৩৬/৮. অধ্যায়ঃ

মহিলাদের স্বর্ণালংকার ব্যবহার সম্পর্কে

সুনানে আবু দাউদহাদিস নম্বর ৪২৩৫

حَدَّثَنَا ابْنُ نُفَيْلٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، قَالَ حَدَّثَنِي يَحْيَى بْنُ عَبَّادٍ، عَنْ أَبِيهِ، عَبَّادِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ عَائِشَةَ، رضى الله عنها قَالَتْ قَدِمَتْ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم حِلْيَةٌ مِنْ عِنْدِ النَّجَاشِيِّ أَهْدَاهَا لَهُ فِيهَا خَاتَمٌ مِنْ ذَهَبٍ فِيهِ فَصٌّ حَبَشِيٌّ - قَالَتْ - فَأَخَذَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِعُودٍ مُعْرِضًا عَنْهُ أَوْ بِبَعْضِ أَصَابِعِهِ ثُمَّ دَعَى أُمَامَةَ ابْنَةَ أَبِي الْعَاصِ ابْنَةَ ابْنَتِهِ زَيْنَبَ فَقَالَ ‏ "‏ تَحَلَّىْ بِهَذَا يَا بُنَيَّةُ ‏"‏ ‏.‏

আয়িশাহ (রাঃ) হতে বর্ণিতঃ

একদা নবী (ﷺ)-এর নিকট (বাদশা) নাজ্জাশীর পক্ষ হতে কিছু অলংকার উপঢৌকনস্বরূপ এলো। তাতে একটি স্বর্ণের আংটি ছিল, যার উপরিভাগে হাবশি পাথর খচিত ছিল। রাসূলুল্লাহ (ﷺ) তা থেকে মুখ ফিরিয়ে কাঠির সাহায্যে অথবা তাঁর কোন আঙুলের সাহায্যে এটা তুলে ধরেন এবং আবু আল আস ও জাইনাবের কন্যা উমামাকে ডেকে বলেনঃ হে আমার আদুরে ছোট্ট নাতনী! তুমি এ অলংকারটি পরিধান করো।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন