (রহ.) মিসওয়ার (রা.) হতে বর্ণনা করেন যে, নবী (ﷺ) কুরবানীর পশুর কিলাদা পরান ও ইশ‘আর করেন এবং ‘উমরার ইহরাম বাঁধেন।"

হাদি বাইতুল্লাহর দিকে পাঠানো: মদীনায় থেকেও হালাল থাকা

সহীহ বুখারীহাদিস নম্বর ১৬৯৯

حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مَسْلَمَةَ حَدَّثَنَا أَفْلَحُ بْنُ حُمَيْدٍ عَنْ الْقَاسِمِ عَنْ عَائِشَةَ قَالَتْ فَتَلْتُ قَلاَئِدَ هَدْيِ النَّبِيِّ صلى الله عليه وسلم ثُمَّ أَشْعَرَهَا وَقَلَّدَهَا أَوْ قَلَّدْتُهَا ثُمَّ بَعَثَ بِهَا إِلَى الْبَيْتِ وَأَقَامَ بِالْمَدِينَةِ فَمَا حَرُمَ عَلَيْهِ شَيْءٌ كَانَ لَهُ حِلٌّ

‘আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ

আমি নবী (ﷺ)-এর কুরবানির পশুর কিলাদা পাকিয়ে দিলাম। এরপর তিনি তার ইশ'আর করলেন এবং তাকে তিনি কিলাদা পরিয়ে দিলেন অথবা আমি একে কিলাদা পরিয়ে দিলাম। এরপর তিনি তা বাইতুল্লাহর দিকে পাঠালেন এবং নিজে মদীনায় থাকলেন এবং তাঁর জন্য যা হালাল ছিল তা হতে কিছুই তাঁর জন্য হারাম হয়নি।

(১৬৯৬)(আঃপ্রঃ ১৫৮১, ইঃফাঃ ১৫৮৮)

সহীহ বুখারী হাদিস ১৬৯৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে আয়েশা (রাঃ) জানান, তিনি নবী (صلى الله عليه وسلم)-এর কুরবানির পশুর কিলাদা পাকিয়ে দেন। এরপর নবী (صلى الله عليه وسلم) সেই পশুকে ইশআর করেন এবং কিলাদা পরান, অথবা আয়েশা (রাঃ) নিজে কিলাদা পরান। তারপর নবী (صلى الله عليه وسلم) পশুটি বাইতুল্লাহর দিকে পাঠান এবং নিজে মদীনায় থাকেন। তবুও তাঁর জন্য যা হালাল ছিল, তা থেকে কিছুই হারাম হয়নি। এই হাদিসের মূল শিক্ষা খুব পরিষ্কার: শুধু হাদি পাঠানো ব্যক্তিকে মুহরিমের মতো করে দেয় না। বর্ণনায় কিলাদা, ইশআর, বাইতুল্লাহর দিকে পাঠানো এবং মদীনায় থাকা—সব বিষয় সরাসরি এসেছে। তাই হাদিসটি হাদি পাঠানো ও ইহরামের পার্থক্য বুঝতে সাহায্য করে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আয়েশা (রাঃ) নবী (صلى الله عليه وسلم)-এর হাদির কিলাদা পাকিয়েছেন।
  • হাদির পশুকে ইশআর ও কিলাদা পরানোর কথা এসেছে।
  • নবী (صلى الله عليه وسلم) হাদি পাঠিয়ে নিজে মদীনায় ছিলেন।
  • হাদি পাঠানোর পর তাঁর হালাল বিষয় হারাম হয়নি বলে বর্ণিত হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন