২০/৪০. অধ্যায়ঃ

গুপ্তধন ও তার বিধান

দিনার পাওয়ার ঘটনা: সততা ও বরকতের দোয়া

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ৩০৮৭

حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُسَافِرٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، حَدَّثَنَا الزَّمْعِيُّ، عَنْ عَمَّتِهِ، قُرَيْبَةَ بِنْتِ عَبْدِ اللَّهِ بْنِ وَهْبٍ عَنْ أُمِّهَا، كَرِيمَةَ بِنْتِ الْمِقْدَادِ عَنْ ضُبَاعَةَ بِنْتِ الزُّبَيْرِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ بْنِ هَاشِمٍ، أَنَّهَا أَخْبَرَتْهَا قَالَتْ، ذَهَبَ الْمِقْدَادُ لِحَاجَتِهِ بِبَقِيعِ الْخَبْخَبَةِ فَإِذَا جُرَذٌ يُخْرِجُ مِنْ جُحْرٍ دِينَارًا ثُمَّ لَمْ يَزَلْ يُخْرِجُ دِينَارًا دِينَارًا حَتَّى أَخْرَجَ سَبْعَةَ عَشَرَ دِينَارًا ثُمَّ أَخْرَجَ خِرْقَةً حَمْرَاءَ - يَعْنِي فِيهَا دِينَارٌ - فَكَانَتْ ثَمَانِيَةَ عَشَرَ دِينَارًا فَذَهَبَ بِهَا إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَخْبَرَهُ وَقَالَ لَهُ خُذْ صَدَقَتَهَا ‏.‏ فَقَالَ لَهُ صلى الله عليه وسلم ‏"‏ هَلْ هَوَيْتَ إِلَى الْجُحْرِ ‏"‏ ‏.‏ قَالَ لاَ ‏.‏ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ بَارَكَ اللَّهُ لَكَ فِيهَا ‏"‏ ‏.‏

আল-মিক্বদাদ (রাঃ) কন্যা কারীমাহ (রহঃ) হতে যুবাইর ইবনু 'আবদুল মুত্তালিব ইবনু হিশামের কন্যা দাবাআহ্র (রাঃ) সূত্র হতে বর্ণিতঃ

তিনি তাকে এ হাদীস জানিয়েছেন। আল-মিকদাদ (রাঃ) প্রাকৃতিক প্রয়োজনে বকীয়াল খাবখাবা নামক স্থানে যান। তিনি হঠাৎ দেখতে পান, একটি ইঁদুর গর্ত থেকে একটি একটি করে দিনার বের করছে। এরপর ইঁদুরটি একাধারে সতেরটি দিনার বের করলো, অতঃপর একটি লাল রঙের পুটুলি বের করে আনলো। তাতেও একটি দিনার ছিল। এতে সর্বমোট দিনার হলো আঠারোটি। মিকদাদ এগুলো নিয়ে নবী (ﷺ)-এর কাছে উপস্থিত হয়ে তাঁকে ঘটনাটি জানালেন। তিনি নবী (ﷺ)-কে বলেন, আপনি এর যাকাত নিন। তখন নবী (ﷺ) বললেন, তুমি কি নিজে এগুলো গর্ত থেকে বের করেছ? তিনি বললেন, না। রাসূল (ﷺ) তাকে বললেনঃ এ সম্পদে আল্লাহ তোমাকে বরকত দান করুন।

দুর্বল : ইবনু মাজাহ (২৫০৮)

সুনানে আবূ দাউদ হাদিস ৩০৮৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে আল-মিকদাদ রাঃ-এর একটি ঘটনা এসেছে। তিনি প্রাকৃতিক প্রয়োজনে এক স্থানে গেলে দেখেন, একটি ইঁদুর গর্ত থেকে দিনার বের করছে। একে একে আঠারোটি দিনার বের হয়। তিনি সেগুলো নিজের কাছে রেখে গোপন করেননি; বরং নবী صلى الله عليه وسلم-এর কাছে গিয়ে ঘটনা জানান এবং বলেন, আপনি এর যাকাত নিন। নবী صلى الله عليه وسلم জিজ্ঞেস করেন, তিনি কি নিজে গর্তে হাত দিয়ে এগুলো বের করেছেন? তিনি বলেন, না। তখন রাসূল صلى الله عليه وسلم তার জন্য বরকতের দোয়া করেন। এই হাদিসের মূল শিক্ষা হলো, পাওয়া সম্পদের ক্ষেত্রে সততা, নবী صلى الله عليه وسلم-এর কাছে বিষয়টি পেশ করা এবং সম্পদের হক নিয়ে সতর্কতা। এখানে গুপ্তধন, দিনার, যাকাত ও বরকত—এসব বিষয় সুন্দরভাবে এসেছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • অপ্রত্যাশিত সম্পদ পেলে সততার সঙ্গে বিষয়টি জানানো উচিত।
  • সম্পদের হক নিয়ে সাহাবিরা সতর্ক ছিলেন।
  • নবী صلى الله عليه وسلم আল-মিকদাদ রাঃ-এর জন্য বরকতের দোয়া করেছেন।
  • ঘটনার বিস্তারিত যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার শিক্ষা রয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন