৮/২২. অধ্যায়ঃ

কুরআন সাত হরফে অবতীর্ণ হয়েছে

সাত হরফে কুরআন নাযিল: ভিন্ন কিরাআত বুঝার শিক্ষা

সুনানে আবূ দাউদহাদিস নম্বর ১৪৭৫

حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدٍ الْقَارِيِّ، قَالَ سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ، يَقُولُ سَمِعْتُ هِشَامَ بْنَ حَكِيمِ بْنِ حِزَامٍ، يَقْرَأُ سُورَةَ الْفُرْقَانِ عَلَى غَيْرِ مَا أَقْرَؤُهَا وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَقْرَأَنِيهَا فَكِدْتُ أَنْ أَعْجَلَ عَلَيْهِ ثُمَّ أَمْهَلْتُهُ حَتَّى انْصَرَفَ ثُمَّ لَبَّبْتُهُ بِرِدَائِهِ فَجِئْتُ بِهِ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي سَمِعْتُ هَذَا يَقْرَأُ سُورَةَ الْفُرْقَانِ عَلَى غَيْرِ مَا أَقْرَأْتَنِيهَا ‏.‏ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ اقْرَأْ ‏"‏ ‏.‏ فَقَرَأَ الْقِرَاءَةَ الَّتِي سَمِعْتُهُ يَقْرَأُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ هَكَذَا أُنْزِلَتْ ‏"‏ ‏.‏ ثُمَّ قَالَ لِي ‏"‏ اقْرَأْ ‏"‏ ‏.‏ فَقَرَأْتُ فَقَالَ ‏"‏ هَكَذَا أُنْزِلَتْ ‏"‏ ‏.‏ ثُمَّ قَالَ ‏"‏ إِنَّ هَذَا الْقُرْآنَ أُنْزِلَ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ فَاقْرَءُوا مَا تَيَسَّرَ مِنْهُ ‏"‏ ‏.

উমার ইবনুল খাত্তাব (রাঃ) হতে বর্ণিতঃ

আমি হিশাম ইবন হাকিম ইবন হিযাম (রাঃ)-কে সূরা আল-ফুরকান আমার পড়ার নিয়মের ব্যতিক্রম পড়তে শুনেছি। অথচ রাসূলুল্লাহ (ﷺ) নিজে আমাকে তা পড়িয়েছেন। আমি তার উপর ঝাঁপিয়ে পড়তে চাইলাম। কিন্তু আমি তাকে পড়া শেষ করতে সুযোগ দিলাম।তার সালাত শেষ হলে আমি আমার চাদর দিয়ে তার গলা পেঁচিয়ে ধরে তাঁকে টেনে রাসূলুল্লাহ (ﷺ) কাছে নিয়ে এসে বললাম, হে আল্লাহর রাসূল! আমি তাকে সূরা আল-ফুরকান পড়তে শুনেছি আপনি আমাকে যেভাবে পড়িয়েছেন তার বিপরীতভাবে।রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেন: আচ্ছা পাঠ করো তো! তখন সে ঐরূপে পড়লো যেভাবে আমি তাকে পড়তে শুনেছি। রাসূলুল্লাহ (ﷺ) বললেন: তা এভাবেই অবতীর্ণ হয়েছে।অতঃপর তিনি আমাকে বললেন: আচ্ছা তুমি পড়ো তো। তখন আমিও পাঠ করলাম। তিনি বললেন: এভাবেই অবতীর্ণ হয়েছে। অতঃপর তিনি বললেন: এ কুরআন সাত হরফে অবতীর্ণ হয়েছে। সুতরাং যেভাবে পড়তে সহজ হয় পড়ো।

সহীহঃ বুখারী ও মুসলিম।

সুনানে আবূ দাউদ হাদিস ১৪৭৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে উমর (রাঃ) হিশাম ইবন হাকিম (রাঃ)-কে সূরা আল-ফুরকান নিজের শেখা পাঠের চেয়ে ভিন্নভাবে পড়তে শুনেন। তিনি তাকে পড়া শেষ করতে দেন, তারপর রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে নিয়ে যান। নবী (صلى الله عليه وسلم) হিশামকে পড়তে বলেন এবং বলেন, এভাবেই অবতীর্ণ হয়েছে। এরপর উমর (রাঃ)-কেও পড়তে বলেন এবং তাঁর পাঠ সম্পর্কেও একই কথা বলেন। তারপর রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেন, এই কুরআন সাত হরফে অবতীর্ণ হয়েছে; সুতরাং যেভাবে সহজ হয় পড়ো। এখানে কুরআনের সাত হরফ, ভিন্ন কিরাআত এবং নবী (صلى الله عليه وسلم)-এর সামনে যাচাই করার শিক্ষা এসেছে। মতভেদ হলে আবেগ নয়, নিশ্চিত জ্ঞান দরকার—এটিও হাদিসের ঘটনার মধ্যে দেখা যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কুরআনের কিছু পাঠভিন্নতা নবী (صلى الله عليه وسلم)-এর অনুমোদিত ছিল।
  • ভিন্ন পাঠ শুনলে তা যাচাই করা উচিত, তাড়াহুড়া নয়।
  • রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) উভয়ের পাঠ শুনে সঠিকতা পরিষ্কার করেছেন।
  • সাত হরফে কুরআন নাযিলের বিষয়টি এই হাদিসে সরাসরি এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন