২৩/১৫. অধ্যায়ঃ

মৃতকে কিভাবে কাফন জড়ানো হবে।

وَقَالَ الْحَسَنُ الْخِرْقَةُ الْخَامِسَةُ تُشَدُّ بِهَا الْفَخِذَيْنِ وَالْوَرِكَيْنِ تَحْتَ الدِّرْعِহাসান (রহ.) বলেছেন, পঞ্চম বস্ত্রখণ্ড দ্বারা কামীসের নীচে উরুদ্বয় ও নিতম্বদ্বয় বেঁধে দিবে।"

মৃতের গোসলের নিয়ম: বরই পাতা, কর্পূর ও কাফনের শিক্ষা

সহীহ বুখারীহাদিস নম্বর ১২৬১

حَدَّثَنَا أَحْمَدُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَنَّ أَيُّوبَ، أَخْبَرَهُ قَالَ سَمِعْتُ ابْنَ سِيرِينَ، يَقُولُ جَاءَتْ أُمُّ عَطِيَّةَ ـ رضى الله عنها ـ امْرَأَةٌ مِنَ الأَنْصَارِ مِنَ اللاَّتِي بَايَعْنَ، قَدِمَتِ الْبِصْرَةَ، تُبَادِرُ ابْنًا لَهَا فَلَمْ تُدْرِكْهُ ـ فَحَدَّثَتْنَا قَالَتْ دَخَلَ عَلَيْنَا النَّبِيُّ صلى الله عليه وسلم وَنَحْنُ نَغْسِلُ ابْنَتَهُ فَقَالَ ‏"‏ اغْسِلْنَهَا ثَلاَثًا أَوْ خَمْسًا أَوْ أَكْثَرَ مِنْ ذَلِكَ إِنْ رَأَيْتُنَّ ذَلِكَ بِمَاءٍ وَسِدْرٍ، وَاجْعَلْنَ فِي الآخِرَةِ كَافُورًا، فَإِذَا فَرَغْتُنَّ فَآذِنَّنِي ‏"‏‏.‏ قَالَتْ فَلَمَّا فَرَغْنَا أَلْقَى إِلَيْنَا حَقْوَهُ فَقَالَ ‏"‏ أَشْعِرْنَهَا إِيَّاهُ ‏"‏‏.‏ وَلَمْ يَزِدْ عَلَى ذَلِكَ، وَلاَ أَدْرِي أَىُّ بَنَاتِهِ‏.‏ وَزَعَمَ أَنَّ الإِشْعَارَ الْفُفْنَهَا فِيهِ، وَكَذَلِكَ كَانَ ابْنُ سِيرِينَ يَأْمُرُ بِالْمَرْأَةِ أَنْ تُشْعَرَ وَلاَ تُؤْزَرَ‏.‏

আইয়ূব (রহঃ) হতে বর্ণিতঃ

আমি ইবনে সিরিন (রহঃ)-কে বলতে শুনেছি যে, আনসারী মহিলা উম্মে আতিয়া (রাঃ) আগমন করলেন, যিনি নবী (ﷺ)-এর নিকট বাই'আতকারীদের একজন। তিনি তাঁর এক ছেলেকে দেখার জন্য বসরায় এসেছিলেন, কিন্তু তিনি তাকে পাননি। তখন তিনি আমাদের হাদিস শুনালেন। নবী (ﷺ) আমাদের নিকট আসলেন, তখন আমরা তাঁর কন্যাকে গোসল দিচ্ছিলাম।তোমরা তাঁকে তিনবার, পাঁচবার অথবা প্রয়োজনে তার চেয়ে অধিকবার বরই পাতাসহ পানি দিয়ে গোসল দাও। আর শেষবারে কর্পূর দাও। তোমরা শেষ করে আমাকে জানাবে। আমরা যখন শেষ করলাম, তখন আল্লাহর রাসূল (ﷺ) তাঁর চাদর আমাদের দিকে নিক্ষেপ করে বললেন: এটা তাঁর শরীরের সঙ্গে জড়িয়ে দাও। উম্মে আতিয়া (রাঃ)-এর অধিক বর্ণনা করেননি। [আইয়ুব (রহঃ) বলেন] আমি জানি না, নবী (ﷺ) এর কোন কন্যা ছিলেন? তিনি বলেন, - অর্থ শরীরের সঙ্গে জড়িয়ে দাও। ইবনে সিরিন (রহঃ) মহিলা সম্পর্কে এভাবেই আদেশ করতেন যে, ভিতরের কাপড় শরীরের সঙ্গে জড়িয়ে দিবে, ইজারের মত ব্যবহার করবে না।

সহীহ বুখারী হাদিস ১২৬১-এর সারসংক্ষেপ

এই হাদিসে মৃতের গোসলের নিয়ম নিয়ে স্পষ্ট নির্দেশনা পাওয়া যায়। উম্মে আতিয়া (রাঃ) বলেন, নবী (صلى الله عليه وسلم)-এর কন্যাকে গোসল দেওয়ার সময় তিনি নির্দেশ দেন—তিনবার, পাঁচবার অথবা প্রয়োজন হলে আরও বেশি বার বরই পাতাসহ পানি দিয়ে গোসল দিতে। শেষবারে কর্পূর দেওয়ার কথাও বলা হয়েছে। এতে বোঝা যায়, মৃত ব্যক্তিকে পরিষ্কার-পরিচ্ছন্নভাবে প্রস্তুত করা ইসলামের একটি সম্মানজনক কাজ। এখানে কাফনের কাপড়ের বিষয়ও এসেছে। নবী (صلى الله عليه وسلم) নিজের চাদর দিয়ে বললেন, সেটি তাঁর শরীরের সঙ্গে জড়িয়ে দিতে। হাদিসের মূল শিক্ষা হলো, জানাজার প্রস্তুতি শুধু নিয়ম নয়; মৃতের মর্যাদা রক্ষা ও যত্নের বিষয়। বিশেষ করে নারীর কাফনের ক্ষেত্রে শরীরের সঙ্গে কাপড় জড়িয়ে দেওয়ার কথা বর্ণনায় এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার ক্ষেত্রে পরিচ্ছন্নতা ও যত্ন রাখা দরকার।
  • গোসলের সংখ্যা প্রয়োজন অনুযায়ী তিন, পাঁচ বা তার বেশি হতে পারে।
  • শেষবারে কর্পূর ব্যবহার করার নির্দেশ এই বর্ণনায় এসেছে।
  • কাফনের কাপড় মৃতের শরীরের সঙ্গে সম্মানজনকভাবে জড়িয়ে দেওয়া উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন